ক্রিসপি ফিশ স্ট্রিপস

তানিজা ইসলাম · Sep 03, 2023 · 1 min read

ক্রিসপি ফিশ স্ট্রিপস

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে ছোট বাচ্চারা তো মাছ খেতেই চায় না! আজ মাছ দিয়ে তৈরি এমন একটি কুইক রেসিপি শেয়ার করবো যেটা ছোট-বড় সবাই পছন্দ করবে, আর প্রিপারেশনেও তেমন কোনো হ্যাসেল হয় না। আজ জেনে নিন ক্রিসপি ফিশ স্ট্রিপস এর রেসিপি। লাইট স্ন্যাকস হিসেবে যেকোনো সময় খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনের জন্যও পারফেক্ট একটি আইটেম। চলুন জেনে নেই রেসিপি।

ক্রিসপি ফিশ স্ট্রিপস তৈরির নিয়ম

উপকরণ

  • মাছের ফিলে- ৫০০ গ্রাম ( কাঁটাছাড়া যেকোনো বড় মাছের টুকরো)
  • লেবুর রস- ১ চা চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি- ১ চা চামচ
  • গোল মরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • টমেটো কেচাপ- ১ চা চামচ
  • চিলি সস- ১ চা চামচ
  • ডিম- ১টি
  • কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
  • ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ো- ১ কাপ
  • লবণ- ১ চা চামচ
  • তেল- ফ্রাই করার জন্য

প্রস্তুত প্রণালী

১) মাছের ফিলে ভালোভাবে ধুয়ে নিয়ে পছন্দমতো শেইপে পিস করে নিন।

২) এবার এক এক করে লেবুর রস, চিলি সস, টমেটো কেচাপ, রসুন বাটা, গোল মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ কুঁচি, সামান্য লবণ একসাথে মিক্স করে নিন এবং মাছের পিসগুলো মেরিনেট করুন।

৩) ডিম ফেটিয়ে নিয়ে এতে কর্নফ্লাওয়ার মিক্স করুন। এই মিশ্রণে সামান্য লবণও অ্যাড করুন। কর্নফ্লাওয়ার না থাকলে বেসন ব্যবহার করতে পারেন।

৪) একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হতে হতে মেরিনেটেড ফিশ স্ট্রিপস প্রথমে এগ ওয়াশ করে এরপর ব্রেডক্রাম্ব দিয়ে কোট করুন। ব্রেডক্রাম্ব না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়ো ইউজ করা যায়।

৫) ডুবো তেলে স্ট্রিপস ফ্রাই করে নিন। গোল্ডেন ব্রাউন কালার হলে নামিয়ে ফেলুন।

ব্যস, মজাদার ক্রিসপি ফিশ স্ট্রিপস রেডি টু সার্ভ। মাত্র ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে আর বাড়তি কোনো ঝামেলাও নেই! এবার মেয়োনিজ কিংবা কেচাপ দিয়ে গরম গরম সার্ভ করুন। স্যুপ, ফ্রায়েড রাইস এর সাথে সাইড ডিশ হিসেবেও বেশ ভালো মানিয়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস দিয়ে পার্লারের মতো রেজাল্ট পান ঘরে বসেই!
রিভিউ

ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস দিয়ে পার্লারের মতো রেজাল্ট পান ঘরে বসেই!

কিছুদিন আগে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য শাড়ির সাথে ম্যাচ করে হাফ হাতা ব্লাউজ পরবো বলে ডিসিশন নিলাম। বিপত্তিটা বাঁধলো তখনই! কারণ আমার হাতে বেশ...

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

আরও পড়ুন

ফিশ কাটলেট
স্ন্যাকস

ফিশ কাটলেট

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না! ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন...

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?
বিউটি টিপস

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?

আনওয়ান্টেড বডি হেয়ার নির্দিষ্ট সময় পরপর রিমুভ করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই হেয়ার রিমুভের প্রচলিত পদ্ধতিগুলোর ভেতর শেভিং আর ওয়্যাক্সিং সবথেকে...

আলুর টিকিয়া
চা – নাস্তা

আলুর টিকিয়া

'আলুর টিকিয়া' এমন একটি খাবার যা কিনা আপনি চাটনি বা সস দিয়ে গরম গরম শুধুও খেতে পারেন আবার চাইলে পোলাও-এর সাথে বা পরোটা দিয়ে টক দই সমেতও খেতে পারেন। আমা...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

…