পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা

sub-editor · Dec 30, 2016 · 1 min read

পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা

অতিথি আপ্যায়নে সাদা পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করুন ডিমের কোরমা। খেতে দারুণ এবং রান্না করাও বেশ সহজ। তাহলে শিখে নেয়া যাক, মজাদার ডিমের কোরমা তৈরি কৌশল।

[picture]

উপকরণ - সিদ্ধ ডিম ৪ টি - পেঁয়াজ কুঁচি আধা কাপ - পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ - আদা বাটা আধা চা চামচ - রসুন বাটা আধা চা চামচ - টক দই ১ টেবিল চামচ - নারিকেলের দুধ বা গরুর দুধ আধা কাপ - কাঁচা মরিচ ৩-৪ টি - জিরা গুড়া আধা চা চামচ - এলাচ ৩ টি - তেজপাতা ১ টি - দারুচিনি ২ টুকরা - বাদাম বাটা ১ চা চামচ - চিনি সামান্য - তেল ২ টেবিল চামচ - লবন স্বাদ মত

প্রণালী

(১) প্রথমে পাত্রে তেল গরম করে সিদ্ধ ডিমগুলো সামান্য হলুদ আর লবন মাখিয়ে হালকা বাদামি করে ভেজে তুলুন। সামান্য হলুদ দিয়ে ভাজলে ডিমের রঙ সুন্দর হয়, কিন্তু বেশি দিবেন না।

(২) এরপর ওই তেলে এলাচ, তেজপাতা এবং দারুচিনি দিয়ে নেড়ে পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজ কুঁচি নরম হলে পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরার গুঁড়া এবং লবন দিয়ে ভালো করে কষিয়ে নিন।

(৩) এবার এর মধ্যে ভালোভাবে ফেটানো টক দই এবং বাদাম বাটা দিয়ে হালকা আঁচে ২ মিনিট রান্না করে দুধ দিয়ে দিন।

(৪) এখন ডিম ও চিনি দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলুন।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

রুই মাছে আলুর ঘাটি
১ ঘণ্টার রান্না

রুই মাছে আলুর ঘাটি

এক এক অঞ্চলের রান্নার স্বাদ ও ধরন একেক রকম। আর এই ভিন্নতাই আমাদের তৃপ্তি দেয়। এই তৃপ্তি আরেকটু বাড়িয়ে বা ঝালিয়ে দিতেই আজকের রেসিপি আয়োজনে রইল বগুড়ার এ...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি
মেহমানদারী

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি

চিটাগাং এর আখনি বিরিয়ানি কে কে খেয়েছেন? আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহি চিটাগাং-এর আখনি বিরিয়ানি। দেরি না করে চলুন জেনে নিই এর পুরো প্রণালী। [...

মজাদার চিংড়ী বিরিয়ানি
মেহমানদারী

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-...

ডিম বিরিয়ানি
মেহমানদারী

ডিম বিরিয়ানি

ডিম আমাদের কিচেন হিরো ! ঘরে কিছু না থাকুক ডিম থাকলে চালানো যায়। ডিম ভাজি কিংবা ডিমের ঝুরি অনেক কিছুই। এটা এমন একটা রেসিপি যেটা আপনি ডিমের কোরমা হিসেবে...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

…