পেয়ারার জুস

আনিকা ফওজিয়া · Apr 18, 2018 · 1 min read

পেয়ারার জুস

আজ আমরা পেয়ারার জুসের রেসিপিটা জানবো। কাজী পেয়ারা আমার খুব পছন্দের একটি ফল। পেয়ারা দিয়ে অনেক কিছুই বানানো যায়। যেহেতু বাইরে অনেক গরম, ঠাণ্ডা মজার পেয়ারার জুস দিয়েই শুরু করা যাক, কী বলেন?

[picture]

 

পেয়ারার জুস বানানোর নিয়ম

উপকরণ

  • কাজী পেয়ারা- ২ টি
  • চিনি- ১.১৫ কাপ
  • পুদিনা পাতা- ১ মুঠো
  • ১ টি লেবুর রস
  • মধু- ১ টে.চা.
  • ঠাণ্ডা পানি
  • আইস কিউব
  • লবণ স্বাদমত
  • কাঁচামরিচ- ১ টি (যতটুকু ঝাল চান)

প্রণালী

১) পেয়ারা কেটে ভেতরের বীজ টি ফেলে দিন। ছোট টুকরো করে একটি বোলে নিয়ে চিনি নিয়ে মাখিয়ে ৫ ঘণ্টা ঢেকে রেখে দিন চিনি গলে মেশা না পর্যন্ত। ১ ঘণ্টা পর পর নেড়ে দিতে হবে চামচ দিয়ে।

২) এবার তাতে লেবুর রস, কাঁচামরিচ, মধু ও পুদিনা পাতা মেশান ভালো করে।

৩) ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন পানি ছাড়া। ব্লেন্ডেডেড মিক্সচারটিকে ছেঁকে একটি বোলে রসটি নিন। খুব ঘন হবে এটি, যা আপনি ফ্রীজে সংরক্ষণ করতে পারবেন।

৪) এবার জুস বানানোর পালা। একটি ছোট গ্লাসে ২ টি আইস কিউব ও ২-৩ টে.চা. এই ঘন রসটি নিয়ে তাতে ঠাণ্ডা পানি ঢেলে ভালো করে মেশান এবং ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেষণ করুন। এর সাথে সামান্য জিরা গুঁড়া বা মরিচের গুড়াও মেশাতে পারেন স্বাদবর্ধনের জন্য।

ব্যস! গুয়াভা জুস তৈরি!

  ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

পেয়ারার জেলি
রেসিপি

পেয়ারার জেলি

দেশে এখন নানান জাতের পেয়ারা চাষ হয়। পেয়ারার ফলনও হয় প্রচুর। এখন বাজারে প্রচুর পাকা পেয়ারা পাওয়া যায়। এর দামও বেশ কম। পাকা পেয়ারা দিয়ে বানানো...

স্বাস্থ্যগুণে ভরপুর পেয়ারা
সুস্থতা

স্বাস্থ্যগুণে ভরপুর পেয়ারা

পেয়ারা, অত্যন্ত পছন্দের একটি ফলের নাম। সুমিস্ট এই ফলটি আমরা প্রায় সবাই পছন্দ করি। পেয়ারা একটি সবুজ বেরী জাতীয় ফল, তবে লাল রঙয়ের পেয়ারাও পাওয়া যায় যা ল...

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!
ফিটনেস

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!

আজকাল ওজন বৃদ্ধি অনেকের জন্যই একটি মারাত্নক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা বাসা বাঁধে। এর জ...

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

আরও পড়ুন

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

দিনশেষে ঘরে ফিরে আইস কিউব দিয়ে ফেইস ম্যাসাজ নিমিষেই যেন টায়ার্ডনেস দূর করে দেয়, তাই না? স্কিনকেয়ারে আইস কিউবের কিছু অ্যামেজিং বেনিফিটস আছে, যেগুলো আমর...

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

…