অনিয়মিত পিরিয়ড | আছে কী কোন ঘরোয়া সমাধান?

মাহবুবা বীথি · Oct 21, 2016 · 1 min read

অনিয়মিত পিরিয়ড | আছে কী কোন ঘরোয়া সমাধান?

অনেকের হয়তো মাঝে মাঝে পিরিয়ড-এর তারিখ পেরিয়ে গেলেও পিরিয়ড হতে সবসময় দেরি হয়। সাধারণত অনেক বেশি স্ট্রেস, পরিশ্রম, দুর্বলতা, জীবনযাত্রায় বড় কোনও পরিবর্তন এসব কারণে অনিয়মিত পিরিয়ড হতে পারে। অনেক সময় ঘরোয়া কিছু উপায়ে এসব সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু তাতে কাজ না হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। নিচে রইল এমনি কিছু সমাধান।

(১) আদা

আদা অনিয়মিত পিরিয়ড ঠিক করার পাশাপাশি পিরিয়ড চলাকালীন পেটের ব্যথা কমাতেও সাহায্য করে। আধা চা চামচ আদা কুঁচি এক কাপ পানিতে ফুটিয়ে নিন ৬ থেকে ৭ মিনিট। তারপরে এতে মেশান সামান্য চিনি বা মধু। এরপরে মিশ্রণটি ছেঁকে নিন। দিনে তিনবার খাওয়ার পরে এই মিশ্রণটি এক মাস খেতে হবে।

(২) হলুদ

হালকা গরম দুধের সাথে মেশান ১/৪ চাচামচ হলুদ গুঁড়ো। হালকা গরম থাকতেই খেয়ে নিন। প্রতিদিন খেলে অবশ্যই পরিবর্তন লক্ষ্য করবেন।

(৩) ধনিয়া

দুকাপ পানিতে এক চা চামচ আস্ত ধনিয়া দিয়ে অল্প আঁচে পানিটা ফুটিয়ে নিতে থাকুন, যতক্ষণ না সেটা অর্ধেক হচ্ছে। পিরিয়ডের ডেট আসার আগের সপ্তাহ থেকে দিনে তিনবার এই পানি খান।

(৪) তুলসি পাতা

এক চামচ তুলসি পাতার রস, ৫-৬ ফোঁটা লেবুর রস, এক চামচ মধু আর ছোট এক কাপ পানি মিশিয়ে নিন, সাথে সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিনে দু'বার খেতে পারেন।

(৫) তিল ও গুড়

এক মুঠো তিল টেলে নিয়ে এক চামচ গুড়ের সাথে মিশিয়ে বাটতে হবে। এই মিশ্রণ প্রতিদিন খালি পেটে খেতে হবে।

(৬) দারুচিনি

দারুচিনি অনিয়মিত পিরিয়ডের পাশাপাশি পিরিয়ড চলাকালীন পেটের ব্যথাও কমাতে সাহায্য করে। আধা চা চামচ দারুচিনি গুঁড়ো দুধের সাথে মিলিয়ে খেতে পারেন। অথবা নিয়মিত চায়ের সাথে দারুচিনি দিতে পারেন।

(৭) গাজর

গাজর আয়রনের একটি ভালো উৎস, যা শরীরের হরমোনাল ফাংশন-কে সঠিকভাবে চলতে সাহায্য করে। অনিয়মিত পিরিয়ড-এর ক্ষেত্রে এক গ্লাস গাজরের রস প্রতিদিন খেতে হবে তিনমাস পর্যন্ত ।

(৮) মৌরি

দুই টেবিল চামচ মৌরি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে সারারাত। পরদিন সকালে পানিটা ছেঁকে নিয়ে খেতে হবে। কার্যকর ফলাফল পেতে এক মাস নিয়মিত খেতে হবে মৌরি ভেজানো এই পানি।

(৯) কুঁচি ধনেপাতা (Parsley)

ধনেপাতার রস পিরিয়ড সংক্রান্ত সমস্যার সমাধানে খুব উপকারী। ধনেপাতার রস খেতে না পারলে, ধনেপাতা বাটা খেতে পারেন ভাতের সাথে।

(১০) করলার রস

পিরিয়ডের সমস্যা সমাধানে করলার রস ও বেশ কার্যকরী। দিনে একবার বা সম্ভব হলে দুবার করলার রস খান টানা কয়েক সপ্তাহ। এছাড়াও করলার রস ডায়াবেটিস এর ক্ষেত্রেও বেশ উপকারী।

(১১) ভিটামিন সি

অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভিটামিন সি জাতীয় খাবার খুব জরুরি। পিরিয়ডের আগের সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার রাখুন ডায়েটে।

