স্পেশাল হারিয়ালি চিকেন

sub-editor · Sep 16, 2018 · 1 min read

স্পেশাল হারিয়ালি চিকেন

স্পেশাল হারিয়ালি চিকেন নিয়ে আবার ফিরে এলাম আমরা। চিকেন দিয়ে ভিন্ন কোনো আইটেম ট্রাই করতে চাইলে ঝটপট রেঁধে নিন হারিয়ালি চিকেন! পোলাও ও পরোটার সাথে খাওয়ার মতো দারুণ একটি আইটেম এটি। এখন রেসিপি জানার পালা। চলুন জেনে নেই বিস্তারিত।

স্পেশাল হারিয়ালি চিকেন রান্নার পদ্ধতি 

উপকরণ

  • মুরগির মাংস ছোট পিস করে কাটা- (১ কেজি)
  • ধনেপাতা বাটা- ১/২ কাপ
  • আদা বাটা- ২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • বাদাম বাটা- ১ চা চামচ
  • পেঁয়াজ বাটা- ৩ চা চামচ
  • কাঁচামরিচ বাটা- ২ চা চামচ
  • টক দই- ১/২ কাপ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • আস্ত ধনিয়া- ২ চা চামচ (আধা ভাঙা করে নিন)
  • আস্ত জিরা- ১ চা চামচ
  • তেল- ৪ টেবিল চামচ
  • লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে প্যানে তেল দিয়ে তাতে আস্ত জিরা দিন, সাথে দিন আধা ভাঙা ধনিয়া।

২) এতে দিন আদা, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ গুঁড়া, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা আর ধনিয়া পাতা বাটা, একদম অল্প পানি দিয়ে রান্না করুন ৩-৪ মিনিট।

৩) এখন এতে দিন মুরগির পিসগুলো, নাড়াচাড়া করে এর সাথে দিন টক দই আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

৪) এবার আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন আরো ১০ মিনিট।

৫) হয়ে গেলে উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার হারিয়ালি চিকেন।

তাহলে দেখলেন তো, কত অল্প সময়ে হারিয়ালি চিকেন রান্না করা যায়! তাহলে এবার নিজেই ট্রাই করুন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।  

রেসিপি- রোম্যান্টিক কিচেন স্টোরিজ

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

আরও পড়ুন

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

…