ভিনদেশী খাবার স্প্যানিশ পায়েয়া

সাজগোজ উপ সম্পাদক · May 21, 2015 · 1 min read

ভিনদেশী খাবার স্প্যানিশ পায়েয়া

স্কুইড রিং আর রেড প্রন দিয়ে বানানো এই স্প্যানিশ পায়েআ পরিবেশন হয় ঠিক এই ভাবে লেবুর কয়েক পিস এর সাথে !! ভিন্ন রকম এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন ঘরেই ! খুব বেশি জিনিস পাতির দরকার নেই!!

যা লাগবেঃ চিংড়ি মাঝারি সাইজ ও এর হাফ কাপ স্কুইড রিং হাফ কাপ ( না দিলেও হবে)

-পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ

-রসুন কুচি ৪ টেবিল চামচ

-পাপরিকা পাউডার ২ চা চামচ ( না পেলে লাল মরিচ গুঁড়া দিয়েও করা যাবে )

-হলুদ গুঁড়া হাফ চা চামচ

-টমেটো কুচি ১ কাপ

-মটরশুঁটি হাফ কাপ

-মাশরুম কুচি হাফ কাপ

-সিদ্ধ চাল ২ কাপ

-লবণ স্বাদমত

-তেল ২ টেবিল চামচ

-চিকেন /ভেজিটেবল স্টক ৪ কাপ

প্যান এ তেল দিয়ে এতে রসুন কুচি দিন। হালকা ভাজা হলেই টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে পাপরিকা পাউডার আর হলুদ গুঁড়া দিয়ে নিন। টমেটোটা গলে গেলে এতে চাল, লবণ আর মাশরুম দিয়ে খানিকক্ষণ ভাজুন। এতে এবার স্টক দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৫ মিনিট। এখন এতে চিংড়ি আর স্কুইড রিং আর মটরশুঁটি দিয়ে রান্না করুন আরো ১৫ মিনিট কম আঁচে ঢাকনা লাগিয়ে। অনেকটা পোলাও ঠিক যেভাবে রান্না হয় ঐ ভাবেই। ঝরঝরে হবে। হালকা নরম হলেও কোনো অসুবিধা নেই। চাল সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। উপরে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন। না দিলেও হবে। টসটসে রসালো লেবুর সাথে পরিবেশন করুন এই মজার পায়েআ। খাবার সময় লেবু চিপে খেতে ভুলবেন না।

রেসিপিঃ রোমান্টিক কিচেন স্টোরিস

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

মাশরুম মাসালা অমলেট
চা – নাস্তা

মাশরুম মাসালা অমলেট

সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি বা পরোটা বাঙালিদের চিরাচরিত খাবার! প্রতিদিন একইভাবে ডিম ভাজি খেতে কার ভালো লাগে, বলুন তো? প্রতিদিন সকালে নাশতার মেন্যুতে...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
বিউটি টিপস

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?

অফিসে বসেও ঝটপট করে নিন বেসিক স্কিন কেয়ার! অবাক হচ্ছেন তাইনা? সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে আমাদের জীবন যাত্রার ধরণও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আ...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

…