টাইম অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি আইটেম পোহা

sub-editor · Jul 10, 2017 · 1 min read

বাড়িতে রান্নার দায়িত্বটি যার থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে তার মাথায় একটাই লাইন ঘুরঘুর করে - কালকে সকালের নাশতায় কী বানানো যায়? রুটি-সবজি, ডিম-পরোটা, পাস্তা-নুডলস, খিচুড়ি, ব্রেড-বাটার সবই তো হয়ে গেল! একটু ডিফারেন্ট কিন্তু অল্প সময়ে বানানো যায় এমন কি রেসিপি আছে? আজকে এমনই একটি সহজ ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো - পোহা! এইটা একটা ইন্ডিয়ান ডিশ, স্পেসিফিক্যালি বলতে গেলে ভারতের মারাঠি কুজিনের ডিশ, কিন্তু আমি আমার সুবিধা মতো একটু মডিফাই করে বানাই আর কি! বানানো ভীষণ সহজ আর একদম টাইম অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি!

[picture]

চলুন তাহলে এক নজরে দেখে নেয়া যাক পোহা বানাতে আমাদের কী কী লাগবে -

১. দুই কাপ চিড়া (লাল/সাদা)

২. ২টা মাঝারি সাইজের পেঁয়াজ

৩. সামান্য আদা কুঁচি

৪. ১টা ডিম

৫. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

৬. আধ চা চামচ রাই সরিষা

৭. পরিমাণ মতো ধনিয়া পাতা

৮. ২টা কাঁচামরিচ কুঁচি

৯. অর্ধেকটা টমেটো/ক্যাপসিকাম (ঐচ্ছিক)

১০. লবন স্বাদানুযায়ী

১১. এক মুঠ চীনা বাদাম

১২. ১ টেবিল চামচ সরিষার তেল

কীভাবে বানাবো?

চিড়া পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখি, তারপর ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে নেই। একটা কড়াইয়ে সবার আগে তেল ঢেলে ডিমটা ঝুরি করে ভেজে একটা বাটিতে তুলে রাখি। এবার ঐ কড়াইয়ে আর সামান্য সরিষার তেল ঢেলে তাতে একে একে পেঁয়াজ কুঁচি , আদা কুঁচি , মরিচ কুঁচি আর রাই সরিষা দিয়ে সামান্য লালচে করে ভেজে নেই। এবার তাতে এক মুঠ চীনাবাদাম ঢেলে দেই। তারপর চুলার আঁচ কমিয়ে কড়াইটায় চিড়েটুকু ঢেলে হলুদগুঁড়ো আর লবন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই। মিনিট দুয়েক পর ঢাকনা তুলে তাতে আধ কাপ চিকন করে কেটে রাখা টমেটো /ক্যাপসিকাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো মিনিট দুয়েক ধীম আঁচে রান্না করি। এবার নামানোর আগে ধনিয়াপাতা কুঁচি  ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম প্লেটে সাজিয়ে এক টুকরো লেবুর সাথে পরিবেশন করি। এই মেজারমেন্টে দুজনের নাস্তা হয়ে যাবার কথা। আর সাথে গরম গরম ধোঁয়া ওঠা চা!  বানিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

আরও পড়ুন

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!
চা – নাস্তা

ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!

[topbanner] স্থানীয় ভাজাভুজির দোকানে সিঙ্গারা-সমুচার পাশাপাশি আরও একটা খাবার পাওয়া যায়, সেটা হলো ডিম-চপ। বাড়িতেও অনেকেই ডিম চপ তৈরি করেন অতিথি আপ্যায়...

…