অলস মেয়েদের জন্য ইজি ওয়ার্কআউট | ৬টি ব্যায়ামের মাধ্যমে থাকুন ফিট!

মীম তাবাসসুম · Apr 16, 2015 · 1 min read

অলস মেয়েদের জন্য ইজি ওয়ার্কআউট | ৬টি ব্যায়ামের মাধ্যমে থাকুন ফিট!

খুব সহজ, সোফা বা চেয়ার যেটাতেই বসে বা শুয়ে অথবা আধশোয়া হয়ে আছেন সেখান থেকে উঠুন। রানিং শু পরুন, বাইরে গিয়ে এক ঘণ্টা জগিং করে ফিরে আসুন। এক্সারসাইজ খতম! ইসস... বললেই হলো? অলস মেয়ের জন্য ওয়ার্কআউট নিয়ে কথা বলতে গেলে আসলে এমন কথাই শুনতে হবে। লেখাগুলো পড়েই যারা টায়ার্ড হয়ে গেছেন তাদের জন্য সহমর্মিতা। আপনারা হলেন আমার সিস্টার ইন আর্মস (sister in arms)। আমি সবসময়ই চেষ্টা করি ডায়েট-এর যে অংশে প্রতিদিন বিশ মিনিট এক্সারসাইজ করার কথা বলা থাকে সেটা সযত্নে এড়িয়ে যেতে। তারপর ডায়েট ট্রাই করে মনে মনে বলি- “আরেহ... কোন কাজই হয় না এসবে!” তো, আজ আমারই মতো অলস মেয়েদের জন্য এমন কিছু এক্সারসাইজ খুঁজে বের করলাম যাতে আমাদের টিভি সেট বা কাউচ থেকে খুব বেশি দূরে না যেতে হয় আর আরাম করেই রোজকার ব্যায়ামটা করে নেওয়া যায়। আসুন দেখে নেই, অলস মেয়েদের জন্য ইজি ওয়ার্কআউট কীভাবে করা যায়।

অলস মেয়েদের জন্য ইজি ওয়ার্কআউট 

১) সিঙ্গেল লেগ ব্রিজ

এই এক্সারসাইজ-টা আপনার উরুর ফ্যাট কমানো আর হিপ মাসল পোক্ত করার জন্য খুবই উপকারী। রেগুলার এটা করলে আপনার পেটের মাসল শক্ত হবে, যার ফলে কয়েক দিন পর পর ভুঁড়ি হয়ে যাবে না আর কোমরের দুই পাশে মেদ জমবে না। শুধু মনে রাখবেন কাঁধ পর্যন্ত পুরো অংশটাই যেন মেঝে বা বিছানা থেকে উঠে। প্রথম প্রথম পাঁচ সেকেন্ড করে ধীরে ধীরে সময় বাড়ান। এভাবে দশ বার করুন। এই হলো অলস মেয়ের জন্য ওয়ার্কআউট করার একটি উপায়।

অলস মেয়েদের জন্য ইজি ওয়ার্কআউট সিঙ্গেল লেগ ব্রিজ

২) লেগ রেইজেস

এবার অলস মেয়ের জন্য ওয়ার্কআউট করার আরেকটি উপায় বলি। এটাও বিছানায় শুয়েই করতে পারবেন। শুধু দুটো পা বিছানা থেকে ৪৫ ডিগ্রি আঙ্গেল-এ উঠিয়ে যতক্ষণ পারেন (পেটের মাসলে জ্বলুনি শুরু না হওয়া পর্যন্ত) ধরে রাখুন। পুরো ৪৫ ডিগ্রি না পারলে এক ফিট ওঠানোর চেষ্টা করুন। এটা আপনার পেটের চর্বি ম্যাজিক-এর মতো কমিয়ে দেবে। আর ভুঁড়ি বাড়তে দেবে না। ব্যায়াম করার অভ্যাস না থাকলে রেস্ট নিয়ে নিয়ে দশ বার করার চেষ্টা করুন।

অলস মেয়েদের জন্য ইজি ওয়ার্কআউট লেগ রেইজেস

৩) সিঙ্গেল লেগ সার্কেলস

কম্পিউটার-এর সামনে বসে থাকতে থাকতেই এক পা উপরে তুলুন, যাতে পা-টা মাটির সাথে সমতলে থাকে। এবার পা-টা পনেরো সেকেন্ড ক্লক ওয়াইজ আর পরের পনেরো সেকেন্ড অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরান। এবার এই পা নামিয়ে অন্য পা দিয়ে রিপিট করুন। এই ব্যায়াম-টি আপনার হিপ মাসল ওয়ার্ম করবে আর ভারসাম্য বাড়াবে। আর আপনার পায়ের পেছনের চর্বি (কাফ মাসল-এর ফ্যাট) কমিয়ে পা-কে টোনড করবে।

৪) ওয়াল পুস আপ

বাথরুমে চুলে শ্যাম্পু দিয়ে বা ফেইস প্যাক দিয়ে অপেক্ষা করছেন? করে ফেলুন এই এক্সারসাইজ-টি। এটা ফ্লোর পুস আপ-এর মত কষ্টকর না, আবার হেলা ফেলা করার মতোও না। নিয়মিত এটা করলে আপনার হাতের আর কাঁধের ফ্যাট কমে আসবে। আর এটা প্র্যাকটিস করলেও আপনি পাবেন এক্সট্রা শক্তি। ভালো ফলাফলের জন্য যতক্ষণ সময় পাবেন করে যাবার চেষ্টা করুন।

