ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস

sub-editor · Dec 26, 2015 · 1 min read

ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে  ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস। এই মিটবল স্পেগেটি কিংবা টোস্ট ব্রেড এর সাথে পরিবেশন করতে পারেন তবে সাদা ভাত কিংবা পোলাও এর সাথে ও দারুন জমে।

উপকরণ 
কিমা তে লাগবে

  • মুরগির কিমা ২ কাপ 
  • জায়ফল গুড়া হাফ চা চামচ 
  • গোলমরিচ গুড়া ১ চা চামচ
  • পুদিনা পাতা মিহি কুচি ২ চা চামচ
  • লবন স্বাদমত 
  • পার্মাসেন চিজ গ্রেট করা ২ টেবল চামচ( না দিয়েও করতে পারেন)
  • ডিম ১ টি 
  • পাউরুটি ২ পিস ( পানিতে ডুবিয়ে পানি নিংড়ে নেয়া এবং মিহি ভাবে চটকে নেয়া)
  • শুকনা মরিচ ফাকি হাফ চা চামচ ( পছন্দ উনুযায়ী ঝাল )

প্রণালী  উপরের সব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং ছোট ছোট করে গোলা বানিয়ে নিবেন , পরে প্যান এ অল্প তেল দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে

উপকরণ 

এবার সস এর জন্য যা লাগবে

  • টমেটো বড় দেখে ৫ থেকে ৬ টা সিদ্ধ করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করা
  • রসুন কুচি ২ টেবল চামচ
  • ড্রাই ওরেগানো হাফ চা চামচ
  • পাপরিকা পাউডার ১ চা চামচ( না পেলে লাল মরিচ গুড়া দিতে পারেন)
  • তেজপাতা ২ টি
  • অলিভ অয়েল /তেল ২ টেবল চামচ
  • লবন স্বাদমত

প্রণালী  প্যান এ তেল দিয়ে রসুন কুচি,পাপরিকা,তেজপাতা দিন সাথে দিন ব্লেন্ড করা টমেটো আর ১ কাপ পানি, রান্না করুন ১০ মিনিট . যখন মিশ্রন টা ঘন হতে থাকবে তখন এতে ওরেগানো আর ভাজা মিটবল গুলু দিয়ে ধিমি আঁচে রান্না করুন ১০ থেকে ১২ মিনিট.

নামানোর সময় গোলমরিচ ফাকি আর অল্প ওরেগানো ছিটিয়ে পরিবেশন করুন!

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

স্প্যাগেটি মিটবল
২০ মিনিটের রান্না

স্প্যাগেটি মিটবল

আমি প্রায়ই স্পেশাল অকেশনে কিংবা ছুটির দিনে স্প্যাগেটি কিংবা পাস্তা রান্না করি। দুটো কিন্তু এক নয়! আমার খুবই পছন্দের রেসিপিগুলোর মধ্যে স্প্যাগেটি মিটব...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি
বেকিং

চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি

বাড়িতে ভালো কিছু রান্নার আয়োজন করা হচ্ছে! তবে তালিকায় রাখতে পারেন চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করা হয় রোস্ট উইথ অনিয়ন গ্...

স্পাইসি ফিশ খিচুড়ি
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি

বৃষ্টির সময় হোক কি যে কোন সময়, খিচুড়ি খাওয়ার ইচ্ছা কার না জাগে? আজ মাংসের নয়, বরং মাছের খিচুড়ি নিয়ে এলাম আপনাদের জন্য। এখন রেসিপি-টি বরং দেখে নিন। [...

স্লো কুক পুল্ড চিকেন!
রেসিপি

স্লো কুক পুল্ড চিকেন!

খুব ঝামেলাহীন সহজ একটি রেসিপি। আমার লাঞ্চ বক্স ফেভারেট এই পুল্ড চিকেন। ভাতের সাথে কিংবা দুই পাওরুটির মাঝে পুরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবার জন্য পার...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

…