ঝাল-ঝাল মজাদার মাংস পুলি  

sub-editor · Jan 28, 2017 · 1 min read

ঝাল-ঝাল মজাদার মাংস পুলি  

মাংসের তৈরি খাবার সকলেরই বেশ পছন্দের। বিশেষ করে তেলে ভাজা মাংসের খাবার খুবই সুস্বাদু। তাহলে আজকে জেনে নিন, আরেকটি সুস্বাদু মাংসের আইটেম সম্পর্কে। শিখে নিন, দারুণ সুস্বাদু ‘ঝাল ঝাল মাংস পুলি’ তৈরির খুব সহজ রেসিপিটি।

[picture]

উপকরণ

  • ২ কাপ মাংস সেদ্ধ
  • ১ কাপ আলু কুচি করে সেদ্ধ করা
  • ১ চা চামচ কাবাব মসলা
  • ২ টি পেঁয়াজ কুচি
  • ৫/৬ টি মরিচ কুচি
  • আধা চা চামচ আদা-রসুন বাটা
  • লবন স্বাদমতো
  • টেস্টিং সল্ট সামান্য
  • তেল ভাজার জন্য
  • ২ কাপ ময়দা
  • ২ চিমটি কালোজিরা
  • পানি পরিমাণমতো

প্রণালী

- পুর তৈরির জন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে এতে আদা-রসুন বাটা দিয়ে দিন। ঘ্রাণ ছড়ালে পেঁয়াজ কুচি দিয়ে নেরে নরম করে নিন। এরপর মরিচ কুচি ও বাকি মসলা দিয়ে ভালো করে কষে নিন।

- মসলা কষে এলে সেদ্ধ মাংস একটি পিষে দিয়ে দিন যাতে আঁশ আলাদা হয়। ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ আলু কুচি দিয়ে ভালো করে নেরে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।

- ময়দা সামান্য তেল দিয়ে খাস্তা করে নিয়ে লবন ও কালি জিরা দিয়ে পরিমাণমতো পানি মিশিয়ে রুটি বেলার ডো তৈরি করে নিন। এরপর পাতলা ছোট রুটি তৈরি করে মাঝে পুর দিয়ে দুভাজ করে অর্ধচন্দ্রের মতো তৈরি করে দুপাশ আটকে দিন।

- কড়াইয়ে ডুবো তেলে ভাজার মতো তেল গরম করে লালচে করে ভেজে তুলুন। কিচেন টিস্যুর উপরে তুলে রেখে বাড়তি তেল শুষে নিন। ব্যস, এবার পরিবেশন করুন গরম গরম।

ছবি - ইজি রেসিপিজ ডট ব্লগস্পট ডট কম

রেসিপি - ফাতেমা রহমান 

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

গরুর মাংসের ঝাল ফ্রাই
মেহমানদারী

গরুর মাংসের ঝাল ফ্রাই

কোরবানি ঈদ মানেই মাংসের নানা পদ। আর মাংসের সাথে ঝাল ব্যাপারটা খুব জমে। ঈদ এর দিনে একটু ঝাল কিছু রাখতে চাইলে নিঃসন্দেহে এই আইটেমটি পছন্দ করবেন। আসুন দে...

আরও পড়ুন

সবজি সমুচা
চা – নাস্তা

সবজি সমুচা

বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে মজাদার কোনো স্নাক্স বানানোর কথা ভাবছেন কি? বিভিন্নরকম সবজি দিয়ে মুচমুচে গরম গরম সমুচা বানিয়ে নিতে পারেন তো! সাধার...

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

মজাদার ডিম পরোটা
চা – নাস্তা

মজাদার ডিম পরোটা

এলোমেলো পরোটা আমরা অনেকভাবেই খেয়েছি। আলু পরোটা, সবজি পরোটা, আবার মোগলাই পরোটা। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পরোটার রেসিপি। স্বাদের রয়েছে...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

…