ওয়াল পুস আপ

৫) আর্ম সার্কেলস

আপনার হাতে দশ সেকেন্ড সময় থাকলে আপনি যেখানে খুশি সেখানে যতবার খুশি এই ব্যায়ামটা ট্রাই করতে পারবেন। জাস্ট আপনার হাত দুটি দুপাশে মেলে ধরে ছোট ছোট সার্কেল-এ ঘুরান। বার বার ঘুরানোর ফলে এটা আপনার হাতের মাসল-কে করবে চর্বিবিহীন আর হালকা। যাদের হাত মোটা তারা আর যারা নতুন ব্যায়াম শুরু করেছেন তাদের জন্য এটা বেস্ট ব্যায়াম। ভালো ফলের জন্য এটা দিনের মধ্যে কয়েকবার রিপিট করার চেষ্টা করুন।

আরম সার্কেলস

৬) ব্যাক ক্রাঞ্চ

এবার আপনাকে একটু কষ্ট করে উপর হতে হবে। শুয়ে শুয়ে ল্যাপটপ ইউস করার সময় করুন এই এক্সারসাইজ-টি। শুধু আপনার পা দুটো বিছানার সাথে মিলিয়ে রেখে শরীরের উপরের অংশ যতটুকু পারেন উঠিয়ে ফেলুন, পাঁচ সেকেন্ড ধরে রাখুন। ব্যাক ক্রাঞ্চ আপনার পিঠের মাসল আর মেরুদণ্ডের জন্য খুবই ভালো ওয়ার্ক আউট। এটা আপনার পেট আর পিঠের চর্বি কাটাতেও উপকারী। দশবার করে করুন, আস্তে আস্তে সংখ্যা বাড়ান।

ব্যাক ক্রাঞ্চ

দেখলেনতো চরম আলসে হওয়া সত্ত্বেও কীভাবে শুয়ে বসে পুরো পা থেকে মাথা পর্যন্ত ওয়ার্ক আউট করে ফেলা যায়? তো এখন আসলে আর অজুহাত দেবার কিছু নেই। শুরুই করে দিন না আপনার ডেইলি ওয়ার্ক আউট!

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

মেয়েরা ফিট থাকতে জিম করলে ছেলেদের মতো কি মাসল হয়?
ফিটনেস

মেয়েরা ফিট থাকতে জিম করলে ছেলেদের মতো কি মাসল হয়?

আমাদের সমাজ এখনও এমন একটা জায়গায় আছে যেখানে ‘চিকন’, ‘পাতলা’, ‘শুকনো’- এসব শব্দ দিয়েই দৈহিক সৌন্দর্য বোঝানো হয়। একটা নির্দিষ্ট ‘সাইজ’ এর থেকে একটু হেভি...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ

বয়স ত্রিশ পার করলেই আস্তে আস্তে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। চোখের চারপাশে, কপালে, মুখে স্মাইল লাইনের আবির্ভাব শুরু হয়ে যায়। কেননা ৩০ এর পরে শরীরে...

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ৪)
ফিটনেস

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ৪)

প্রিয় স্বপ্নযোদ্ধারা, আশা করি আপনারা আপনাদের ডায়েট চালু রেখেছেন।এই ক’দিন ডায়েটের কথা লিখেছি, আজ লিখব ব্যায়ামের কথা। ওজন কমাতে চাইলে ডায়েটের পাশাপাশি...

আরও পড়ুন

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?
ত্বকের যত্ন

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হয় অনেক মেয়েরই। এ নিয়ে অনেকে দ্বিধাতে থাকে। বাস্তবতা হলো, আমরা সব সময় মুখের যত্নটা বেশি নিয়ে থাকি। শরীরের বাকি অংশ বলত...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায় জানেন কি?
রেসিপি

গরুর ভুঁড়ি পরিষ্কার করার সহজ উপায় জানেন কি?

এই এলো বলে কোরবানির ইদ। প্রতিটি মুসলিম পরিবারেই তোরজোড় চলছে কোরবানির পশু কেনা নিয়ে।উৎসব মুখর হয়ে উঠছে আমাদের চারপাশ। কোরবানির ইদ হলো ত্যাগ ও মহিমার ইদ...

ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস
ফিটনেস

ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস

ঘাড় ও পিঠের মেদ বা চর্বি সমস্যা নিয়ে অনেকেই ভুগেন। তাই ঘাড় ও পিঠের চর্বি কমাতে ৫টি সহজ ও কার্যকরী এক্সারসাইজ নিয়ে আমাদের আজকের আয়োজন। এর পাশাপাশি...

বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

বর্ষায় পায়ের যত্ন

ব্যস্ত জীবনে সকাল থেকে রাত অব্দি আমরা ছুটে বেড়াই। নিজেরা ক্লান্ত হই তো বটেই, সেই সাথে সারাদিন আমাদের ভার বয়ে বেড়ানো পা দুটোর অবস্থা হয়ে যায় আরও খারাপ।...

…