খুব সহজে ঘরেই তৈরি করুন রসে ভরা রসগোল্লা

sub-editor · Nov 10, 2015 · 1 min read

খুব সহজে ঘরেই তৈরি করুন রসে ভরা রসগোল্লা

মিষ্টি খেতে কে না ভালোবাসে বলুন! ভরপুর খাওয়ার পর একটু মিষ্টি না খেলে মনে হয় খাওয়াটাই অপূর্ণ থেকে গেল। আর তাই আজ রসে ভরা রসগোল্লা তৈরির রেসিপি আপনাদের সাথের শেয়ার করব। তবে চলুন শিখে নিই, কীভাবে তৈরি করবেন রসে ভরা রসগোল্লা।

উপকরণ

  • দুধ ১ লিটার
  • লেবুর রস / ভিনিগার- ২ টেবিল চামচ
  • ময়দা- ১ চা চামচ
  • এলাচ গুঁড়া  - সামান্য চিনি ১ চা চামচ
  • গোলাপজল ১ চা চামচ
সিরার জন্য :
  • চিনি- ১ কাপ
  • পানি- ৩ কাপ

প্রণালী 

চুলাতে দুধ জ্বাল দিন। দুধে বলক উঠলে লেবুর রস বা ভিনিগার ঢেলে নাড়তে থাকুন। ১০ থেকে ১৫ মিনিটের মাঝে ছানার পানি কেটে যাবে। সবুজ পানি ছাড়লে রঙ হয়ে এলেই ছানা ঠিক হবে। পাতলা সুতি কাপড়ে এই মিশ্রণ ঢেলে ঠান্ডা পানি তে ভালো করে ধুয়ে পুটলি করে ঝুলিয়ে অথবা চালনিতে ঢেলে রাখুন।

কিছুক্ষণ রেখে,পরে বাতাসে ছাড়িয়ে শুকিয়ে নিন। এবার ছানা কয়েকবার পিষে নিন মসৃন করে। চিনি, ময়দা, এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। এমন ভাবে মেখে তুলুন যেন হাতে ছানা না আটকে থাকে এবং তেল ছেড়ে দেয়। এবারে ছানাকে কয়েক ভাগে ভাগ করে নিন। মিষ্টির গোল সমান করে করুন কোন ফাটা না থাকে। হাতে একটু ঘি মাখিয়ে গোল তৈরি করে নিতে পারেন।

এবারে চুলাতে ১ কাপ চিনি ও ৩ কাপ পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে সিরার উপরের ময়লা চামচ দিয়ে তুলে ফেলুন। চুলার জ্বাল কম করে রাখুন। এবারে মিষ্টিগুলো ঐ ফুটন্ত সিরাতে ধীরে ধীরে দিয়ে দিন। জ্বাল বাড়িয়ে দিন। একটু পর মিষ্টি গুলো সিরার উপর ভেসে উঠলে চামচ দিয়ে মিষ্টিগুলো সিরায় ডুবিয়ে ঢেকে দিন। ২৫/৩০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গোলাপজল দিয়ে দিন।

রেসিপি- Sadia Sharmin Ishita

সম্পর্কিত লেখা

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি
ডেজার্ট

স্পঞ্জ রসগোল্লার পারফেক্ট রেসিপি

দারুন সফট আর নরম তুলতুলে স্পঞ্জি। স্পঞ্জ রসগোল্লা। আমরা এই মিষ্টিকে স্পঞ্জ মিষ্টিও বলে থাকি। শক্ত হবে না আর ভেঙ্গেও যাবে না, একদম পারফেক্ট হবে। দেখে ন...

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা
ডেজার্ট

দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে রসগোল্লা। তবে চলুন আর কথা না বাড়িয়ে শিখে নেয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু রসে টইটম্বুর রসগোল্লা। [picture]...

আমের সন্দেশ
ডেজার্ট

আমের সন্দেশ

আগে কখনও খাওয়া হয়নি, কেও বানিয়েছে কিনা তাও মনে পড়ছে না। বাসায় তখন অনেক আম ছিল, ভাবছিলাম ভিন্নধর্মী কী বানানো যায় । হঠাৎ এই আইডিয়া এলো । বানানোর পর খেয়...

মজাদার ছানা বিস্কুট
বেকিং

মজাদার ছানা বিস্কুট

বিস্কুট খেতে আমরা কম বেশি সবাই-ই পছন্দ করি। আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। বিভিন্ন ধরনের বিস্কুট আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের দেখাবো এক...

আরও পড়ুন

আমের রসমালাই
ডেজার্ট

আমের রসমালাই

দুধের তৈরি রসমালাই তো অনেক খাওয়া হয়েছে! এবার আম দিয়ে তৈরি রসমালাই চেখে দেখবার পালা। ঝটপট দেখে নিন আম দিয়ে রসমালাই তৈরির পুরো রেসিপি। উপকরণ দুধ...

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি
রেসিপি

ছানা তৈরির পারফেক্ট পদ্ধতি

ছানা তৈরির কৌশল জানা থাকলে বিভিন্ন ধরণের মিষ্টি তৈরি অনেকখানি সহজ হয়ে যায়। তাই আজকের রেসিপিতে রইল পারফেক্ট ছানা তৈরির পদ্ধতি। দেখে নিন পারফেক্ট ছানা...

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!
ডেজার্ট

কমলাভোগ মিষ্টি তৈরির সহজ রেসিপি!

মিষ্টি আপনি একেবারেই তৈরি করতে জানেন না? কোন দরকার নেই দক্ষ রাঁধুনি হওয়ার,একটু-আধটু রান্না জানলেও চমৎকার এই "কমলাভোগ" মিষ্টি তৈরি করতে পারবেন ঘরেই। জে...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

ইয়াম্মি ছানার জর্দা
ডেজার্ট

ইয়াম্মি ছানার জর্দা

ছানা দিয়ে কখনও কি জর্দা তৈরি করা হয়েছে? না হয়ে থাকলে আজকের রেসিপিটি দেখে তৈরি করে ফেলুন মজাদার ছানার জর্দা। উপকরণ ছানা - ২ কাপ ময়দা - ১ টে...

…