পেয়ারার জেলি

sub-editor · Aug 06, 2016 · 1 min read

পেয়ারার জেলি

দেশে এখন নানান জাতের পেয়ারা চাষ হয়। পেয়ারার ফলনও হয় প্রচুর। এখন বাজারে প্রচুর পাকা পেয়ারা পাওয়া যায়। এর দামও বেশ কম। পাকা পেয়ারা দিয়ে বানানো যায় মজাদার পেয়ারার জেলি। সকালের নাস্তায় পাউরুটির সাথে খেতে বেশ ভালো লাগে এই জেলি। টোস্ট বিস্কুট বা কেকের সাথেও খেয়ে থাকেন অনেকে। দোকান থেকে যেসব জেলি আমরা কিনে থাকি সেগুলোর দামও বেশী, আবার নিঃসন্দেহে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। কম দামে বেশী করে পাকা পেয়ারা কিনে এনে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজাদার পেয়ারার জেলি। আসুন তাহলে পেয়ারার জেলির রেসিপিটা জেনে নেয়া যাক।

[picture]

‪‎উপকরণ

  • ২ কেজি পাকা পেয়ারা
  • ১ কেজি চিনি
  • দেড় টেবিল চামচ লেবুর রস
  • ১ কাপ পানি
  • অল্প ফুড কালার (ইচ্ছা)
  • ১ চিমটি লবণ

‬প্রণালী

পেয়ারা ধুয়ে টুকরা করে নিন।চুলায় একটি হাঁড়িতে ১৫ কাপ পানি দিয়ে পেয়ারাগুলো সেদ্ধ দিন। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে এবং পেয়ারা একদম নরম হয়ে গেলে ফেলুন চুলা থেকে। ছাঁকনিতে অথবা পাতলা পরিষ্কার কাপড়ে পেয়ারাগুলো সেদ্ধ পেয়ারা ঢেলে নিন। ছাঁকনির নিচে একটি পাত্র রেখে নিন। এবার পেয়ারা থেকে চিপে রস বের করে নিন ভালো করে। পাত্রটি চুলায় দিয়ে মাঝারী আঁচে চিনি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে ফেনা উঠে গেলে লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। ঠান্ডা করে বয়ামে ভরে রাখুন। ফ্রীজে রেখে দিলে বহুদিন ভালো থাকে পেয়ারার জেলি। সকালের নাস্তায় পাউরুটির সাথে পরিবেশন করুন মজাদার পেয়ারার জেলি।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যগুণে ভরপুর পেয়ারা
সুস্থতা

স্বাস্থ্যগুণে ভরপুর পেয়ারা

পেয়ারা, অত্যন্ত পছন্দের একটি ফলের নাম। সুমিস্ট এই ফলটি আমরা প্রায় সবাই পছন্দ করি। পেয়ারা একটি সবুজ বেরী জাতীয় ফল, তবে লাল রঙয়ের পেয়ারাও পাওয়া যায় যা ল...

পেয়ারার জুস
পানীয়

পেয়ারার জুস

আজ আমরা পেয়ারার জুসের রেসিপিটা জানবো। কাজী পেয়ারা আমার খুব পছন্দের একটি ফল। পেয়ারা দিয়ে অনেক কিছুই বানানো যায়। যেহেতু বাইরে অনেক গরম, ঠাণ্ডা মজার পেয়া...

ব্রোকেন গ্লাস পুডিং
ডেজার্ট

ব্রোকেন গ্লাস পুডিং

উপকরণ: ৮৫ গ্রাম জেলি পাউডার স্ট্রোবেরী ফ্লেভার ৮৫ গ্রাম জেলি পাউডার লেমন ফ্লেভার ৮৫ গ্রাম জেলি পাউডার অরেঞ্জ ফ্লেভার ৮৫ গ্রাম জেলি পাউডার ম্যানগো...

পেয়ারার জেলি
চা – নাস্তা

পেয়ারার জেলি

আমারা অনেকেই সকালের নাস্তায় পাউরুটির সাথে জেলি পছন্দ করি। বাজারে অরেঞ্জ আর মাংগো জেলিটাই সবচে বেশি পাওয়া যায়। তবে খুব সামান্য কিছু জিনিস দিয়ে কোন...

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

দাঁতের ব্যথা নিরাময় ও নিয়ন্ত্রণে ৮টি কার্যকরী ঘরোয়া সল্যুশন!
সুস্থতা

দাঁতের ব্যথা নিরাময় ও নিয়ন্ত্রণে ৮টি কার্যকরী ঘরোয়া সল্যুশন!

দাঁতের ব্যথা শব্দটির সাথে আমরা সবাই বেশ পরিচিত। অনেকভাবেই এই ব্যথা অনুভূত হতে পারে। ব্যাক্তি বিশেষে এটি হালকা বেদনাদায়ক থেকে শুরু করে তীব্র বেদনাদায়কও...

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?
চুলের যত্ন

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?

বয়স বাড়ার সাথে সাথে চুল পাকবে এটাই স্বাভাবিক। কিন্তু যদি ১৫/২০ বছর বয়সেই পাকা ধরে তাহলে মনের অবস্থা কেমন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আড় চোখে ত...

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

মলিন ও নিষ্প্রাণ ত্বক? ৫টি সহজ ধাপেই হোক উইন্টার স্কিনকেয়ার
ত্বকের যত্ন

মলিন ও নিষ্প্রাণ ত্বক? ৫টি সহজ ধাপেই হোক উইন্টার স্কিনকেয়ার

ঋতু পরিবর্তনের সাথে সাথে স্কিন কেয়ার রুটিনেও চাই সামঞ্জস্যতা। শীত আসার সঙ্গে সঙ্গে স্কিন হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। শীতের শুষ্ক আবহাওয়া ত্বককে করে তোলে ম...

নিজেই তৈরি করুন নন পেট্রোলিয়াম জেলি
ত্বকের যত্ন

নিজেই তৈরি করুন নন পেট্রোলিয়াম জেলি

আমার মা সারাদিন বাসার হাতের কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে নিজের যত্ন নেয়ার একদমই সময় পান না। মা বাকি সবার যত্ন নেয়ায় এত বেশি ব্যস্ত থাকেন যে নিজের খেয়াল...

…