স্প্যাগেটি মিটবল

আনিকা ফওজিয়া · Apr 23, 2018 · 1 min read

স্প্যাগেটি মিটবল

আমি প্রায়ই স্পেশাল অকেশনে কিংবা ছুটির দিনে স্প্যাগেটি কিংবা পাস্তা রান্না করি। দুটো কিন্তু এক নয়! আমার খুবই পছন্দের  রেসিপিগুলোর মধ্যে স্প্যাগেটি মিটবল অন্যতম। আজকে এর একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।

আচ্ছা, কিছু ব্যাপার বলে রাখি। স্প্যাগেটি যেন ওভারকুকড বা অতিসেদ্ধ না হয়। আর পনিরটা বেসিক্যালি আমি পারমেজান (Parmesan Cheese) ব্যবহার করি। কিন্তু আপনি চাইলে সাধারণ পনিরও ব্যবহার করতে পারেন। পনিরটা গ্রেটার (Grater)/আঁচড়া দিয়ে ঝুরিঝুরি করে গুঁড়ো করে নেবেন। তাহলে কোটিং-এ সুবিধা হবে। এখন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক।

স্প্যাগেটি মিটবল রেসিপি

উপকরণ

১. স্প্যাগেটি- ১ পাউন্ডের প্যাকেট (বাজারে বা সুপারশপ গুলোতে পাবেন, প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করে সেদ্ধ করুন) ২. গরুর মাংস- ৭০০ গ্রাম ৩. ব্রেড ক্রাম- ১/৩ কাপ ৪. পনির চূর্ণ- ১/৪ কাপ ৫. ডিম- ১ টি ৬. পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ ৭. রসুনের কোয়া- ২ টি, কুঁচি করা ৮. লাল মরিচ কুঁচি- ১/২ চা চামচ ৯. তেজপাতা- ১ টি ১০. টমেটো পিউরি- ১ কাপ ১১. ধনেপাতা কুঁচি- ১/৪ কাপ ১২. গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ ১৩. লবণ- ১ চা চামচ ১৪. অলিভ অয়েল- ২ টেবিল চামচ

প্রণালী

১. একটি বাটিতে গরুর মাংস, ব্রেড ক্রাম, ধনেপাতা, কিছু পনির চূর্ণ, ডিম, রসুন কোয়া কুঁচি, লবণ ও লাল মরিচ কুঁচি নিয়ে ভালোভাবে মাখান এবং ১০-১২ টা বল বানান।

২. একটি প্যানে মাঝারি আঁচে ১ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে তাতে মিটবলগুলো ১০ মিনিট ধরে ভাঁজুন ব্রাউন করে। ভাঁজা হলে তুলে নিন।

৩. এবার অবশিষ্ট ১ টেবিল চামচ ঐ প্যানে দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে নরম করুন। তেজপাতা, টমেটো পিউরি, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে আঁচ কমান। হালকা ফোটা শুরু হলে মিটবল গুলো ঢালুন, নাড়ুন ও ৮-১০ মিনিট ঢেকে রাখুন মৃদু আঁচে। এতে সসটি ঘন হবে।

৪. এবার চুলা বন্ধ করে দিন। একটি প্লেটে সেদ্ধ স্প্যাগেটি দিয়ে তার উপর কিছু মিটবল ও সসটা ঢেলে দিন। ওপরে পনির গুঁড়ো ছিটিয়ে পরিবেষণ করুন দারুণ স্বাদের স্প্যাগেটি মিটবল।

ছবি - সংগৃহীত: ফ্লিকার.কম

সম্পর্কিত লেখা

ফিস স্প্যাগেটি
চা – নাস্তা

ফিস স্প্যাগেটি

সস বানাতে যা যা লাগবে টমেটো মিহি কুচি ৪ টি অলিভ অয়েল ১ টেবিল চামচ রসুন কুচি ৪ কোয়া লবন ১/২ চা চামচ মরিচ গুড়া ১/২ চা চামচ পেয়...

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?
সম্পর্ক

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?

ভ্যালেন্টাইন’স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস... খুব পরিচিত... খুব মধুর একটা দিন! অনেকে এই দিবসটিকে খুব পছন্দ করেন। অনেকে আবার ঢং বলেও সম্বোধন করেন! কারণ ছ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস
মেহমানদারী

ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ক্লাসিক ইটালিয়ান মিটবল ইন টমেটো সস। এই মিটবল স্পেগেটি কিংবা টোস্ট ব্রেড এর সাথে পরিবেশন করতে পারেন তবে সাদা ভাত কিংবা পোলাও...

আরও পড়ুন

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

বাটার চিকেন মিটবল
মেহমানদারী

বাটার চিকেন মিটবল

চিকেন তো আমাদের সবারই কম বেশি পছন্দ! স্বাদে ভিন্নতা আনতে ডিফারেন্ট কোনো রেসিপি ট্রাই করতে চান? আজ চিকেনের সহজ একটি রেসিপি শেয়ার করবো, যেটা খেতে খুবই স...

পুদিনা পনির টিক্কা
৩০ মিনিটের রান্না

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই...

স্প্যাগেটি উইথ টুনা এন্ড মেডিটেরিয়ান ভেজিটেবলস!
চা – নাস্তা

স্প্যাগেটি উইথ টুনা এন্ড মেডিটেরিয়ান ভেজিটেবলস!

ডিনারে রাখতে পারেন ঝামেলাবিহীন একই সাথে মজাদার খাবার স্প্যাগেটি উইথ টুনা এন্ড মেডিটেরিয়ান ভেজিটেবলস। দেরি না করে ঝটপট দেখে নিন, স্প্যাগেটি উইথ টুনা...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

…