আত্মবিশ্বাসী হয়ে উঠুন

সাজগোজ উপ সম্পাদক · Aug 23, 2013 · 1 min read

আত্মবিশ্বাসী হয়ে উঠুন

আত্মবিশ্বাস মানে হল নিজের প্রতি বিশ্বাস। নিজের যোগ্যতার উপর বিশ্বাস। নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা। স্বাধীনতা, স্বকীয়তা, উৎসাহ, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সমালোচনার মুখোমুখি হওয়া, ইতিবাচক মনোভাব - সব কিছুই গড়ে উঠে আত্মবিশ্বাসের চাকায়। আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব একে অন্যের সাথে জড়িত। আত্মবিশ্বাসের অভাবে ব্যক্তিত্ব দৃঢ় হয় না, তেমনি অতিরিক্ত আত্মবিশ্বাস-ও ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আত্মবিশ্বাস অর্জন করা কোন রাতারাতি ব্যাপার নয়। দীর্ঘদিনের চর্চা এবং অভ্যাসে আত্মবিশ্বাস গড়ে উঠে। আত্মবিশ্বাস কেউ কাওকে দিতে পারে না, নিজে নিজেই অর্জন করতে হয়। যেকোনো কাজে সফল হতে হলে আত্মবিশ্বাসী হওয়া জরুরী। আমাদের প্রায়ই বিভিন্ন কাজে বা ভাইভা বোর্ডে শুনতে হয় আত্মবিশ্বাসের অভাব রয়েছে। ক্ষতি কি যদি আমরা নিজেদের একটু আত্মবিশ্বাসের ছোঁয়া দিতে পারি।

আত্মবিশ্বাস না থাকার বৈশিষ্ট্যঃ

আত্মবিশ্বাস একেক জনের কাছে একেক রকম। কারণ আমাদের সবার জীবনযাত্রা আলাদা, ব্যক্তিত্ব আলাদা। তবু কিছু কিছু ব্যাপার হীনমন্যতার সৃষ্টি করে। যেমন-

০১) কোন কাজ করার আগে অন্য লোকজন কি ভাববে, এটা নিয়ে চিন্তা করা। ফলে কাজটি করা নিয়ে দ্বিধায় থাকা।

০২) কোন কাজে পরাজিত হলে বা ভুল করলে মানতে না পারা। নিজের ভুলগুলো স্বীকার না করা।

০৩) নিজের ভুলগুলোর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করা।

০৪) ভুলগুলো থেকে শিক্ষা না নিয়ে একই কাজ পুনরায় করা।

০৫) নতুন কোন উদ্যোগ নিতে গিয়েও পিছিয়ে পড়া।

০৬) নিজের কাজের জন্য অন্যের কাছে মূল্যায়ন চাওয়া।

০৭) নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবা।

০৮) সব কাজে লজ্জা এবং অস্বস্তি অনুভব করা।

আত্মবিশ্বাস না থাকার কারণঃ

জন্মের পর থেকেই একজন মানুষ আত্মবিশ্বাসী বা আত্মবিশ্বাসহীন হয়ে গড়ে উঠে না, পারিপার্শ্বিক পরিবেশ-ই মানুষের আত্মবিশ্বাস থাকা এবং না থাকার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন -

০১) অতীত তিক্ত অভিজ্ঞতা

০২) এমন লক্ষ্য স্থির করা যা বাস্তবসম্মত নয়

০৩) বড় হওয়ার সময়টুকুতে নেতিবাচক অভিজ্ঞতা

০৪) পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন হওয়া

০৫) অন্যদের কাছ থেকে সফলতার জন্য অনেক বেশি প্রেশার পাওয়া

০৬) যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়েও অনেক বেশি ক্ষতি কল্পনা করা

০৭) অনেক বেশি অন্তর্মুখী হওয়া

০৮) ছোটবেলা থেকে অতিরিক্ত শাসনে বড় হওয়া

আত্মবিশ্বাস গড়ে তোলার উপায়ঃ

প্রতিযোগিতার এই যুগে আত্মবিশ্বাসী হওয়ার কোন বিকল্প নেই। কিছু ব্যাপার চর্চা করার মাধ্যমে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব।

০১) নিজেকে জিজ্ঞাসা করুন, কী কী কারণে আপনি নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবেন, লজ্জা পান অথবা অস্বস্তি বোধ করেন। সম্ভব হলে একটি কাগজে লিখে রাখুন। যখন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, তখন ঐ কাগজটি ছিঁড়ে ফেলতে পারেন।

০২) আপনার প্রিয়জনদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করুন এবং তাদের সাহায্য নিন।

০৩) আপনার চারপাশ, অতীত অভিজ্ঞতা সব কিছুই বর্তমানের সাথে মানিয়ে নিন।

০৪) পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। আপনার ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করুন।

০৫) সবার জীবনেই কিছু না কিছু সফলতা থাকে।ওগুলো শনাক্ত করুন। তার জন্য নিজেকে গর্বিত ভাবুন, নিজেকে ক্রেডিট দিন। আপনি-ও পারেন, এটা নিজেকে জানিয়ে দিন।

