সাজ-পোশাকে কীভাবে হবেন অনন্যা?

sub-editor · Oct 29, 2015 · 1 min read

সাজ-পোশাকে কীভাবে হবেন অনন্যা?

কোকো শ্যানেলের একটি বিখ্যাত উক্তি আছে, “ A girl should be two things- Classy and Fabulous”. কিন্তু সত্যিকার অর্থে আমরা কয়জন এটার অর্থ বুঝি। একজন নারীকে সবার মাঝেও অনন্যা হয়ে উঠতে কী লাগে? দামি জামাকাপড়? ব্র্যান্ডের মেকাপ? বা ফর্সা রঙ? না, এসব কিছুই লাগেনা। আপনার ব্যবহার, আচরণ, বুদ্ধিমত্তা এসব মিলিয়ে যখন নিজেকে তুলে ধরতে পারবেন তখনই আপনি হয়ে উঠবেন সবার মাঝে আলাদা। কিন্তু সেটা কীভাবে? খুব সহজ, শুধু মাথায় রাখতে হবে কিছু বিষয়।

সুন্দর হতে হলে খুব ফর্সা গায়ের রঙ বা চেহারার গঠন যতটা ভূমিকা রাখে, তার চেয়ে বেশি জরুরি আপনি নিজেকে কতটা সুন্দরভাবে গুছিয়ে রাখছেন সেটা । এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

পরিচ্ছন্নতাঃ পরিস্কার-পরিচ্ছন্নতা হচ্ছে সুন্দর থাকার প্রথম শর্ত। তেল চিটচিটে এলোমেলো চুল, মুখে দুর্গন্ধ, অপরিচ্ছন্ন রুক্ষ শুষ্ক হাত-পা হলে, আপনি দেখতে যতই সুন্দরী হন না কেন লোকজন আপনাকে classy বা fabulous কোনটাই বলবেনা। তাই এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। প্রতিদিন গোসল করুন, হাত-পায়ে মইয়েশ্চারাইযার লাগাবেন এবং সেই সাথে হাত পায়ের নখের ব্যাপারেও লক্ষ রাখুন। খুব বড় নখ না রাখাই ভালো।

পোশাকঃ পোশাকের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে। তার মানে এই নয় যে, আপনাকে খুব দামি পোশাক পরতে হবে বা প্রতিদিন নতুন নতুন পোশাক পরতে হবে। যাই পরবেন, সেটা যেন পরিস্কার এবং আয়রন করা হয়। এক্ষেত্রে কয়েকটি দিক অবশ্যই মনে রাখা উচিৎ সবার।

  • নিজেকে হাল ফ্যাশনের দাস বানিয়ে ফেলবেন না। এমন অনেক কিছুই হাল ফ্যাশনে আছে যা সবাইকে মানায় না। নিজেকে মানায় এমন পোশাক পরুন। যেমন- লেগিন্স এখন খুব জনপ্রিয়। হালকা পাতলা মেয়েদের এটাতে ভালো লাগলেও, আপনি যদি ভারী স্বাস্থ্যের হয়ে থাকেন, তাহলে লেগিন্স বা খুব চাপা জিনস এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
  • জায়গা বুঝে পোশাক পরুন। যেটা পরে বন্ধুদের সাথে আড্ডা দেবেন, সেটা পরে নিশ্চয়ই ক্লাসে যাবেন না আপনি। আর যাই পরবেন সেটা কমফোরটেবল হওয়া চাই। যে পোশাক ক্যারি করতে পারবেন না সেটা পরবেন না।
  • খুব রিভিলিং বা প্রভোক্যাটিভ জামাকাপর পরার ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে। নাহলে মানুষের কাছে আপনার ভুল ইমেজ তৈরি হতে পারে।

