নিজেই তৈরি করুন নন পেট্রোলিয়াম জেলি

sub-editor · Nov 30, 2017 · 1 min read

নিজেই তৈরি করুন নন পেট্রোলিয়াম জেলি

আমার মা সারাদিন বাসার হাতের কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে নিজের যত্ন নেয়ার একদমই সময় পান না। মা বাকি সবার যত্ন নেয়ায় এত বেশি ব্যস্ত থাকেন যে নিজের খেয়াল রাখার মতো সময় উনার কাছে হয়ে উঠে না। তাই উনার সবকিছুর খেয়াল যতটা পারি আমিই রাখি।

শীতে সবার স্কিনের যত্ন নেয়াটা অনেক বেশি জরুরি। সবচেয়ে বেশি জরুরি যাদের ড্রাই স্কিন।

গত বছরের শীতে আমার মায়ের হাতের স্কিনের অবস্থা এত বেশি খারাপ হয়েছিল যে বুঝতে পারছিলাম না কি করব। উনার স্কিন একে তো ড্রাই তার উপর জায়গায় জায়গায় ফেটেও গিয়েছিল। নানা ধরনের লোশন ব্যবহার করে দেখেছে। আসলে সেগুলোর কোনটাই সেভাবে কাজ করছিল না। অনেকদিন কষ্ট করতে হয়েছে। তার উপর আমার মা ওসব ব্যবহার করতে চাইছিলেন না। কারণ বাজারে যে পন্যগুলো পাওয়া যায় সেগুলো কতটা ভালো তা নিয়ে তিনি খুবই সন্দিহান। আর শুষ্ক ভাবটা অনেক ক্রিম লাগালেই চলে যায় কিন্তু ফেটে যাওয়ার জন্য এমন কিছু চাইছিলাম যেটা স্কিনটাকে রক্ষাও করবে।

এরপর আমি ভ্যাসলিন ব্যবহারের সিদ্ধন্ত নেই। তবে ভ্যাসেলিন ব্যবহারের বেলায় আমার যে চিন্তাটা আসে তা হল এটি তৈরি হয় পেট্রোলিয়াম জেলি থেকে। পেট্রোলিয়াম থেকে তৈরি কোন পন্য আমি ব্যবহারের জন্য নিতে চাইছিলাম না। কারণ এটি ত্বকের জন্য অনেক ক্ষতিকর।

এমনকি বিভিন্ন গবেষনায়ও দেখা গিয়েছে, পেট্রোলিইয়াম থেকে তৈরি যেকোন ধরণের প্রসাধনী সামগ্রী যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাতে ক্যানসারও  হতে পারে। কারণ পেট্রোলিয়াম জেলি ত্বকের উপরে এমন একটি প্রলেপ ফেলে যার কারণে ত্বকের ভেতরের দূষিত পদার্থগুলো আর বের হতে পারে না।

[picture]

তাই আমি চিন্তা করলাম যদি আমি মায়ের জন্য পেট্রোলিয়াম জেলি ছাড়া ঘরেই ভ্যাসলিন তৈরি করি তবে কেমন হয়? যেমন চিন্তা তেমনই কাজ। পেট্রোলিয়াম জেলি ছাড়া বাকি সব উপাদান দিয়ে তৈরি করে নিলাম ভ্যাসলিন।

আর এতে করে আমার মা অনেক উপকৃত হয়েছিলেন। কয়েকদিন নিয়মিত ব্যবহারের পরই উনার হাত ঠিক হয়ে গিয়েছিল।

এর আগের শীতে মায়ের হাত ঠিক হতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তাই এবার যাতে এমনটা না হয় আগেভাগেই আমি নন-পেট্রোলিয়াম ভ্যাসেলিন বানানোর সিদ্ধান্ত নিয়েছি। পরে ভাবলাম আমি যেহেতু বানাচ্ছি তবে আপনারা নয় কেন? আমি চাই আপনারাও আমার মতো দ্বিধায় না থেকে ঘরে বসেই বানিয়ে ফেলুন ভেজালমুক্ত ভ্যাসেলিন। আর হয়ে উঠুন সুন্দর ত্বকের অধিকারি। তাহলে আসুন জেনে নিই, আপনিও কীভাবে পারবেন ঘরেই নন-পেট্রোলিয়াম ভ্যাসেলিন বানাতে।

নন-পেট্রোলিয়াম ভ্যাসেলিন তৈরির জন্য যা যা লাগবে

  • নারিকেল তেল - ১/৪ কাপ
  • বিস ওয়াক্স – ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল – ১/৮ কাপ
  • টি ট্রি এসেনসিয়াল অয়েল – কয়েক ফোটা

কীভাবে তৈরি করবেন?

