ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস

শারমিন আখতার চৌধুরী · Oct 12, 2013 · 1 min read

ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস

ঘাড় ও পিঠের মেদ বা চর্বি সমস্যা নিয়ে অনেকেই ভুগেন। তাই ঘাড় ও পিঠের চর্বি কমাতে ৫টি সহজ ও কার্যকরী এক্সারসাইজ নিয়ে আমাদের আজকের আয়োজন। এর পাশাপাশি ডায়েট নিয়ে ছোট্ট কিছু টিপসও থাকছে যা আপনাদের ঘাড় ও পিঠের মেদ কমাতে সাহায্য করবে।

ঘাড় ও পিঠের চর্বি কমাতে ব্যায়াম

১. ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ

ঘাড় ও পিঠের চর্বি কমাতে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ - shajgoj.com

ফ্লোরে পেটের উপর শুয়ে মুখ নীচের দিকে রেখে হাত সাইডে কোমরের পাশে রাখুন। আপনার মাথা ও বুক উঁচু করার চেষ্টা করুন। খুব প্রেসার নিয়ে করবেন না। এভাবে ১০-১৫ সেকেন্ড থাকুন। তারপর মাথা ও কাঁধ নামিয়ে ফেলুন। দিনে ২০-২৫ বার করে করুন।

২. লেগ এন্ড আর্ম এক্সারসাইজ

ঘাড় ও পিঠের চর্বি কমাতে লেগ এন্ড আর্ম এক্সারসাইজ - shajgoj.com

পেটের উপর শুয়ে থাকুন বা উঁচু করে রাখুন। মাথা উঁচু করুন। একহাত মেঝে থেকে উপরে রাখুন। সাথে সাথে বিপরীত পাশের পাও উপরে তুলুন। এভাবে ৫-৬ সেকেন্ড রাখুন। তারপর নামিয়ে ফেলুন। এভাবে ১০-১৫ বার করুন।

৩. ব্রিজ এক্সারসাইজ

ঘাড় ও পিঠের চর্বি কমাতে ব্রিজ এক্সারসাইজ - shajgoj.com

পিঠের উপর শুয়ে থাকুন। হাঁটু ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে ধরুন এমন ভাবে যাতে পায়ের পাতা নীচে মেঝেতে লেগে থাকে। নিতম্ব উঁচু করে ধরুন যাতে পিঠ সোজা লাইনে থাকে। এই অবস্থায় ১০-১৫ সেকেন্ড থাকুন এবং ধীরে ধীরে আবার শরীর মেঝেতে রাখুন এভাবে ২০-৩০ বার করুন।

৪. লোয়ার ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ

ঘাড় ও পিঠের চর্বি কমাতে লোয়ার ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ - shajgoj.com

এই এক্সারসাইজ খুবই সহজ, আপনার শুধু দরকার পরিষ্কার মেঝে। আপনি টিভি দেখে দেখেও এটি করতে পারেন। মেঝেতে ফ্ল্যাট হয়ে শুয়ে (পেটের উপর) মাথার পেছনে হাত দিয়ে ধীরে ধীরে বুক সহ মাথা উঁচু করার চেষ্টা করুন। মুখ নীচের দিকে থাকবে। এভাবে ১০ মিনিট করে দিনে ৩ বার করুন।

৫. ক্যাট এন্ড ক্যামেল এক্সারসাইজ

ঘাড় ও পিঠের চর্বি কমাতে ক্যাট এন্ড ক্যামেল এক্সারসাইজ - shajgoj.com

হাত ও হাঁটুর উপর ভর দিয়ে বসুন। নিঃশ্বাস নেয়ার সময় পিঠ উটের পিঠের মত বাঁকিয়ে নিন (বাঁকানো অংশ উপরের দিকে মুখ করে থাকবে) ও মাথা উঁচু করে ধরুন। এভাবে ৫ সেকেন্ড থাকুন। নিঃশ্বাস ছাড়ার সময় পিঠ “U” এর মত আকৃতি অর্থাৎ বিড়ালের পিঠ টান দেয়ার মত করে মাথা ও বুক নীচে নামান। এভাবে পাঁচ সেকেন্ড থাকুন। দিনে ১০-১৫ বার এই এক্সারসাইজ করুন।