কথা বলার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখুন

  • সুন্দর করে গুছিয়ে, আস্তে কিন্তু স্পষ্ট ভাবে কথা বলার অভ্যাস করুন। ডিপার্টমেনট বা অফিসের করিডোরে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলবেন না। এমনকি ফ্যাশন হাউজ বা কোন দোকানে ঢুকলেও উচ্চস্বরে কথা বলবেন না।
  • ভাষার ব্যবহারে যত্নশীল হতে হবে। কথায় কথায় গালি বা অশ্লীল শব্দের প্রয়োগ করা বন্ধ করুন। এমনকি বন্ধুদের আড্ডাতেও না। গালি দেয়া বা অশ্লীল কথা বলা কখনোই ভালো ব্যক্তিত্বের সাথে যায় না। সেটা বাইরেই হোক বা ঘরের ভেতরেই হোক। মনে রাখবেন, আপনার ভাষা আপনার মনের প্রতিনিধিত্ব করে।
  • সারাক্ষন অন্যের সমালোচনা করবেন না বা অন্যের বিষয়ে মুখরোচক আলোচনা করবেন না। তার বদলে অন্যদের প্রশংসা করুন। আর খারাপ কিছু থাকলে সেটা বলা থেকে বিরত থাকুন।
  • নিজেকে সবার মাঝে আলাদা করে তুলতে সুন্দর মার্জিত ভাষার কোন বিকল্প নেই। ইংরেজি বাংলা মিশিয়ে, ভুল বাংলা উচ্চারনে কথা বলা কোন ভাবেই আপনাকে ক্লাসি বা ফ্যাবিউলাস করে তুলবে না।
  • যা বলবেন, ভেবে বলবেন। কোন বিষয়ে না জেনে কথা বলা থেকে বিরত থাকুন। কাউকে কথা দেবার আগে ভেবে কথা দিন, সেটা রাখতে পারবেন কিনা। কথা দিলে অবশ্যই সেটা রাখার চেষ্টা করুন। এতে আপনি সবার কাছে বিশ্বাসী হয়ে উঠবেন।
  • মুখে খাবার নিয়ে কথা বলবেন না।
  • অন্যের প্রশংসা করুন। দেখবেন সেটা নিজের দিকেও ফিরে আসবে।
  • কথায় কথায় টাকা-পয়সার প্রসঙ্গ তুলবেন না। কোনটা কত টাকা দিয়ে কিনলেন এসব বলা মোটেই রুচিশীল কাজ নয়।
  • অল্পে রেগে যাওয়ার অভ্যাস থাকলে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। কখনোই রাগের মাথায় অন্যের সাথে কথা বলতে যাবেন না।

সাজসজ্জাঃ সাজগোজ করতে আমরা সকলেই ভালবাসি। কিন্তু সেটার বেলায়ও মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। সাজগোজের ক্ষেত্রে স্থান, কাল বিবেচনায় রাখুন। যেমন ঠোঁটে খুব কড়া রঙের লিপস্টিক দিয়ে আড্ডা দেয়া বা বেড়ানো গেলেও অফিস বা ক্লাসে সেটা মানায় না। মেকাপ সম্পর্কে ধারণা না থাকলে সেটা শিখুন। কারণ মুখে খানিকটা মেকাপ ঘসে নেয়া কখনোই আপনাকে সুন্দর করে তুলবে না। পত্র পত্রিকা বা টিভিতে মডেল বা নায়িকা যেভাবে মেকাপ করেন, সেটা আপনাকেও মানাবে এমনটা কিন্তু নয়। মনে রাখবেন, বাস্তব আর রুপালি পর্দা আলাদা জিনিস।