- প্রথমেই ছোট একটি সসপ্যানে পানি নিয়ে তাতে এক্নটি পাত্র বসিয়ে নিন। এতে নারকেল তেল এবং বিস ওয়াক্স দিয়ে মৃদু আঁচে গরম করে নিন।

- নারিকেল তেল এবং বিস ওয়াক্স ভালোভাবে মিক্স হয়ে গেলে তা নামিয়ে রাখুন। এরপর সেটার সাথে অলিভ অয়েল এবং এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেই।

সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিক্স হয়েছে কিনা তা একবার দেখে নিন। এরপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি।যখন দেখবো ঠান্ডা হয়ে একটা ক্রিমিভাব এসেছে তখনই বুঝে যাবেন  আমাদের ঘরে তৈরি ভ্যাসেলিন প্রস্তুত।

এবার সংরক্ষনের পালা। আমরা যেকোন পরিষ্কার কাঁচের কৌটাতে এটি সংরক্ষণ করতে পারবেন। এটি নিশ্চিন্তে ৩ থেকে ৪ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

আপনি চাইলে আরো বেশিও তৈরি করতে পারবেন যদি আপনার দরকার হয়। এতে করে আপনি উপাদানগুলো পরিমানে বেশি করে নিয়ে নিবেন।

আমিতো আমার মায়ের জন্যে  ঘরেই তৈরি করে নিলাম ভ্যাসলিন। চাইলে আপনিও আপনার প্রিয়জনের জন্য অতি সহজেই বানিয়ে নিতে পারেন এটি। এবং ত্বককে রক্ষা করুন ক্ষতির হাত থেকে।

লিখেছেন - আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?
সুস্থতা

কানের ওয়াক্স বা খৈল কেন হয় এবং কীভাবে এর প্রতিকার করবেন?

ত্বক, চুল বা চোখের সমস্যা সরাসরি বোঝা যায় বলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসাও নেওয়া যায় সহজেই। কিন্তু কানের সমস্যা গুরুতর না হলে চিকিৎসার কথা কেউ তেমন এক...

ভ্যাসলিনের যত গুণ
বিউটি টিপস

ভ্যাসলিনের যত গুণ

আমরা সকলেই ভ্যাসলিনের সঙ্গে পরিচিত। এমন কেউ হয়ত নেই যে ভ্যাসলিন সম্পর্কে জানে না বা ব্যবহার করেনি। বছরের পর বছর ধরে ত্বকের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহ...

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

আরও পড়ুন

নানা গুণের ভ্যাসলিন
বিউটি টিপস

নানা গুণের ভ্যাসলিন

খুব তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময়ই আমরা নিজের যত্নটা নিতে পারি না। আর বাইরে যাওয়ার সময় কেউ বা ব্যাগ এ লোশন, তেল বা ময়েশ্চারাইজার নিয়ে ঘুরতে পছন্দ করে। ক...

এই শীতে নিজেই তৈরি করুন, ভ্যানিলা বডি বাটার !
ত্বকের যত্ন

এই শীতে নিজেই তৈরি করুন, ভ্যানিলা বডি বাটার !

এবার একটু ঠাণ্ডা হাওয়া চলার সাথে সাথেই আমার হাত, পা শুকিয়ে কেমন যেন টান টান হয়ে গেল! আপনাদের অনেকের নিশ্চয়ই এই একি সমস্যা হচ্ছে, তাই না? এমন অবস্থায় স...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

মলিন ও নিষ্প্রাণ ত্বক? ৫টি সহজ ধাপেই হোক উইন্টার স্কিনকেয়ার
ত্বকের যত্ন

মলিন ও নিষ্প্রাণ ত্বক? ৫টি সহজ ধাপেই হোক উইন্টার স্কিনকেয়ার

ঋতু পরিবর্তনের সাথে সাথে স্কিন কেয়ার রুটিনেও চাই সামঞ্জস্যতা। শীত আসার সঙ্গে সঙ্গে স্কিন হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। শীতের শুষ্ক আবহাওয়া ত্বককে করে তোলে ম...

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

…