ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস

মাহমুদা রোজী · Apr 21, 2025 · 1 min read

ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস

রিনা একজন চাকরিজীবী নারী। সম্প্রতি তার ঘাড় ও পিঠে ব্যথা দেখা দিয়েছে। সারাদিন অফিসের কম্পিউটারে বসে কাজ করার পর বাসায় ফিরে ঘরের কাজ সেরে বিনোদনের জন্য হাতের কাছের মোবাইলে সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। মোবাইলের স্ক্রিনের সামনে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় টের পান না।

প্রথমে সামান্য ঘাড় ব্যথা দিয়ে তাঁর অস্বস্তির শুরু। ধীরে ধীরে পিঠে ব্যথা ও টান অনুভব করেন। ক্রমশ মাথা ভার হয়ে আসে। কাজের চাপে এসব হচ্ছে ভেবে খুব একটা দুশ্চিন্তা তার ছিল না। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন তিনি আর ঘাড় নাড়াতে পারছেন না। ঘাড় শক্ত হয়ে গেছে, বাঁকাতে গেলেই ব্যাথা পাচ্ছেন। চিন্তিত হয়ে রিনা চিকিৎসকের শরণাপন্ন হলেন।

ফিজিওথেরাপিস্ট তাকে দেখে জানান যে, তার সমস্যাটা খুব সাধারণ — কিন্তু অবহেলা করলে ভয়াবহ হতে পারে। কারণ, দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপে ঝুঁকে থাকার ফলে দেহভঙ্গি বা posture নষ্ট হয়ে গেছে। এমনটা হলে মানুষ কিছু সমস্যার মধ্য দিয়ে যায়। যেমন-

১) টেক্সট নেক সিনড্রোম (Text Neck Syndrome)

২) সারভাইক্যাল পেইন (Cervical Pain)

৩) ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder)

৪) মেরুদন্ডের ডিস্কে সমস্যা

চিকিৎসক আরো জানান দীর্ঘ সময় স্ক্রিনে ঝুঁকে থাকার কারণে শরীরে সাধারণত যে সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো হচ্ছে —

১) ঘাড় ব্যথা বা ঘাড় শক্ত হয়ে যাওয়া

২) পিঠ বা কোমর ব্যথা

৩) কাঁধে টান

৪) হাত-পায়ে ঝিঁ ঝিঁ বা অবশ ভাব

৫) চোখের ক্লান্তি

৬) মাথা ব্যথা

৭) শরীরে দূর্বলতা

৮) ঘুমের ব্যাঘাত

৯) মুড সুইং

এক্ষেত্রে চিকিৎসক তাকে কিছু পরামর্শ দেন। যেগুলো বেশ সহজ কিন্তু কার্যকর। চলুন জেনে আসি সেগুলো কী।

ঘাড় ও পিঠে ব্যথা হলে করণীয় কী?

১। শরীরের অবস্থান ঠিক রাখা 

কাজ করার সময় চেয়ার-টেবিলের উচ্চতা ঠিক রাখুন।

মোবাইল বা ল্যাপটপ চোখের সমান উচ্চতায় রাখুন।

২। নিয়মিত বিশ্রাম নেয়া

প্রতি ৩০-৪০ মিনিট কাজের পর ১-২ মিনিট চোখ বন্ধ করুন বা দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করুন।

৩। নিয়মিত এক্সারসাইজ করুন 

ঘাড়, পিঠ, কাঁধ, কোমড় এবং হাত ও পায়ের সহজ স্ট্রেচিং এক্সারসাইজ করুন।

বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করবেন।

৪। গরম বা ঠান্ডা সেক নিন 

ব্যথা হলে উষ্ণ বা ঠান্ডা পানির সেক নিতে পারেন।

৫। পর্যাপ্ত পানি পান ও ঘুমের প্রয়োজন 

দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।

রাতে যেন পর্যাপ্ত ঘুম হয় সে ব্যাপারে সচেতনতা অবলম্বন করুন।

৬। ফিজিওথেরাপি চিকিৎসা 

প্রয়োজন অনুযায়ী আলট্রাসাউন্ড থেরাপি,ম্যানুয়াল থেরাপি বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী বিশেষ এক্সারসাইজ করতে পারেন।

