ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে?

তানিজা ইসলাম · Sep 22, 2020 · 1 min read

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে?

মেকআপ করতে পছন্দ করুক আর না করুক, মেয়েদের কাছে বিভিন্ন রকম লিপস্টিকের কালেকশন থাকবেই! ম্যাট লিপস্টিকের ট্রেন্ড চলছে এখন। আমার তো লিকুইড ম্যাট লিপস্টিক দারুণ পছন্দ, শেইডগুলো এত সুন্দর যে লিপস্টিক লাগানোর পর ওভারঅল লুকে ইনস্ট্যান্ট চেঞ্জ আসে! অনেকেই অভিযোগ করেন ম্যাট লিপস্টিকের ফর্মুলা নিয়ে- 'অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরই কেমন যেন গুঁড়ো গুঁড়ো হয়ে উঠে যায়, লং লাস্টিং করে না লিপস্টিক' ইত্যাদি। ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর যেন এই সমস্যাগুলো না হয়, সেই টিপসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সেই সাথে কীভাবে লিপ কেয়ার করা যায়, সেই বিষয়েও জানা হয়ে যাবে।

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের আদবকেতা

লিপস্টিকের ফর্মুলা যেমনই হোক, লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে লিপ এরিয়া প্রিপেয়ার করে নেওয়া জরুরি। ফিনিশিং তো ম্যাট টাইপেরই হবে, গ্লসি ভাব থাকবে না! কিন্তু ওভারড্রাই ফিল যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে ভালোমানের লিপ বাম বা ভ্যাসলিন দিয়ে ঠোঁট ময়েশ্চারাইজড করে নিন। কিছুক্ষণ রাখার পর একটি টিস্যু দিয়ে এক্সেস লিপ বাম বা ভ্যাসলিন মুছে ফেলুন আলতোভাবে। জাস্ট একটু চেপে মুছে নিলেই হবে। তারপর পছন্দের ম্যাট লিপস্টিক লাগিয়ে নিন। চাইলে আঙ্গুল দিয়ে লিপস্টিক স্ম্যাজ করে নিন। ওভারকোটিং করবেন না, এতে লিপস্টিকের টেক্সচার আনইভেন লাগে। সেইম কালারের লিপলাইনার লাগিয়ে নিতে পারেন, এতে ঠোঁটের শেইপ সুন্দরভাবে ফুটবে।

লিপ কেয়ার টিপস

ঠোঁটে যদি ডেড স্কিন সেলস জমে যায় আর ড্রাই থাকে, তাহলে কিন্তু যতই ভালো ব্র্যান্ডের লিপস্টিক অ্যাপ্লাই করা হোক না কেন সেটা ভালোভাবে বসবে না! তাই ঠোঁট প্রোপারলি ময়েশ্চারাইজড রাখার জন্য যত্ন নেওয়া কিন্তু মাস্ট। যেভাবে আপনি স্কিন আর হেয়ারের জন্য বেসিক টেক কেয়ার করেন, ঠিক সেভাবেই লিপ এরিয়ার যত্ন নিয়েও একটু সচেতন হতে হবে। এতে লিপস সফট থাকবে, ফেটে ফেটে যাবে না, কালচে ভাব চলে যাবে আর অ্যাপ্লাইয়ের পর সুন্দরভাবে কালারটা এনহ্যান্স হবে। তাহলে জেনে নেই টিপসগুলো!

১) সপ্তাহে অন্তত ১ দিন লিপ স্ক্রাব করে নিন। লেবুর রস, মধু, সামান্য চিনি দিয়ে ঘরোয়াভাবেই এটা বানিয়ে নিতে পারেন। এখন মার্কেটে লিপ স্ক্রাব কিনতে পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

২) সারাবছরই যদি আপনার ঠোঁটে শুষ্ক ভাব থাকে বা ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা ফেইস করেন, তাহলে রাতে ঘুমানোর আগে আমন্ড অয়েল বা জোজোবা অয়েল দিয়ে একটু ম্যাসাজ করে নিতে পারেন।

৩) ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে রেগুলার অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে, ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এতে লিপস এর ড্রাইনেস কমে যাবে।

৪) বাইরে থেকে এসে অয়েল ক্লেনজার দিয়ে ঠোঁট ক্লিন করবেন। খুব ভালোভাবে লিপস্টিক ক্লিন করে নিবেন, যেভাবে আপনি মুখের মেকআপ ক্লিন করেন! তারপর পানি মুছে নিয়ে লিপ বাম লাগাবেন।

৫) সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের লিপ জেল বা লিপ বাম ইউজ করতে, ক্ষতিকর কেমিক্যাল আছে এমন প্রোডাক্ট এড়িয়ে চলবেন।

তাহলে জেনে নিলেন ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে কীভাবে ঠোঁট প্রিপেয়ার করবেন এবং ঠোঁটের যত্ন নিবেন। ঠোঁটে ডেড সেলস না থাকলে, ঠোঁট ঠিকমতো নারিশমেন্ট পেলে যেকোনো ম্যাট লিপস্টিক ভালোভাবে বসবে, ড্রাই হয়ে যাবে না। তাই ঠোঁটের যত্ন নিয়ে আলসেমি করা ঠিক না!

অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি

  ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের
ত্বকের যত্ন

ঠোঁটের সুরক্ষায় লিপ বাম এবার নিজেই বানিয়ে নিন ৩ ধরনের

হাটি হাটি করে শীত কিন্তু চলেই এসেছে। চারদিকে ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে স্কিন যেমন টানতে শুরু করেছে, ঠোঁটের অবস্থাও কিন্তু তেমনি খারাপ। ড্রাই হওয়া শুরু...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

আরও পড়ুন

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

…