লিপস্টিকের ৭টি ব্যবহার বাড়িয়ে তুলবে আপনার সৌন্দর্য

জান্নাতুল মৌ · Dec 07, 2017 · 1 min read

লিপস্টিকের ৭টি ব্যবহার বাড়িয়ে তুলবে আপনার সৌন্দর্য

আমাকে যদি প্রশ্ন করা হয়, কোন প্রসাধনী টি ব্যতীত তুমি অসম্পূর্ণ? আমি বলবো, লিপস্টিক! জানি, বহু মেয়েরও এই একই উত্তর হবে।  প্রায় সবারই পছন্দের প্রসাধনী এই লিপস্টিক। বিভিন্ন রঙ এবং বিভিন্ন ধরণের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে সবাই পছন্দ করে। কিন্তু জানেন কি, এই লিপস্টিক দিয়ে ঠোঁটের সাজ ছাড়া আরও অনেক কাজ করা যায়! এই আর্টিকেলে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে লিপস্টিকের ৭টি ব্যবহার যা বাড়িয়ে তুলবে আপনার সৌন্দর্য।

লিপস্টিকের ৭টি ব্যবহার

(১) ফেইসের দাগ ছোপ লুকানোর জন্যে মেকআপে কালার কারেক্টর বহুল প্রচলিত। কিন্তু আপনার কাছে এই কালার কারেক্টর নেই।  কোনো ব্যাপার না! লিপস্টিক তো আছে।

আপনি যদি ফর্সা হয়ে থাকেন তাহলে কালার কারেক্টর হিসেবে ব্যবহার করুন পিচ/কোরাল কালারের লিপস্টিক। আর গায়ের রঙ শ্যামলা/চাপা হলে ব্যবহার করুন অরেঞ্জ কালারের লিপস্টিক।  দাগের উপরে লিপস্টিক লাগিয়ে আংগুল দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিন।

(২) হেভি বা গর্জিয়াস মেকআপে ক্রিম কন্ট্যুরিং করে নিলে মেকআপ দেখতে সুন্দর লাগে এবং কন্ট্যুরিং ভালোভাবে ফুটে ওঠে। কিন্তু ক্রিম কন্ট্যুরিং এর জন্যে ডার্ক কালারের কনসিলার না থাকলে, আপনার ডার্ক ব্রাউন কালারের লিপস্টিকটাই ব্যবহার করুন। কন্টুরিং এরিয়াগুলোতে ডার্ক ব্রাউন লিপস্টিকটি লাগিয়ে ব্লেন্ড করে নিন।

(৩) ন্যাচারাল এবং সুন্দর পিংকিশ আভাযুক্ত গাল সবারই পছন্দ। তাই চাইলে কিন্তু আপনার পছন্দের পিংক কালারের লিপস্টিকটি ব্যবহার করতে পারেন ক্রিম ব্লাশ হিসেবে। একটু লিপস্টিক আঙুলে নিয়ে আপনার গালে লাগিয়ে নিন। এবার আঙুল অথবা বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিন।

(৪) লিপস্টিককে ব্যবহার করতে পারেন ক্রিম আইশ্যাডো হিসেবে। এক্ষেত্রে লিকুইড লিপস্টিক ভালো কাজে দিবে এবং লং লাস্টিং হবে। পছন্দের কালারের লিকুইড লিপস্টিক নিয়ে চোখের লিডে লাগিয়ে নিন এবং সাথে সাথে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিন। ম্যাট বা মেটালিক যেকোনো ধরনের লিপস্টিকই ভালো কাজে দেবে এবং দেখতেও সুন্দর লাগবে।

(৫) অনেক সময় আইশ্যাডো কালার ভালোভাবে ফুটে ওঠার জন্যে আমরা বিভিন্ন কালারের আইশ্যাডো বেইজ ব্যবহার করে থাকি। কিন্তু সবসময় সব ধরনের কালারের আইশ্যাডো বেইজ থাকে না আমাদের কাছে।  তখন লিপস্টিক হতে পারে আপনার বন্ধু। লিপস্টিক নিয়ে চোখে লাগিয়ে নিন এবং হালকা ব্লেন্ড করে নিন। এরপর এর উপরে মেইন আইশ্যাডোটি লাগান।

(৬) আইব্রো আঁকার জন্যে আইব্রো পেন্সিল/পাউডার ফুরিয়ে গেছে? আর কেনাও হয় নি? সিম্পলি একটা ডার্ক ব্রাউন লিকুইড লিপস্টিক নিন এবং এঞ্জেলড ব্রাশের সাহায্যে ছোট ছোট স্ট্রোকের সাহায্যে আইব্রো এঁকে নিন।

(৭) কালারফুল আইলাইনার তো এখন একটা ট্রেন্ড। কিন্তু কালারফুল আইলাইনার নেই? অথবা কিনব কিনব করে আর কেনা হয়ে ওঠে নি? তাতে কি? ব্যবহার করুন লিকুইড লিপস্টিক। যে কালারের লাইনার চান ওই কালারের লিকুইড লিপস্টিক নিয়ে এঞ্জেলড ব্রাশের সাহায্যে চোখে লাইনিং করে নিন।

এই তো জেনে নিলেন, লিপস্টিকের ৭টি ব্যবহার সম্পর্কে। এখন থেকে আপনার পছন্দের লিপস্টিক দিয়েই করে ফেলতে পারবেন অনেকগুলো কাজ, পাবেন নতুন সৌন্দর্য। আর আপনার পছদের লিপস্টিকগুলো এখন পাবেন শপ সাজগোজ-এ। চলুন দেখে নেওয়া যাক শপ সাজগোজ এর কিছু লিপস্টিক...

ছবি - হেলথঅ্যান্ডবিউটিলিভিং ডট কম

Products in this article

W7 Liquid Eyeliner Pot

W7 Liquid Eyeliner Pot

(4)
8gm
৳ 330.00

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

আরও পড়ুন

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

…