এগুলো ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে চলা উচিৎ।

  • বসার সময় সোজা হয়ে ঠিক কভাবে বসুন।
  • হাঁটার সময় শব্দ করবেন না বা র‍্যাম্প মডেলদের মত হাঁটবেন না।
  • ছোট কিংবা বড়, ধনী বা গরিব সবার সাথেই ভদ্র এবং মার্জিত আচরণ করুন।
  • রাস্তা-ঘাটে, বা কারো সাথে কথা বলার সময় আঙ্গুল ফোটাবেন না, নাক খুটবেন না, বা মুখে হাত দেবেন না।
  • সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিজের মতামত বা ছবি প্রকাশের ব্যাপারে যত্নশীল হোন। দিনে ৪/৫ বার উদ্ভট ভঙ্গীতে সেলফি তুলে আপলোড দিলে আপনার ফলোয়ার বাড়তে পারে, কিন্তু আপনার ইমেজ এর জন্য সেটা ভালো নয়।
  • আড্ডা বা কথা বলার সময় মোবাইল নিয়ে অযথা ব্যস্ত থাকবেন না।
  • কথা বলার সময় পজিটিভ কথা বলুন।
  • সারাক্ষন নিজের কথা না বলে, অন্যের কথা শুনতেও মনোযোগী হোন।
  • পড়াশোনা করুন, খবর দেখুন, পত্র পত্রিকা পড়ে নিজেকে আপডেটেড রাখুন। মনে রাখবেন, জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।
  • অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনুন। আত্মউন্নয়নের চেষ্টা করুন।

সবশেষে, নিজেকে নিয়ে হতাশা বা হীনমন্যতায় ভুগবেন না। অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। প্রতিটি মানুষই আলাদা। তাই চেষ্টা করুন নিজের একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে। সুন্দর থাকুন, ভালো থাকুন।

ছবি: গ্যালারিহিপ.কম লিখেছেন: মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

লাইফ স্টাইল

সুন্দর কথা বক্তার ব্যক্তিত্ব তৈরি করে; সুবচন

গুছিয়ে কথা বলতে না পারার অন্যতম কারণ হল খুব বেশি নার্ভাস বা বিচলিত হওয়া। আপনি কথা বলার আগেই ধরে নেন যে অন্যজন হয়তো কথাটা খারাপ ভাবে নিবে। অনেকে কখন কী...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!
লাইফ স্টাইল

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!

"জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা নাকি ফাইনাল। আমি বুঝি না ভাবি, কি দেখে ওই মেয়েকে পছন্দ করলো। দ...

আরও পড়ুন

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

শিশুর দেরিতে কথা বলা | কারণ ও করণীয় নিয়ে কতটা জানেন?
মা ও শিশু

শিশুর দেরিতে কথা বলা | কারণ ও করণীয় নিয়ে কতটা জানেন?

শিশুর দেরিতে কথা বলা সমস্যাটি নিয়ে আমাদের সমাজে অনেকের-ই স্বচ্ছ ধারণা নেই। আমার ছেলে আর অনুপ্রিয়ার ছেলের কথাই ধরুন, ওদের জন্ম একই মাসে। ১০ দিন আগে আর...

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?
মা ও শিশু

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?

সন্তানের সাথে পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে খোলামেলা কথা বলা এখনো নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়। অনেক পিতা মাতাই তাদের সন্তানের সাথে খোলামেলা এবং নির্দ্বিধায় এই...

আত্মবিশ্বাসী হয়ে উঠুন
লাইফ স্টাইল

আত্মবিশ্বাসী হয়ে উঠুন

আত্মবিশ্বাস মানে হল নিজের প্রতি বিশ্বাস। নিজের যোগ্যতার উপর বিশ্বাস। নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা। স্বাধীনতা, স্বকীয়তা, উৎসাহ, আবেগ নিয়ন্ত্র...

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!
অফিস লাইফ

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!

পলিটিক্স এর বাংলা হচ্ছে রাজনীতি। বাংলাদেশে পলিটিক্স শব্দটি শুনেন নি এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আগেরকার দিনে এদেশে পলিটিক্স বলতে শুধু ভিলেজ পলিটি...

প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং-এ কনফিডেন্ট থাকবেন কীভাবে?
অফিস লাইফ

প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং-এ কনফিডেন্ট থাকবেন কীভাবে?

কিছুদিন আগে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে লামিয়া। আগামীকাল তার প্রথম প্রেজেন্টেশন। এ নিয়ে লামিয়া বেশ টেনশনে আছে। কারণ সবার সামনে কথা বলতে...

…