ভেজিটেবল পট পাই

sub-editor · Dec 23, 2016 · 1 min read

ভেজিটেবল পট পাই

বিকেলে চা এর সাথে গরম গরম পরিবেশন করুন। এটি তৈরি করতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অতুলনীয়। তাহলে শিখে নিন, কীভাবে তৈরি করবেন মজাদার ভেজিটেবল পট পাই।

[picture]

উপকরণ 

(১) খামির এর জন্য লাগবে

  • ২ কাপ ময়দা 
  • ১/৪ কাপ মার্জারিন / বাটার 
  • ১/৩ ঠান্ডা পানি 
  • ১/৪ চা চামুচ লবন

উপরের সব উপকরণ মাখিয়ে নিয়ে খামির বানান। এই খামির দিয়ে ছোট করে গোল রুটি বানিয়ে নিন। রুটিটা বেশি পুরু হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ছোট কাটার দিয়ে সাইজ ঠিক করে নিবেন। যেমন আপনি বানাতে চান ছোট কিংবা বড়। ১ টা পাই এর জন্য ২ টি রুটি লাগবে। ১ টি একটু বড় আরেকটি একটু ছোট ।

(২) ফিলিং এর জন্য লাগবে

  • বরবটি,ব্রকলি , গাজর ,মটরশুঁটি পরিমান মত সিদ্ধ করে নেয়া ১ কাপ ( বেশিও নেয়া যাবে, ভিন্ন সবজিও নিতে পারেন )
  • রসুন কুচি ২ টেবিল চামচ
  • ময়দা ১ টেবিল চামচ
  • মাখন ২ চা চামচ 
  • লবন স্বাদমত
  • অল্প গোল মরিচ টালা গুড়া 
  • ড্রাই ওরেগানো গুড়া হাফ চা চামচ
প্রণালী

প্যান এ ঘি দিয়ে তাতে রসুন কুচি দিন। ১ মিনিট ভেজে নিন। লাল করবেন না। এখন এতে ময়দা, ড্রাই ওরেগানো গুড়া, গোল মরিচ টালা গুড়া দিয়ে আর ১/৪ কাপ পানি দিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিন। গ্রেভি টাইপ হবে মিশ্রনটা। চুলার আঁচ কম রাখবেন না হলে পুরে যেতে পারে। এটা যখন হালকা ঘন হতে থাকবে তখন সিদ্ধ সবজি, স্বাদমত লবন দিয়ে নাড়াচাড়া করে প্যানে সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। একদম কম আঁচে রান্না করুন, আরো ২ মিনিট।  রান্না হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার খামির দিয়ে তৈরি করা গোল রুটি পাই বানানোর খাপে পুরে নিন। আগে বানিয়ে রাখা সবজির পুর দিয়ে রুটির সাইডে হালকা পানি দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে কাটা চামচ দিয়ে চেপে উপরের রুটিটা সিল করে নিন। ঢাকনা লাগানোর মতন করে।

ওভেন আগে ২০০ ডিগ্রীতে প্রি হিট করে নিবেন। এবার বেকিং ট্রেতে দিয়ে বেক করুন ৩৫ মিনিট। গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নিন।

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

সম্পর্কিত লেখা

চালের রুটি
চা – নাস্তা

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই...

দারুণ মজাদার চিকেন পেটিস !
বেকিং

দারুণ মজাদার চিকেন পেটিস !

উপকরণ আর প্রণালী দেখে ভয় পেয়ে যাবেন না যেন! মজাদার এই চিকেন পেটিসটি তৈরি করতে একটু ধৈর্যের প্রয়োজন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় চিকেন পেটি...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

আরও পড়ুন

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

নারিকেল পুলি
চা – নাস্তা

নারিকেল পুলি

অনেকেরই পছন্দের এই পিঠা । নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক
চুলের যত্ন

হেলদি স্কিন ও সফট হেয়ার পেতে ডালিমের খোসার গুঁড়া দিয়ে DIY প্যাক

পুষ্টিকর ফলের মধ্যে ডালিম বা পমেগ্রেনেট কমবেশি সবাই বেশ পছন্দ করেন। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ ডালিম স্বাস্থ্যের জন্য অনেক উপ...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

…