(১২) পুদিনা পাতা

একচামচ মধুর সাথে পুদিনা পাতার রস মিশিয়ে দিনে তিনবার খেতে হবে একটানা কয়েক সপ্তাহ।

এগুলোর পাশাপাশি যেসব বিষয়ে খেয়াল রাখা উচিত-

  • শরীরের ওজন ঠিক রাখা ও নিয়মিত হালকা ব্যায়াম করা।
  • স্বাস্থ্যকর খাবার খাওয়া।
  • ধূমপান বা অন্য কোন অ্যালকোহলিক পানীয় না খাওয়া... ইত্যাদি।

তবে উপরে যেসব সমাধানের কথা বলা হয়েছে, সেগুলো নিতান্তই ঘরোয়া সমাধান। বড় কোন শারীরিক সমস্যা না থাকলে হয়তো দু'তিন মাসেই এর ফলাফল পাওয়া যাবে। কিন্তু দীর্ঘসময় ধরে যদি আপনার অনিয়মিতভাবে পিরিয়ড হয়ে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। ভালো থাকুন।

 

ছবি - সাটারস্টক

সম্পর্কিত লেখা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?
সুস্থতা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?

১২-১৩ বছর বয়স থেকে ৪৫-৫০ বছর অবধি একজন নারীর প্রজননকাল। অর্থাৎ সন্তান ধারনের জন্য তার শরীরে এই সময়ে প্রতি মাসে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণুর সংস্পর্শে স...

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 
সম্পাদকের পছন্দ

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 

একজন মেয়ে হিসাবে আপনার রিপ্রোডাক্টিভ অরগ্যান, শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর পিরিয়ড সংক্রান্ত হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কি? আর ছেলেদের কাছে প্রশ্ন আ...

অনিয়মিত মাসিকের সমস্যা |  ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!
সুস্থতা

অনিয়মিত মাসিকের সমস্যা | ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!

অনিয়মিত মাসিকের সমস্যা যে কোন বয়সের নারীদের মাঝেই দেখা যায়। বিশেষ করে যারা অবিবাহিত তাঁদের মাঝে এই অনিয়মিত মাসিকের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত অনেক...

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?
সুস্থতা

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?

একটি মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন অধ্যায় হচ্ছে পিরিয়ড। সাধারণত ৮ থেকে ১৩ বছরের মেয়েদের প্রথম মাসিক হয়ে থাকে। মাসিকচক্রের প্রথম ধাপকে মেনারকি বলা হ...

আরও পড়ুন

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?
সুস্থতা

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?

পিরিয়ডে তীব্র পেট ব্যথা? পিরিয়ড ক্র্যাম্পস বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস মেয়েদের প্রতিমাসের সঙ্গী বলা যায়। তীব্র হোক কিংবা মৃদু, পিরিয়ড ক্র্যাম্পস নিয়ে ভ...

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?
চুলের যত্ন

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?

পুষ্টিকর হওয়ার কারণে ভাতের সাথে ভাজা করলা অনেকেরই খুব পছন্দের খাবার। কিন্তু হয়তো অনেকেরই জানা যেই যে চুলের যত্নেও করলার জুড়ি নেই। খুশকি দূর করা, চুল প...

পিরিয়ডের সময় বিশেষ পুষ্টি | কী খাবেন ও খাবেন না?
সুস্থতা

পিরিয়ডের সময় বিশেষ পুষ্টি | কী খাবেন ও খাবেন না?

পিরিয়ড প্রতিটি নারীর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি মাসের এই ৩ থেকে ৭ দিন অনেকটা রক্ত বের হয়ে যায় শরীর থেকে, যার ফলে আয়রনসহ নানা পুষ্টি উপাদান...

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?
মা ও শিশু

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?

সন্তানের সাথে পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে খোলামেলা কথা বলা এখনো নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়। অনেক পিতা মাতাই তাদের সন্তানের সাথে খোলামেলা এবং নির্দ্বিধায় এই...

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!
সুস্থতা

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!

পিরিয়ড/ মাসিক/ মিনস/ ঋতুস্রাব/ মেন্সট্রুয়াল সাইকেল সৃষ্টিকর্তা কতৃক নির্ধারিত, নারী চরিত্রের প্রকৃতিপ্রদত্ত একটি নিয়ম। এই স্বাভাবিক বিষয়টিকে সমাজে ট্য...

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ | লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা জানেন তো?
সুস্থতা

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ | লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা জানেন তো?

মেয়েদের সাধারণত ২১ থেকে ৩৫ দিন পর পর পিরিয়ড হয়ে থাকে। প্রতিটি পিরিয়ডেই একটি নির্দিষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে। ব্যক্তিভেদে পিরিয়ডের ব্যাপ্তিকাল ৩ দ...

…