টোপা কুলের চাটনি

দিতি আহমেদ · Mar 18, 2020 · 1 min read

টোপা কুলের চাটনি

বরই বা কুল পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যায় না। কাঁচা কিংবা পাঁকা সব ধরনের কুল খেতে অত্যন্ত সুস্বাদু। কেবল যে সুস্বাদু তা নয় অনেক স্বাস্থ্যকর। স্বাদের পাশাপাশি কুলে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন সি, বি, বি ১২। এই সকল ভিটামিন সর্দি, কাশি উপশমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই আছেন যারা কাঁচা কুল খেতে পারেন না বিভিন্ন সমস্যার জন্য। আবার অনেকের ভাতের সাথে চাই ভিন্ন কিছু টক মিষ্টি ঝাল স্বাদের কোনো মজাদার চাটনি। তাই সবার জন্য আমি আজকে এমন একটি রেসিপি দিবো যা অত্যন্ত সুস্বাদু এবং ছোট বড় সকলের ভালো লাগার মতো একটি রেসিপি। চলুন জেনে নেই মজাদার টোপা কুলের চাটনি তৈরি করার জন্য কী কী লাগছে এবং এর রন্ধন প্রণালী।

টোপা কুলের চাটনি তৈরির পদ্ধতি 

উপকরণ 

  • পাঁকা কুল- ৫০০ গ্রাম
  • সরিষার তেল- ১/২ টেবিল চামচ
  • পানি- পরিমাণমতো
  • শুকনা মরিচ দিয়ে জিরা ভাজা- ১ চা চামচ
  • হলুদ- ১/২ চা চামচ
  • লবণ- ১/২ চা চামচ
  • চিনি- স্বাদমতো
  • সাদা সরিষা- ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী 

১) একটি কড়াইয়ে ১/২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে এর মধ্যে সরিষা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।
২) সরিষা ফুটতে শুরু করলে এরমধ্যে কুল দিয়ে দিন।
৩) একটি কথা অবশ্যই মনে রাখবেন প্রতিটি কুলের মুখ ফাটিয়ে নেবেন। এতে করে মশলা কুলের
ভেতর পর্যন্ত গিয়ে এর স্বাদ বাড়িয়ে দিবে।
৪) কড়াইয়ের কুলের মধ্যে এক এক করে দিয়ে দিন সামান্য হলুদ, লবণ এবং পানি এবং ভালোভাবে নেড়ে নিন।
৫) কিছুক্ষণ নেড়ে এর মধ্যে স্বাদমতো চিনি এবং জিরা ফাকি দিয়ে ঢেকে দিন এবং মৃদু আচেঁ চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করুন।
৬) চিনি গোলে যাবার পর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার স্বাদের টোপা কুলের চাটনি। এই চাটনি ফ্রিজে রেখে দিলে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত ভালো থাকে।

এইতো জেনে নিলেন কীভাবে খুব সহজেই তৈরি করে নিবেন মজাদার টক ঝাল টোপা কুলের চাটনি। বড় ছোট সবারই খুব ভালো লাগবে এটি খেতে। তো দেরি না করে আজই তৈরি করুন!

ছবি- সংগৃহীত: অডবাংলা.কম

সম্পর্কিত লেখা

জেনে নিন, ফাউন্ডেশন নির্বাচনে স্কিন আন্ডারটোন নির্ধারণ করার কিছু ট্রিকস !
বেইজ মেকআপ

জেনে নিন, ফাউন্ডেশন নির্বাচনে স্কিন আন্ডারটোন নির্ধারণ করার কিছু ট্রিকস !

মেকাপ করতে গেলে যে প্রোডাক্টটির কথা সবার আগে মনে পড়ে তা হলো ফাউন্ডেশন । ফাউন্ডেশন নিয়ে তো আমাদের কনফিউশনের শেষ নেই । বিশেষ করে যখন ফাউন্ডেশন কিনতে যাই...

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

টমেটো বেগুন চাটনি রেসিপি!
২০ মিনিটের রান্না

টমেটো বেগুন চাটনি রেসিপি!

দুপুরে গরম গরম ভাতের সাথে টমেটো দিয়ে ছোট বেগুন ভুনা খেতে কিন্তু মন্দ নয়। চাইলে এই আইটেমটি চাটনি হিসেবেও রাখতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক এই চাটনি তৈর...

টক ঝাল মিষ্টিতে ভরপুর আপেলের চাটনি
রেসিপি

টক ঝাল মিষ্টিতে ভরপুর আপেলের চাটনি

টক ঝাল মিষ্টিতে ভরপুর আপেলের চাটনি! শুনেই জিভে জল চলে আসার উপক্রম। হ্যা, আজ আপনাদের জন্য হাজির করা হল, সাধারণ ডাল-ভাত বা পোলাওয়ের সাথে খাওয়ার মত দারুণ...

আরও পড়ুন

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?
চুলের যত্ন

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?

বয়স বাড়ার সাথে সাথে চুল পাকবে এটাই স্বাভাবিক। কিন্তু যদি ১৫/২০ বছর বয়সেই পাকা ধরে তাহলে মনের অবস্থা কেমন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আড় চোখে ত...

গার্লিক এন্ড গ্রিন চিলি চাটনি
চা – নাস্তা

গার্লিক এন্ড গ্রিন চিলি চাটনি

ফ্রাইড আইটেমের সাথে চাটনি না হলে কিন্তু জমে না। তাই আপনাদের জন্য গার্লিক এন্ড গ্রিন চিলি দিয়ে একটি মজাদার চাটনির রেসিপি শেয়ার করবো। চলুন জেনে নেওয়া যা...

মজাদার নারকেলের চাটনির সাথে ইডলি
চা – নাস্তা

মজাদার নারকেলের চাটনির সাথে ইডলি

আজকের রেসিপি আয়োজনে রাখা হল মজাদার নারকেলের চাটনির সাথে ইডলি। সহজলভ্য কিছু মসলার সংমিশ্রণে নিজেই তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন ভিনদেশি এ...

সরিষা আমের আচার
রেসিপি

সরিষা আমের আচার

কাঁচা আমের গন্ধে মৌ মৌ করছে চারপাশ, আম দেখলেই যেন জ্বিভে জল চলে আসে। কাঁচা আমতো আছেই আমরা সকলেই ভালোবাসি আমের আচার। এ সময় সব খাবারের সাথে থাকা চাই আচা...

পাকা আমের ম্যুজ
ডেজার্ট

পাকা আমের ম্যুজ

এখন গরমের সময়। বাজারে অনেক পাকা আম উঠেছে। এই অস্থির গরমে মিষ্টি রসালো পাকা আম কেটে বা জুস করে খেতে আমাদের সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু একইভাবে খেতে...

অল্প বয়সে চুল পাকলে কী করবেন?
চুলের যত্ন

অল্প বয়সে চুল পাকলে কী করবেন?

আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের অল্পবয়সে চুল পাকা শুরু হয়েছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল এর অভাবে চুল পাকতে পারে। আর তরুণ বয়...

…