ভেজিটেবল রোল

সাজগোজ সম্পাদক · Sep 18, 2015 · 1 min read

ভেজিটেবল রোল

রোল র‍্যাপার তৈরি :-

  • ডিম - ১ টি
  • ময়দা বা সাদা আটা - ১+ ১/২ কাপ
  • বেকিং পাউডার - ১ চাচামচ
  • কর্ন ফ্লাওয়ার - ১ টেবিল চামচ
  • লবণ - ১/২ চাচামচ
  • চিনি - ২ চাচামচ
  • নরমাল পানি - ২ কাপ বা এর সামান্য  বেশি

12032613_731718856932090_224036128_n

প্রনালি :-

- হ্যান্ড মিক্সার দিয়ে ডিম ভালো করে ফেটে নিন ।

- বাকি সব উপকরন এক সাথে ভালো করে মিক্স করে নিন ।

- ননস্টিক ফ্রাই প্যানে প্রথমে গরম করে নিন ।

- একটি কটনের বল সামান্য তেলে ভিজিয়ে রাখুন ।

- গরম প্যানে কটনে বল আলতো করে বুলিয়ে নিন ।

- এবার ব্যাটার ১ চামচ করে দিন । আমি ডালের গোল বড় চামচের ১ চামচ দিয়েছি । পরিমাণ মত  দিলেই হবে ।

- খুব দ্রুত ব্যাটার দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ করে নিন ।

- অনেকটা পাটিসাপটা বা চিতই পিঠার মত ।

- চেষ্টা করবেন একটু পাতলা টাইপের রুটি করতে ।

- কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিন । ঢাকনার পানি গড়িয়ে রুটিতে পরার আগে তুলে ফেলবেন । পানি পড়ে গেলে রুটি কাঁচা কাঁচা থাকবে ।

- ঢাকনা তুলে অপর পিঠও ১-২ মিনিটের জন্য সেঁকে নিন ।

- রুটি গুলো সেঁকে ছাঁকনি বা জালি ঝুড়ির উপরে রাখুন তাহলে রুটি ঘামবেনা ।

- সব গুলো একই ভাবে বানিয়ে নিন ।

- আমি বানানোর অর্ধেক পর্যায় আরো সামান্য পানি এ্ড করেছি । ব্যাটার ঘন হয়ে গেলে আপনারাও সামান্য পানি এড করতে পারেন ।

- ১২  টি রোল র‍্যাপার হবে ।

 পুর তৈরি :-

  • পাতা কপি - ১ টি (ছোট)
  • আলু - ২ টি (মাঝারি )
  • পেঁয়াজ + কাঁচামরিচ কুচি
  • স্বাদই ম্যাজিক মশলা - ১ প্যাকেট
  • টেস্টিং সল্ট - ১ চাচামচ (ঐচ্ছিক )
  • লবণ - পরিমাণ মত
  • সামান্য হলুদ
  • তেল - ২-৩ টেবিল চামচ

প্রনালি :-

- প্যানে তেল গরম করে সব এক সাথে দিয়ে দিন ।

- ঢাকনা দিয়ে দিন । সিদ্ধ হয়ে আসলে  ঢাকনা খুলে দিন ।

- ভালো করে ভেজে নামিয়ে নিন ।

রোল তৈরি করা :-

  • আটা  বা ময়দা - ১/৪ কাপ
  • পানি - পরিমান মত
  • ডিম - ২ টি
  • টোস্টের গুঁড়া - ১ কাপ (খুব ভালো করে গুঁড়া করে নিবেন )

 প্রনালি :-

- সব এক সাথে মিক্স করে স্টিকি ডো তৈরি করুন ।

- অনেকটা আঠার মত হবে ।

- এবার একটা করে রুটি নিয়ে রুটির চারদিকে এই স্টিকি ডো লাগিয়ে দিন ।

- মাঝখানে পরিমান মত পুর দিয়ে  দুই সাইড ভালো করে লাগিয়ে দিন ।

- পাশাপাশি দুই সাইড রোল করে দিন । শেষের  মাথা ভালো করে লাগিয়ে দিন।

- এবার একটি করে রোল ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন । আবারো  ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় ডুবিয়ে নিন ।

- ২ বার  কোটিং দিলে সবচেয়ে ভালো হয় ।

- গরম তেলে ছেড়ে মাঝারি আঁচে বাদামি কালার করে ভেজে নিন ।

- খুব সাবধানে ভাজবেন । বিস্কুটের গুঁড়ার কারণে তাড়াতাড়ি পুড়ে যাবে । তাই মাঝারি আঁচের থেকে কম আঁচ দিয়ে ভাজুন ।

পরিবেশন :-

বিকেলের নাশতায়  সসের সাথে পরিবেশন করুন ।

রেসিপি এবং ছবিঃ মুহসিনা  তাবাসসুম

সম্পর্কিত লেখা

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

মাটন কাঠি রোল
মেহমানদারী

মাটন কাঠি রোল

খাবারের জগতের এক অনন্য নাম হচ্ছে মাটন। মাটন দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ভোজনরসিকদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে থাকে। আজকে এই মাটন দিয়ে তৈরি এক মজাদার...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

আরও পড়ুন

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা

আমি রেসিপি লিখতে লিখতে সত্যি কাহিল হয়ে গিয়েছি। এত বড় একটা প্রজেক্ট আমি কীভাবে সফল করলাম ভাবতেই অবাক লাগে । তবে আমার ২ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। আমি জা...

চালের রুটি
চা – নাস্তা

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা
মেহমানদারী

মুগ ডাল দিয়ে মুরগী ভুনা

বাড়িতে অতিথিদের আপ্যায়নে নির্দ্বিধায় রাখতে পারেন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার ডিশটি। রান্নার সুবিধার্থে দেখে নিন মুগ ডাল দিয়ে মুরগী রান্নার পুরো প্রণাল...

…