ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক নিজে কিভাবে তৈরির করবেন?

জান্নাতুল মৌ · Nov 17, 2017 · 1 min read

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক নিজে কিভাবে তৈরির করবেন?

স্ক্রাবিং এমন একটি প্রোসেস, যা স্কিন হোক বা লিপ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ঠোঁটের যত্নে যত কিছুই করি না কেন, তার মধ্যে অন্যতম হলো স্ক্রাবিং। লিপ স্ক্রাবিং ঠোঁটের মরা চামড়া দূর করে, ঠোঁটকে সফট এবং প্লাম্প (plump) বানিয়ে দেয়। বাসায় বসেই আমরা লিপ স্ক্রাব করতে অনেক কিছু ট্রাই করে থাকি। কিন্তু আজ একটু অন্য ধরনের লিপ স্ক্রাবার ট্রাই করা যাক না! ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক সম্পর্কে চলুন জেনে নেই!

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক কিভাবে বানাবেন?

লিপ স্ক্রাবার স্টিকগুলো, স্টিক লিপ বাম অথবা লিপস্টিকের টিউবে থাকে, যা ব্যবহার করা খুবই সহজ এবং হ্যান্ডি। এছাড়া আপনি কোথাও বেড়াতে গেলেও সাথে করে নিয়ে যেতে পারবেন এবং চটজলদি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। বাজারে কিছু ব্র্যান্ডের লিপ স্ক্রাবার স্টিক রয়েছে। কিন্তু ঘরে বসেই যদি বানিয়ে ফেলা যায় লিপ স্ক্রাবার স্টিক, তবে ক্ষতি কী!

উপকরণ

লিপ স্ক্রাবার স্টিক তৈরিতে যা যা লাগছে -

(১) নারিকেল তেল ( নারিকেল তেল ড্রাই ঠোঁটকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে)

(২) ব্রাউন সুগার (ঠোঁটের মরা চামড়া দূর করে, ঠোঁটকে সফট বানিয়ে দেয়)

(৩) দারুচিনি গুঁড়ো (ঠোঁটের কালচে দাগ দূর করে, ঠোঁটের ডেড স্কিন সেলস দূর করে এবং ঠোঁটকে প্লাম্প করে তোলে। এছাড়াও দারুচিনি গুঁড়ো লিপ স্ক্রাবারে সুন্দর একটা ফ্র্যাগনেন্স যোগ করে)

(৪) বি ওয়্যাক্স / খাঁটি মোম

(৫) পুরোনো খালি স্টিক লিপ বাম / লিপস্টিক টিউব

প্রণালী

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক ব্যবহার - shajgoj.com

১) প্রথমে একটি পাত্রে ১ চা চামচ নারিকেল তেল এবং ২ চা চামচ বি ওয়্যাক্স নিন। এই উপকরণ দুটি মাইক্রোওয়েভ অথবা চুলায় গলিয়ে নিন।

২) গলানো হয়ে গেলে খুব দ্রুত এর মধ্যে ৩ চা চামচ সুগার এবং হাফ চা চামচ দারুচিনি গুঁড়ো যোগ করুন এবং ভালোমতো মিশিয়ে নিন। মিশ্রণটি একটি ডো এর মতো হবে। এই প্রক্রিয়াটি খুব দ্রুত করতে হবে, না হলে বি ওয়্যাক্স ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে।

৩) এবার, একটি পরিষ্কার পুরোনো খালি লিপ বাম /লিপস্টিকের টিউব নিয়ে, একটি চা চামচের পেছনের দিক দিয়ে মিশ্রনটি টিউবের মধ্যে ভরে নিন। টিউবটি পুরো ভরা হয়ে গেলে এটিকে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে টিউবটি ঘুরিয়ে বের করে দেখুন একদম স্টিকের মতো হয়ে গেছে।

ব্যস, আপনার লিপ স্ক্রাবার স্টিক তৈরি। এটিকে ফ্রিজে সংরক্ষণ করলে ভালো হয়। তবে নরমাল তাপমাত্রায়ও রাখতে পারবেন।

লিপ স্ক্রাবার স্টিক কিভাবে ব্যবহার করবেন?

লিপ বামের টিউব থেকে অল্প একটু স্ক্রাবার বের করুন। স্ক্রাবারটি আপনার ঠোঁটে ঘষুন ২-৩ মিনিট। এরপর একটি নরম ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিন। এই লিপ স্ক্রাবার স্টিকটি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন অথবা লিপস্টিক লাগানোর আগেও এটি ব্যবহার করে নিতে পারবেন। এতে লিপস্টিকের ফিনিশিং অনেক ভালো আসবে। তবে রাতে লিপ স্ক্রাব করার পর লিপবাম লাগিয়ে নিতে ভুলবেন না যেন!

এই তো ছিল, লিপ স্ক্রাবার স্টিক বানানোর প্রসেস এখনতো চাইলে নিজেই তৈরি করে ফেলতে পারবেন। সুন্দর কোমল ঠোঁটের সাজগোজ হবে এবার আরও বেশি!

ছবি - পিন্টারেস্ট ডট কম, স্টাইলক্রেজ ডট কম

সম্পর্কিত লেখা

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

আরও পড়ুন

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

ভিট ফেইস ওয়্যাক্স স্ট্রিপস (ইজি জেলওয়্যাক্স)
ত্বক

ভিট ফেইস ওয়্যাক্স স্ট্রিপস (ইজি জেলওয়্যাক্স)

বেশ অনেকদিন আগে জিলেট শেভিং রেজর-এর রিভিউ দিয়েছিলাম, আজকের রিভিউ-ও একটা হেয়ার রিমুভাল প্রোডাক্ট নিয়ে, ভিট ফেসিয়াল ওয়্যাক্স স্ট্রিপস! কিন্তু আজকের প্রো...

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে?
মেকআপ

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে?

মেকআপ করতে পছন্দ করুক আর না করুক, মেয়েদের কাছে বিভিন্ন রকম লিপস্টিকের কালেকশন থাকবেই! ম্যাট লিপস্টিকের ট্রেন্ড চলছে এখন। আমার তো লিকুইড ম্যাট লিপস্টিক...

শুষ্ক ও কালচে ঠোঁট! কীভাবে এই প্রবলেমগুলোর সল্যুশন পাবো?
বিউটি টিপস

শুষ্ক ও কালচে ঠোঁট! কীভাবে এই প্রবলেমগুলোর সল্যুশন পাবো?

ঠোঁটের শুষ্কভাব কিছুতেই কমছে না? সঠিকভাবে কেয়ার না করলে খুব সহজেই লিপস ড্রাই, ডার্ক, চ্যাপড হয়ে যেতে পারে। শুষ্ক ও কালচে ঠোঁট সৌন্দর্য আর আত্মবিশ্বাস...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

…