ঘাড় ও পিঠের চর্বি কমাতে ডায়েট প্ল্যান

ফ্যাট খাবারের বদলে প্রচুর পরিমাণে শাক সবজি খান। কেটে বা জুস করে দুই ভাবেই খেতে পারেন। কেটে খেলে বেশি ভালো। পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন। ফ্যাট শরীরের জন্যে দরকারও বটে। তাই স্বাস্থ্যকর ফ্যাট খান। ওমেগা ৩ এর মত ফ্যাট খান। ভেজিটেবল তেল খেলে ভালো। ফ্রেশ মাছ ও মাংস খাওয়ার চেষ্টা করুন। ব্যাকন, সসেজ বা লাঞ্চ মিটের বদলে ফ্রেশ মাংস খান অর্থাৎ প্রক্রিয়াজাত মাংস খাওয়া বন্ধ করতে হবে। কারণ তাতে ফুড এডিডিটিভ ও স্যাচুরেটেড ফ্যাটই বেশি থাকে। যখনই সম্ভব হরমোন ফ্রি মাংস খান। সাদা ময়দা, সাদা চালের গুঁড়া বা ইনস্ট্যান্ট যবের গুঁড়ার বদলে বাদামি চাল, হাতে গুঁড়া করা যব বা আটা খান। ফাইবার (আঁশ জাতীয়) সমৃদ্ধ খাবার খান।

এই তো বেশ জেনে গেলেন ঘাড় ও পিঠের মেদ কমানোর ব্যায়ামের পাশাপাশি ডায়েট প্লানটাও। এক্সসারসাইজগুলো নিয়মিত করুন, সুস্থ থাকুন।

 

ছবি - শিনোস ডট কম

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

পিঠের ব্রণ কেন হয় ও দাগ দূরীকরণে ৬টি উপায়
ত্বকের যত্ন

পিঠের ব্রণ কেন হয় ও দাগ দূরীকরণে ৬টি উপায়

একনে বা ব্রণ বা পিম্পল মানেই একটা বিরক্তিকর অনুভূতি, সেটা যেখানেই হোক না কেন। যদিও বা টিন-এজ সময়েই সবচেয়ে বেশি একনের সমস্যা দেখা দেয়, কিন্তু অনেকেই আছ...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়
মা ও শিশু

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়

গর্ভাবস্থায় বেশিরভাগ হবু মায়েরা পিঠ এবং কোমর ব্যথার সমস্যায় ভোগেন। এই সময়টা নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং জটিল সময়। মা হতে যাচ্ছি, এই সুখবরটা যেকো...

আরও পড়ুন

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ

বয়স ত্রিশ পার করলেই আস্তে আস্তে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। চোখের চারপাশে, কপালে, মুখে স্মাইল লাইনের আবির্ভাব শুরু হয়ে যায়। কেননা ৩০ এর পরে শরীরে...

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?
বিউটি টিপস

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?

বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আ...

পিঠের যত্ন নেওয়ার ৫টি উপায় জানেন কি?
ত্বকের যত্ন

পিঠের যত্ন নেওয়ার ৫টি উপায় জানেন কি?

ত্বকের যত্ন বলতে আমরা শুধু বুঝি সুন্দর দাগহীন মসৃণ একটি মুখ আর যারা আরও একটু সচেতন তারা মাঝে মাঝে হাত পা বা গলারও একটু চর্চা করেন। কিন্তু পিঠের দিকে ক...

মেয়েরা ফিট থাকতে জিম করলে ছেলেদের মতো কি মাসল হয়?
ফিটনেস

মেয়েরা ফিট থাকতে জিম করলে ছেলেদের মতো কি মাসল হয়?

আমাদের সমাজ এখনও এমন একটা জায়গায় আছে যেখানে ‘চিকন’, ‘পাতলা’, ‘শুকনো’- এসব শব্দ দিয়েই দৈহিক সৌন্দর্য বোঝানো হয়। একটা নির্দিষ্ট ‘সাইজ’ এর থেকে একটু হেভি...

ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস
স্বাস্থ্য

ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস

রিনা একজন চাকরিজীবী নারী। সম্প্রতি তার ঘাড় ও পিঠে ব্যথা দেখা দিয়েছে। সারাদিন অফিসের কম্পিউটারে বসে কাজ করার পর বাসায় ফিরে ঘরের কাজ সেরে বিনোদনের জন্য...

পিঠের ব্রণ দূর করুন মাত্র ৩টি ধাপে ঘরোয়া উপায়ে!
একনে-প্রন

পিঠের ব্রণ দূর করুন মাত্র ৩টি ধাপে ঘরোয়া উপায়ে!

যে কোনো মানুষের কাছেই ব্রণ একটি আতঙ্কের নাম। এ সমস্যায় আমরা কমবেশী সবাই ভুগেছি। ব্রণ কিন্তু শুধুমাত্র মুখেই হয় না। ব্রণ শরীরের বিভিন্ন স্থান যেমন, থুত...

…