চিকেন পট পাই | সহজেই তৈরি করুন দারুন স্বাদের এক রেসিপি

তাহসিন তারান্নুম · Aug 13, 2018 · 1 min read

চিকেন পট পাই | সহজেই তৈরি করুন দারুন স্বাদের এক রেসিপি

আজকে চিকেনের আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম যার নাম চিকেন পট পাই । এটি খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেয়া যায়। চলুন তাহলে দেখে নেয়া যাক পুরো প্রণালীটি।

[picture]

 

চিকেন পট পাই তৈরির উপকরণ

  • আলু ছোট ছোট ডাইস আকারে কাটা-  ২ কাপ
  • গাজর স্লাইস করে কাটা- ১ কাপ
  • বাটার- ১ কাপ
  • পেঁয়াজ- ২ কাপ
  • ময়দা- ১ কাপ
  • লবণ ২ চা চামচ
  • শুকনো থাইম- ১ চা চামচ
  • মরিচ কুঁচি- ৩ চা চামচ
  • চিকেন ব্রথ- ৩ কাপ
  • দুধ- ১.৫ কাপ
  • বোনলেস চিকেন কিউব সিদ্ধ- ৪ কাপ
  • ফ্রোজেন কর্ন- ১ কাপ
  • ফ্রোজেন মটর- ১ কাপ
  • পাই ক্রাস্ট- ৪ শিট

চিকেন পট পাই তৈরির প্রণালী

- প্রথমেই ওভেন ৪২৫ ডিগ্রী তাপমাত্রায় প্রি-হিট করে নিন। একটি সসপ্যান-এ আলু, গাজর দিয়ে তাতে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিন। বলক উঠলে চুলার তাপমাত্রা কমিয়ে ৮-১০ মিনিট রান্না হতে দিন। হয়ে গেলে পানি ঝরিয়ে নিন।

- একটি বড় প্যান-এ বাটার গরম করে নিন। পেঁয়াজ দিয়ে দিন, অল্প আঁচে রান্না করুন নরম না হওয়া পর্যন্ত। থাইম, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিন। চিকেন ব্রথ ও দুধ দিয়ে দিন। সব মিক্স করুন ঠিকমতো নেড়েচেড়ে। পুরো মিক্সচারটি ঘন না হয়ে আসা পর্যন্ত রান্না করুন। সব শেষে চিকেন, মটর, কর্ন ও আলুর মিক্সচার-টি দিয়ে দিন। চুলা থেকে নামিয়ে নিন।

- একটি বাটিতে একটি পাই ক্রাস্ট নিয়ে তার উপর চিকেনের মিক্সচার ঢেলে দিন। এর উপর এবার অন্য আর একটি পাই ক্রাস্ট দিয়ে দিন। চারিদিক আঙ্গুল দিয়ে টিপে টিপে পুলি পিঠার মত জোড়া লাগিয়ে দিন। একটি ছুরি দিয়ে পাই-এর উপর ৪ টি কাটার দাগ দিন। ওভেনে এখন এটিকে ৩০-৪০ মিনিট বেক করুন।

- যখন দেখবেন পাই এর ক্রাস্ট হাল্কা বাদামি হয়ে এসেছে তখনি বুঝবেন পাই অনেকটা হয়ে গিয়েছে। হয়ে গেলে নামিয়ে ফেলুন।

পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন পট পাই।

 

ছবি- ক্যাম্পবেইল'স কিচেন

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

মেহমানদারী

গারলিক মাশরুম পারমেযান চিকেন

মাশরুম, পারমেযান আর চিকেন! শুনেই জিভে জল এসে যাচ্ছে তাই না? আমার তো ক্ষিধাই পেয়ে গেল। যারা এ তিনটি পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এলাম একটি ভিন্নধর্ম...

আরও পড়ুন

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?
সুস্থতা

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?

রওশন আরা বেশ কিছুদিন ধরে কাঁধের ব্যথায় ভুগছেন। ব্যথার মেডিসিন খেয়েছেন, এতে ব্যথা কিছুটা কমে বটে কিন্তু পুরোপুরি সেরে যায় না। হাত নাড়াতে গেলেই ব্যথা চর...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

…