সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?

তাহসিন অর্না · Aug 27, 2019 · 1 min read

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?

সন্তানের সাথে পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে খোলামেলা কথা বলা এখনো নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়। অনেক পিতা মাতাই তাদের সন্তানের সাথে খোলামেলা এবং নির্দ্বিধায় এই বিষয়টি নিয়ে কথা বলতে চান না। এমনকি সন্তানরা টিভি কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ব্যাপারটি সম্পর্কে ধারণা করে থাকলেও বাবা মা এড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই এটি এড়িয়ে যাওয়া মোটেও সমাধান নয়। বরং পিরিয়ড সম্পর্কে খোলামেলা কথা বলাই শ্রেয়। বাবা মা হয়তো লজ্জা কিংবা অস্বস্তির জন্য নিজের সন্তানের সাথে খোলামেলা কথা বলতে পারছেন না। তাই আজকে আমরা আপনাদের কিছু সহজ উপায় জানাবো যার সাহায্যে আপনি লজ্জা কিংবা অস্বস্তি ছাড়াই আপনার সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কথা বলতে পারবেন। তো চলুন জেনে নেই সে সম্পর্কেঃ

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কথা বলার আদর্শ সময় নির্ধারণ 

পিরিয়ড নিয়ে কথা বলার জন্য আদর্শ বা উপযুক্ত সময় নির্ধারণ করে নিতে হবে। আপনার সন্তান যদি পাঁচ বছরের হয় তাহলে অবশ্যই সেই সময়টি তার সাথে পিরিয়ড নিয়ে কথা বলার জন্য আদর্শ সময় নয়। সাধারণত একটি মেয়ের ৮-১২ বছরের মধ্যে ঋতুস্রাব শুরু হতে পারে। আপনার মেয়ের বয়স যদি ৮-১২ বছরের মধ্যে হয় তাহলে এটি তার সাথে পিরিয়ড নিয়ে কথা বলার সবচেয়ে আদর্শ সময়।

আর আপনার ছেলে কিশোর বয়সে পদার্পণ করলে তার সাথেও কথা বলতে পারেন। তবে কথা বলার পূর্বে খেয়াল রাখবেন আপনার সন্তান ম্যাচিউরড হয়েছে কিনা কিংবা এই ব্যাপারগুলো এক্সেপ্ট করার জন্য প্রস্তুত কিনা।

কীভাবে বোঝাবেন

পিরিয়ড নিয়ে কথা বলার সময় মূল ঘটনা সহজ ভাষায় বুঝিয়ে বলুন এবং কোনো ধরনের ভুল ধারণা দেয়া যাবে না। আপনার মেয়েকে বুঝিয়ে বলতে পারেন যখন তার পিরিয়ড বা ঋতুস্রাব হবে তখন সে যেন লজ্জা কিংবা ভয় না পায় বরং এটি একটি স্বাভাবিক এবং আনন্দের বিষয়। আবার ছেলে সন্তানকে বুঝিয়ে বলুন কোনো মেয়ের পিরিয়ড হলে তাকে উদ্ভট প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় যেন না ফেলে। এটি খুব স্বাভাবিক একটি বিষয়।

নিজেকে প্রস্তুত করুন

আপনার সন্তানের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিন। এমন পরিস্থিতিতে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে। সব ধরনের প্রশ্নের সঠিক এবং সুষ্ঠু উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তুলুন। এক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। আজকাল ইউটিউবে সন্তানের সাথে খোলামেলা কথা বলার জন্য অনেক ধরনের ভিডিও আছে। এছাড়াও বই পড়ে কিংবা স্কুলের টিচার বা অন্য কারো সাথে কথা বলে আপনি নিজেকে প্রস্তুত করে নিতে পারেন।

সঠিক তথ্য দান

আপনার সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কথা বলার সময় অবশ্যই তাকে সঠিক তথ্য দেবেন। কত বয়স থেকে কত বয়স পর্যন্ত পিরিয়ডের স্থায়িত্বকাল, একটি মেয়ের জন্য এর প্রয়োজনীয়তা ও সাবধানতা ইত্যাদি সবধরনের সঠিক তথ্য দিতে হবে।

period calander

পিরিয়ড একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। তাছাড়া এতে গোপনীয়তারও কিছু নেই। তাই লজ্জা বা অস্বস্থি ভুলে আপনার সন্তানের সাথে ঋতুস্রাব নিয়ে খোলামেলা কথা বলুন।

ছবিঃ freepik, assettype.com

Products in this article

সম্পর্কিত লেখা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?
সুস্থতা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?