৭। মানসিক চাপ কমানো

মানসিক চাপ কমাতে ধ্যান, মেডিটেশন বা নিঃশ্বাস প্রশ্বাসের ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন।

চিকিৎসকের গাইড লাইন মেনে চলার পর, মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে রিনার জীবন ধীরে ধীরে আগের অবস্থানে ফিরতে শুরু করে। নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা ও এক্সারসাইজ করার ফলে তার ব্যথা কমে আসে। ঘাড়, পিঠ ও কাঁধের জড়তা কমে যায়। সবচেয়ে বড় কথা এখন তিনি সচেতন। বুঝতে পারেন প্রযুক্তি থাকবে, কাজও থাকবে কিন্তু নিজের শরীরের যত্ন সবার আগে।

এই যুগে মোবাইল ও ল্যাপটপ থেকে দূরে থাকা সম্ভব নয়, তবে নিজের যত্ন নেওয়া সম্পূর্ণ আপনার হাতে। সময় থাকতে সচেতন না হলে সামান্য সমস্যা বড় বিপদ ডেকে আনতে পারে।

আপনিও যদি এমন সমস্যা অনুভব করেন তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত ফিজিওথেরাপি বিশেষজ্ঞের গাইড লাইন মেনে চলুন। দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন।

মনে রাখবেন, শরীর যদি ঠিক না থাকে — কোনো কাজ বা সাফল্যই আনন্দের মনে হয় না। তাই সময় থাকতে নিজের যত্ন নিন। সুস্থ থাকুন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়
মা ও শিশু

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়

গর্ভাবস্থায় বেশিরভাগ হবু মায়েরা পিঠ এবং কোমর ব্যথার সমস্যায় ভোগেন। এই সময়টা নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং জটিল সময়। মা হতে যাচ্ছি, এই সুখবরটা যেকো...

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!

কোমরের ব্যথায় ভুগতে হয় নি এমন মানুষ দেখাই যায় না। কষ্ট কেমন হয় তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কোমর ব্যথা নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে নানা ধরনের ভ্র...

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!
ফিটনেস

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!

আরিফুল হক, বয়স ৩৫। কিছুদিন ধরেই তার কোমরের কাছ থেকে ব্যথা হয়ে পায়ের দিকে চলে যায়। ব্যথার ধরনটা কিছুটা অদ্ভুত। অনেকটা ঝিম ঝিম কিংবা অবশ অবশ লাগে। তিনি...

আরও পড়ুন

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস
ফিটনেস

ঘাড় ও পিঠের মেদ সমস্যা | ৫টি ব্যায়াম জেনে ধরে রাখুন ফিটনেস

ঘাড় ও পিঠের মেদ বা চর্বি সমস্যা নিয়ে অনেকেই ভুগেন। তাই ঘাড় ও পিঠের চর্বি কমাতে ৫টি সহজ ও কার্যকরী এক্সারসাইজ নিয়ে আমাদের আজকের আয়োজন। এর পাশাপাশি...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

ওয়ার্কপ্লেসে একটানা বসে কাজ করার জন্য মেরুদণ্ডের ব্যথা বাড়ছে কি?
অফিস লাইফ

ওয়ার্কপ্লেসে একটানা বসে কাজ করার জন্য মেরুদণ্ডের ব্যথা বাড়ছে কি?

রাবিবের ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। রাতে ভালো ঘুম হয়নি, কাল অফিসে কাজের চাপ বেশি ছিলো! অল্প বিশ্রামে এটা এমনিতেই সেরে যাবে, এমনটা ভেবেই সে চুপ করে ব্যথা...

…