মোনাক্কা

আনিকা ফওজিয়া · Apr 11, 2018 · 1 min read

রাস্তায় হাঁটতে গেলে বা মেলায় কিংবা বৈশাখে ভ্যানে করে ফেরিওয়ালা চাচা বিভিন্ন ধরনের মজার মজার স্ন্যাকস নিয়ে ঘোরেন। সেখানে আমি মোনাক্কা পেলেই কিনে খেতাম। তবে সেটা কিন্তু বাসাতেই খুব সহজেই বানানো যায়। তেমন কঠিন কিছু না। কারণ রেসিপিটা সহজ আছে। আর খেতেতো অবশ্যই খুব মজার।

[picture]

 

মোনাক্কা বানানোর উপকরণ

  • গুঁড়ো দুধ- ২ টে.চা.
  • ময়দা- ১ কাপ
  • বাটার/ঘি- ১ টে.চা.
  • মধু- ১.৫ টে.চা.
  • এলাচ গুঁড়া-  ১ চিমটি
  • সয়াবিন তেল- ২ টে.চা.
  • চিনি- ২ টে.চা.
  • কালোজিরা- ১/২ চা.চা.
  • তরল দুধ- পরিমাণমত
  • লবণ- পরিমাণমত

মোনাক্কা বানানোর প্রণালী

১. ময়দা, বাটার, তেল, গুঁড়ো দুধ, কালোজিরা, চিনি, মধু, এলাচ গুঁড়ো ও লবণ  একটি বড় বাটিতে নিয়ে খুব ভালো করে মিক্স করুন। পরিমাণমত দুধ দিয়ে ভালো করে মেখে খামির তৈরি করুন। বেশি নরম করবেন না। ৩০ মিঃ ঢেকে রেখে দিন।

২. এরপর খামিরটা আরেকটু মেখে নিন। গোল একটি ডো তৈরি হল। বেলে নিয়ে মাঝারি পাতলা রুটির মত বানান।

৩. এবার লম্বা লম্বা করে কেটে তারপর আবার আড়াআড়ি কেটে নিয়ে ছোট ছোট চারকোণা আকারের মোনাক্কা বানিয়ে নিন নিচের ছবিটির মত।

মোনাক্কা বানানোর প্রণালী - shajgoj.com

৪. এবার একটি ট্রে-তে একটু ময়দা ছিটিয়ে মোনাক্কাগুলো উঠিয়ে নিন যেন। মোনাক্কাগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না।

৫. একটি প্যানে তেল গরম করেন। ডুবো তেলে মোনাক্কাগুলো ফুলকো করে অল্প আঁচে সোনালী করে ভেঁজে নিন। বেশি ফোলানো যাবে না। পুরুত্বটা নিচের ছবিটির মত রাখার চেষ্টা করবেন।

মোনাক্কা বানানোর পরে - shajgoj.com

৬. ভাঁজা হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

তৈরি হয়ে গেল মচমচে সুস্বাদু মোনাক্কা ।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব.কম

সম্পর্কিত লেখা

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

চা – নাস্তা

ফ্রাইড চিকেন মোমো

আমার খুব প্রিয় স্ন্যাকস এর মধ্যে মোমো একটি। ফুলকো ফুলকো মোমো, ধোঁয়া ওঠা... খুব মজা খেতে। খুব চটপট বানিয়ে নেয়া যায় এই নাস্তাটি। উপকরণ ডো এর জন্য...

আরও পড়ুন

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

২ মিঃ মাগ কেক
ডেজার্ট

২ মিঃ মাগ কেক

খুব ক্ষিধে লেগেছে! আবার মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। আপনার জন্য পারফেক্ট সল্যুশন হচ্ছে মাগ কেক। ২ মিনিটেই তৈরি করে ফেলুন কেকটি। উপকরণ ৪ টে.চা. ম...

বেকড চিকেন ফিংগার
ভিডিও

বেকড চিকেন ফিংগার

বিকালে মজাদার ও হেল্‌দি একটি খাবারের আইটেম হলে কিন্তু মন্দ হয় না, তাই না? চলুন ঝটপট বেকড চিকেন ফিংগার রেসিপিটা জেনে নেই। উপকরণ MAGGI স্বাদ-এ ম...

লেবুর আচার
রেসিপি

লেবুর আচার

আমার আম্মু এই রেসিপিটি ফলো করে লেবুর আচার বানান। এটি বানাতে পাকা হলুদ লেবু ব্যবহার করেন তিনি। কারণ সবুজ লেবুগুলো টক হয় বেশি। আশা করি রেসিপিটি আপনাদের...

ডিমের চাট
চা – নাস্তা

ডিমের চাট

'চাট'- শুনলেই একটা টক-মিষ্টি-ঝাল এর এক অসম্ভব মজাদার খাবারের কম্বিনেশন চোখে ভেসে ওঠে। আর তার সাথে ডিম যোগ হলে? মুখে পানি চলে আসার মতই একটি ডিস এটি। রে...

…