১২-১৩ বছর বয়স থেকে ৪৫-৫০ বছর অবধি একজন নারীর প্রজননকাল। অর্থাৎ সন্তান ধারনের জন্য তার শরীরে এই সময়ে প্রতি মাসে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণুর সংস্পর্শে স...

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 
সম্পাদকের পছন্দ

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 

একজন মেয়ে হিসাবে আপনার রিপ্রোডাক্টিভ অরগ্যান, শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর পিরিয়ড সংক্রান্ত হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কি? আর ছেলেদের কাছে প্রশ্ন আ...

অনিয়মিত মাসিকের সমস্যা |  ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!
সুস্থতা

অনিয়মিত মাসিকের সমস্যা | ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!

অনিয়মিত মাসিকের সমস্যা যে কোন বয়সের নারীদের মাঝেই দেখা যায়। বিশেষ করে যারা অবিবাহিত তাঁদের মাঝে এই অনিয়মিত মাসিকের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত অনেক...

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?
সুস্থতা

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?

একটি মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন অধ্যায় হচ্ছে পিরিয়ড। সাধারণত ৮ থেকে ১৩ বছরের মেয়েদের প্রথম মাসিক হয়ে থাকে। মাসিকচক্রের প্রথম ধাপকে মেনারকি বলা হ...

আরও পড়ুন

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!
সুস্থতা

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!

পিরিয়ড/ মাসিক/ মিনস/ ঋতুস্রাব/ মেন্সট্রুয়াল সাইকেল সৃষ্টিকর্তা কতৃক নির্ধারিত, নারী চরিত্রের প্রকৃতিপ্রদত্ত একটি নিয়ম। এই স্বাভাবিক বিষয়টিকে সমাজে ট্য...

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?
সুস্থতা

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?

পিরিয়ডে তীব্র পেট ব্যথা? পিরিয়ড ক্র্যাম্পস বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস মেয়েদের প্রতিমাসের সঙ্গী বলা যায়। তীব্র হোক কিংবা মৃদু, পিরিয়ড ক্র্যাম্পস নিয়ে ভ...

টিনেজ সন্তানের সাথে সম্পর্ক | কেমন হবে আপনার ব্যবহার?
সম্পর্ক

টিনেজ সন্তানের সাথে সম্পর্ক | কেমন হবে আপনার ব্যবহার?

"তোমাকে দিয়ে কিছুই হবে না, কী করো তুমি সারাদিন? ভালো স্কুল, কোচিং, হাউজ টিউটর- কিছুই তো বাদ রাখিনি, তারপরও তোমার পড়ায় মনোযোগ নেই! গানের ক্লাসেও যাও না...

অনিয়মিত পিরিয়ড | আছে কী কোন ঘরোয়া সমাধান?
সুস্থতা

অনিয়মিত পিরিয়ড | আছে কী কোন ঘরোয়া সমাধান?

অনেকের হয়তো মাঝে মাঝে পিরিয়ড-এর তারিখ পেরিয়ে গেলেও পিরিয়ড হতে সবসময় দেরি হয়। সাধারণত অনেক বেশি স্ট্রেস, পরিশ্রম, দুর্বলতা, জীবনযাত্রায় বড় কোনও পরিবর্ত...

দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশে কীভাবে প্রভাব ফেলে?
সম্পর্ক

দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশে কীভাবে প্রভাব ফেলে?

বাবা-মায়ের কাছে সন্তান এতোটাই মূল্যবান যার তুলনা অন্য কিছুর সাথে হয় না। নিজের সন্তান যেন সুরক্ষিত থাকে, সুস্থ থাকে, ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, এটাই সবার চাও...

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ | লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা জানেন তো?
সুস্থতা

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ | লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা জানেন তো?

মেয়েদের সাধারণত ২১ থেকে ৩৫ দিন পর পর পিরিয়ড হয়ে থাকে। প্রতিটি পিরিয়ডেই একটি নির্দিষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে। ব্যক্তিভেদে পিরিয়ডের ব্যাপ্তিকাল ৩ দ...

…