ঈদ স্প্যাশাল মজাদার লাজানিয়া

sub-editor · Jul 02, 2016 · 1 min read

ঈদ স্প্যাশাল মজাদার লাজানিয়া

[topbanner]

আমরা বাঙ্গালিরা ভীষণ ভোজন রসিক এতে কোন সন্দেহ নেই ! ঈদ কিংবা যেকোনো বড় অকেশন এ আমরা সবাই সবার সামর্থ্য অনুযায়ী নিজেদের পরিবার পরিজনদের আপ্যায়নে কোন সীমা রাখি না ! সবাইকে নিয়ে ঈদ এর আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদ এর মর্যাদা খুঁজে পাওয়া যায় !

[picture]

উপকরণ

স্টেপ ১ 

  • কিমা প্রিপারেসন এর জন্য লাগবে
  • চিকেন / গরুর মাংশের কিমা৫০০গ্রাম
  • পেয়াজ কুচি ১ কাপ
  • রসুন কুচি ২ টেবল চামচ
  • টমেটো মিহি কুচি ১ কাপ
  • টমেটো পিউরে ১ কাপ
  • ওরেগানো গুড়া ১ চা চামচ
  • গোলমরিচ গুড়া হাফ চা চামচ
  • লবন স্বাদমত
  • তেল ২ টেবল চামচ

প্যানে তেল দিয়ে তেল গরম হলে তাতে পেয়াজ কুচি দিন লাল করে ভাজা হলে এতে মাংশের কিমা দিন সাথে টমেটো কুচি দিয়ে রান্না করুন ১০ মিনিট। এখন এতে টমেটো পিউরে, ওরেগানো গুড়া, গোলমরিচ গুড়া আর রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে ধিমি আঁচে রান্না করুন আরো ২০ মিনিট মাখা মাখা হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন ।

স্টেপ ২

  • বেসামেল সস বানাতে যা লাগবে
  • বাটার ৪ টেবল চামচ
  • ময়দা ১/৩ কাপ
  • দুধ ১/২ কাপ
  • লবন স্বাদমত
  • গোলমরিচ গুড়া হাফ চা চামচ

প্যানে বাটার দিয়ে গলে এলে এতে ময়দা দিন চুলার আঁচ মিডিয়াম রাখবেন না হলে পুড়ে যাবে। ময়দা দিয়ে ঘন ঘন নাড়তে হবে। এবার ময়দা ঘন হলে এতে দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। একটু ঘন মসৃণ সস হবে এতে লবন আর গোলমরিচ গুড়া দিয়ে দিন।

স্টেপ ৩ (প্রিপারেসন)

  • লাজানি নুডুলস /পাস্তা
  • মোজারেলা চিজ গ্রেট করা ১ কাপ

একটি নন স্টিক বেকিং প্যানে হালকা তেল মাখিয়ে নিন এখন এতে প্রথমে অল্প কিছু কিমা দিয়ে ছড়িয়ে নিন। এর উপর অল্প বেসামেল সস দিন এর উপর লাজানি পাস্তার লেয়ার দিন এভাবে আরো দুইবার কিমা আর বেসামেল সস লেয়ার দিয়ে এর উপর গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে প্যানটি ফয়েল পেপার দিয়ে ঢেকে ১৮০ ডিগ্রীতে প্রি হিট করা ওভেনে বেক করুন ২৫ মিনিট। ২৫ মিনিট পর ফয়েল খুলে বেক করুন আরো ২০ মিনিট চিজ পুড়ে লাল হবার আগ পর্যন্ত ওভেন থেকে বের করে ফ্রেশ সালাদ এর সাথে পরিবেশন করুন লাজানিয়া।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

নানা গুনের গোলমরিচ
সুস্থতা

নানা গুনের গোলমরিচ

গোল মরিচ, যা আমরা সকলেই চিনি। বিশ্বের প্রায় সব ধরণের কুইজিনেই এই মশলাটির কম বেশি ব্যবহার রয়েছে। এর রয়েছে বেশ তীক্ষ্ণ ঝাঁঝালো স্বাদ। অনেক ক্ষেত্রে আস্ত...

আরও পড়ুন

ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস
মেহমানদারী

ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস। এই মিটবল স্পেগেটি কিংবা টোস্ট ব্রেড এর সাথে পরিবেশন করতে পারেন তবে সাদা ভাত কিংবা পোলাও...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

স্পাইসি কিমা ভুনা !
১ ঘণ্টার রান্না

স্পাইসি কিমা ভুনা !

স্পাইসি ভুনা কিমা এমন খাবার যা সকালের নাস্তায় পরোটার সাথে, দুপুরে ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তায় পেটিস বা সমুচার পুর সব কিছুতেই চলে। তাই আজ আপনাদের...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

…