রমজানেও সজীব ত্বক ধরে রাখুন মাত্র ১১টি টিপসেই

পাপিয়া সুলতানা · May 25, 2016 · 1 min read

রমজানেও সজীব ত্বক ধরে রাখুন মাত্র ১১টি টিপসেই

রোজা রাখার কারণে শরীরে পানির পরিমান কমে যায়। পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বক প্রাণহীন ও নিস্তেজ হয়ে পড়ে। এছাড়া বেশি ভাজা পোড়া খাবার খাওয়ার কারণে ত্বকে ব্রণের উপদ্রব বেড়ে যায়। এই রমজানে সজীব ত্বক পেতে চাইলে একটু যত্নতো নিতে হবে। কিভাবে যত্ন নিবেন? চলুন দেখে নেই।

রমজানে সজীব ত্বক পেতে টিপসসমূহ

১) কাঁচা হলুদ ও চন্দনের প্যাক

রমজানে সজীব ত্বক পেতে কাঁচা হলুদ ও চন্দনের প্যাক - shajgoj.com

১ টেবিল চামচ কাঁচা হলুদের গুঁড়ো ও  ১ টেবিল চামচ চন্দন কাঠের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের ব্রণ দূর কারার পাশাপাশি ব্রণের দাগ দূর করবে। এটি ব্যবহার করবেন সপ্তাহে ৩দিন।

২) কমলার প্যাক

রমজানে সজীব ত্বক পেতে কমলার খোসা - shajgoj.com

সমপরিমান কমলা লেবুর খোসা,  মসুরির ডাল ও  চাল বাটা একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহার করুন সপ্তাহে ২দিন

৩) চন্দন, মুলতানি মাটি ও নিমপাতার প্যাক

রমজানে সজীব ত্বক পেতে চন্দন, মুলতানি মাটি ও নিমপাতার প্যাক - shajgoj.com

চন্দনের গুঁড়ো, মুলতানি মাটি ও নিমপাতা বাটা একত্রে মিশিয়ে ত্বকে ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে ত্বকের সব সমস্যা দূর করে ত্বক রাখবে সতেজ। এই প্যাকটি ব্যবহার করতে পারেন সপ্তাহে ৩দিন।

৪) পেঁপের প্যাক

রমজানে সজীব ত্বক পেতে পেঁপে - shajgoj.com

১ টেবিল চামচ পাকা পেঁপে চটকে তার সঙ্গে এক টেবিল চামচ পাতিলেবুর রস এবং প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো মিশিয়ে নিন।মিশ্রণটি মুখসহ পুরো গলায় ২০ থেকে ২৫ মিনিট রেখে ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫) বাদামের প্যাক

রমজানে সজীব ত্বক পেতে বাদাম - shajgoj.com

পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদাম বাটা, ঠাণ্ডা দুধ এবং গোলাপ জল দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করুন।এটি শুষ্ক পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী।

৬) টমেটো, কলা, শসার প্যাক

টমেটো, কলা, শশা একসঙ্গে মিলিয়ে প্যাক তৈরি করে ইফতারের ঘণ্টাখানেক পর ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।নিয়মিত এই প্যাকটি ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হবে।

৭) ময়েশ্চারাইজার ব্যবহার করুন

 

যাদের ত্বক শুষ্ক তারা নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন।এতে ত্বকের শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি ত্বক সজীব হবে। যাদের ত্বক সাধারণ বা তৈলাক্ত তারা ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন আর যাদের ত্বক শুষ্ক তারা ওয়াক্স বা ইমোলিয়েন্ট সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এগুলো ত্বকের গভীরে আর্দ্রতা যোগানোর পাশাপাশি ত্বক ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

৮) ঠোটের যত্নে নারিকেল তেল

রমজানে ঠোটের যত্নে নারিকেল তেল ব্যবহার - shajgoj.com

রমজানে অনেকের ঠোঁট ফেটে যায়। যাদের ঠোঁট ফেটে যায় তারা রাতে ঘুমাবার আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাবেন। বেশি শুষ্ক ঠোঁটের যত্নে হালকা গরম নারিকেল তেল ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন চার থেকে পাঁচবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বক ভালো রাখতে ইফতারিতে ভাজাপোড়া জাতীয় খাবার কম খেয়ে ঘরে তৈরি জুস খাবেন। বেশি বেশি ফল, দই, চিড়া ও শরবত খান। রমজান মাসেও থাকুক ত্বক সজীব ও প্রাণবন্ত!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

আরও পড়ুন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

…