০৬) আপনি যেমন আছেন তেমন-ই ইউনিক। আর সবার চেয়ে আলাদা। এজন্য নিজেকে ধন্যবাদ দিন।

০৭) সবসময় পজিটিভ চিন্তা করুন। পারিপার্শ্বিক অবস্থা আপনাকে অনুমোদন না করলেও ইতিবাচক হোন।

০৮) কেউ আপনাকে কোন কমপ্লিমেন্ট করলে তা হৃদয়ে ধারণ করুন এবং ইতিবাচক সাড়া দিন।

০৯) আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখুন এবং নিজেকে হাসি উপহার দিন।

১০) সবসময় মনে করুন আপনি একজন আত্মবিশ্বাসী ব্যক্তি এবং সেভাবেই সবার সাথে আচরণ করুন।

১১) নিজেকে কখনই পারফেক্ট ভাববেন না। এতে নিজের ভুল সংশোধন করা যায় না।

১২) যখন-ই সুযোগ পান, অন্যকে সাহায্য করুন।

১৩) আত্মবিশ্বাস আছে এমন মানুষের সাথে মিশুন।

১৪) কখনই বিষণ্ণতায় ভুগবেন না।

১৫) দরকার হলে আপনার লাইফস্টাইল বদলে ফেলুন। পোশাক থেকে শুরু করে অভ্যাস সব কিছুতেই পরিবর্তন আনতে পারেন।

১৬) আত্মকেন্দ্রিক হওয়া থেকে বিরত থাকুন। এতে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন না।

জীবন একটাই। একে আপনি গড়ে তুলুন যেভাবে আপনি চান। আত্মবিশ্বাসী হওয়া আপনার উপর নির্ভর করে। আত্মবিশ্বাসী হোন আর সফলতায় ঝলসে উঠুন।

লিখেছেনঃ সানিয়া

মডেলঃ রুহানা

সম্পর্কিত লেখা

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী
লাইফ স্টাইল

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস । আর এটি আমাদের সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার...

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল
অফিস লাইফ

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল

আত্মবিশ্বাস শব্দটি সাধারণত ব্যবহার করা হয় একজন মানুষের জীবনে নিজস্ব মতামত, সামর্থ্য এবং শক্তি সম্পর্কে নিজের সুচিন্তিত আস্থা বোঝাতে। মানুষের জীবনে আত্...

পজেটিভ দৃষ্টিভঙ্গী | যে ৫টি কাজ কখনো করবেন না
লাইফ স্টাইল

পজেটিভ দৃষ্টিভঙ্গী | যে ৫টি কাজ কখনো করবেন না

আমাদের জীবনে নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কথা বলে শেষ করা যাবে না। প্রায় সব ধরনের সমস্যাই পজেটিভ দৃষ্টিভঙ্গী থাকলে মোকাবেলা করা যায়। যেকোন বিষয়ে যার কাছেই উপ...

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!
লাইফ স্টাইল

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!

"জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা নাকি ফাইনাল। আমি বুঝি না ভাবি, কি দেখে ওই মেয়েকে পছন্দ করলো। দ...

আরও পড়ুন

চাকরির সাক্ষাৎকারের জন্য ৬ টি করণীয়!
অফিস লাইফ

চাকরির সাক্ষাৎকারের জন্য ৬ টি করণীয়!

আমরা যখন কোন সাক্ষাৎকারের মুখোমুখি হই তখন আমরা আতঙ্কিত হয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলি। আর এ অবস্থা থেকে বের হয়ে আসতে এবং আপনার সাক্ষাৎকারকে সফল করতে...

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?
সুস্থতা

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?

কথায় আছে, নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে অন্যকে নিয়ন্ত্রণ করা সোজা। এখন প্রশ্ন আসতেই পারে "নিজেকে কেন নিয়ন্ত্রণ করব?" আসলে জীবনের অনেক সমস্যার সমাধান হত...

মিরর সেলফি কেন এত জনপ্রিয়? জানুন ট্রেন্ডের পেছনের গল্প
লাইফ স্টাইল

মিরর সেলফি কেন এত জনপ্রিয়? জানুন ট্রেন্ডের পেছনের গল্প

সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে এখন মিরর সেলফি কেন এত জনপ্রিয়? আজকের লেখায় জানবেন ছবি তোলার এই নতুন ট্রেন্ডের জনপ্রিয়তার রহস্য। আজকাল সোশ্যাল মি...

মেকআপ ছাড়া পরিপাটি থাকার ৭টি উপায়!
লাইফ স্টাইল

মেকআপ ছাড়া পরিপাটি থাকার ৭টি উপায়!

এখন এমন একটা সময় চলে এসেছে যে ঘরের বাইরে শপিং মলে, অফিসে, এমনকি জিমেও সাজগোজ ছাড়া মেয়ে দেখাই যায় না। তার মাঝেও অনেকেই আছেন যারা একটুও মেকআপ করতে পছন্দ...

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?
ড্রাই স্কিন

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?

এর আগে আমি তৈলাক্ত ও সেনসেটিভ ত্বক নিয়ে পোস্ট দিয়েছিলাম। আজকে দেব শুষ্ক ত্বক নিয়ে। গরম কালে যদিও শুষ্ক ত্বকের অধিকারীদের কষ্ট কম তারপরেও তারা অনেক...

…