গরুর ভুঁড়ি ভুনা

sub-editor · Jul 03, 2018 · 1 min read

গরুর ভুঁড়ি ভুনা

আজকে আসলাম আমাদের দেশে একটি বহুল প্রচলিত খাবার, গরুর ভুঁড়ি ভুনা নিয়ে। অনেকে এটাকে বট ভুনাও বলে থাকেন। এটা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড হিসেবে অনেক চলে। তাহলে চলুন আজকে দেখে নেই কিভাবে এই মজাদার খাবারটি তৈরি করতে হয়।

উপকরণ

  • গরুর ভুঁড়ি- ৩ কেজি
  • আদা বাটা- ২ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • তেল- ১/২ কাপ
  • তেজপাতা- ২ টি
  • দারুচিনি- ২ টি
  • এলাচ ও লবঙ্গ- ৪-৫ টি করে
  • পেঁয়াজ কুঁচি- ৩ কাপ
  • লবণ- স্বাদমত
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়ো- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১ চা চামচ
  • ধনে গুঁড়ো- ১ চা চামচ
  • পানি- ১/২ কাপ

[picture]

প্রনালী

- প্রথমেই গরুর ভুঁড়ি খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোন প্রকার লোম বা ময়লা ভুঁড়ির গায়ে লেগে না থাকে। পরিষ্কার করার সুবিধার জন্য ভুঁড়িগুলোকে অল্প কেটে ছোট করে নিতে পারেন।

- এবার চুলায় পানি দিয়ে তাতে ভুঁড়ি, ১ টেবিল চামচ আদা বাটা ও সামান্য হলুদ দিয়ে ভাল করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হওয়ার পর নামিয়ে ভুঁড়িগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে।

- এখন একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও এলাচ দিয়ে দিন। তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। তারপর দিন হলুদ, লাল মরিচ, জিরা ও ধনে গুঁড়ো। আদা ও রসুন বাটা দিয়ে দিন। স্বাদমত লবণ দিন। এবার এই মিক্সচার-টিতে পানি দিয়ে ভাল করে নেড়েচেড়ে কষিয়ে নিন কিছুক্ষণ।

- কষানোর পর এতে ভুঁড়িগুলো দিয়ে দিন। ভাল করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিন। এর পর চুলা হাই হিট-এ দিয়ে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ধেকে দিন।

- ১০ মিনিট পর ঢাকনা তুলে অল্প কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিন। এটি এখন ১ ঘণ্টার জন্য ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না হতে দিন।

- ১ ঘণ্টা পর দেখবেন পানি শুঁকিয়ে এসেছে। এখন ভুঁড়িগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঝোল কমিয়ে আনতে হবে। এখন চাইলে এভাবেও খেতে পারেন অথবা আরও ভাঁজা ভাঁজা করে খেয়ে নিতে পারেন। এরকম চাইলে অন্য একটি পাত্রে ভুঁড়িগুলো কালো করে ভেঁজে নিতে পারেন।

এবার নামিয়ে লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন মজাদার গরুর ভুঁড়ি ভুনা। করে নিতে পারেন যেকোন রকম চাটনি বা সালাদ।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায় জানেন কি?
রেসিপি

গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায় জানেন কি?

এই এলো বলে কোরবানির ইদ। প্রতিটি মুসলিম পরিবারেই তোরজোড় চলছে কোরবানির পশু কেনা নিয়ে।উৎসব মুখর হয়ে উঠছে আমাদের চারপাশ। কোরবানির ইদ হলো ত্যাগ ও মহিমার ইদ...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

আরও পড়ুন

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

পাকিস্তানী বিফ ভিন্দালু
মেহমানদারী

পাকিস্তানী বিফ ভিন্দালু

আজকে নিয়ে এসেছি পাকিস্তানের খুব জনপ্রিয় একটি বিফ আইটেম নিয়ে। একটু ভিন্ন স্বাদে মাংস খেতে চাইলে তৈরি করে ফেলতে পারেন। আসুন দেখে নেয়া যাক,কীভাবে বাসায় থ...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

…