মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ | লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা জানেন তো?

সানিয়া · Sep 18, 2013 · 1 min read

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ | লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা জানেন তো?

মেয়েদের সাধারণত ২১ থেকে ৩৫ দিন পর পর পিরিয়ড হয়ে থাকে। প্রতিটি পিরিয়ডেই একটি নির্দিষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে। ব্যক্তিভেদে পিরিয়ডের ব্যাপ্তিকাল ৩ দিন থেকে ৭ দিন পর্যন্ত হতে পারে। এগুলোর যে কোনটাতেই সমস্যা হতে পারে। পিরিয়ড নিয়ে তাই রোগ বালাই এর শেষ নেই। এই আর্টিকেলে আমি মূলত মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্তপাত নিয়ে লেখার চেষ্টা করবো। আপনার সমস্যাগুলো চিনে নিয়ে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই এই লেখাটির উদ্দেশ্য।

২১ দিনের কম সময়ে অথবা ৩৫ দিনের বেশি সময়ে রক্তক্ষরণ হওয়া অথবা ৭ দিনের বেশি সময় ধরে রক্তক্ষরণ হলে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়া উচিত। এর সাথে বয়স অনেক বড় একটা ব্যাপার হিসেবে কাজ করে। পিরিয়ড বা মাসিক শুরুর এবং শেষের সময়টাতে এই সমস্যাগুলো বেশি হয়। আমাদের দেশে ১২/১৩ বছর বয়সেই প্রথম পিরিয়ড শুরু হয় আর শেষ বা মেনোপজ এর বয়স সাধারণত ৪৫ থেকে ৫০ বছর।

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার লক্ষণসমূহ

আসুন লক্ষণগুলো জেনে নেই-

১) মাসে ২/৩ বার মাসিক বা ঋতুস্রাব হতে পারে

২) এক নাগাড়ে অনেকদিন ধরে চলতে পারে

৩) শুরু হওয়ার ১/২ দিন পরই শেষ হয়ে যায় এবং কয়েকদিন পর আবার শুরু হয়

৪) প্রতি ১ অথবা ২ ঘন্টায় কাপড় বা স্যানিটারি ন্যাপকিন একাধিক বার বদলালে

৫) আগে নিয়মিত হলেও এখন লক্ষ্যনীয়ভাবে অনিয়মিত হলে

৬) রাতের বেলা স্যানিটারি প্যাড বা কাপড় পরিবর্তনের প্রয়োজন পড়ে

৭) মাসিকের রক্তের সাথে রক্তের বড় চাকা গেলে

৮) অতিরিক্ত রক্তপাতের কারণে দৈনন্দিন জীবন যাত্রায় ব্যাঘাত ঘটা

৯) ক্লান্ত, অবসাদ অনুভব অথবা শ্বাসকষ্ট হয়

এই লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণসমূহ

অনেক কারণেই এমন অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। যেমন-

১) হরমোনের অসামঞ্জস্যতা বা ভারসাম্যহীনতা

২) গর্ভধারণজনিত অনিয়মিত পিরিয়ড

৩) গর্ভনিরোধ বড়ি খাওয়ার ফলে অনিয়মিত পিরিয়ড

৪) শারীরিক ওজন বাড়লে বা কমলে অনিয়মিত পিরিয়ড হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধি থাইরয়েড রোগ এবং পলিস্টিক ওভারিয়ান রোগের সম্ভাবনা বাড়ায়। আবার শারীরিক ওজন কমে গেলে তা ক্যান্সার, যক্ষারোগ বাড়াতে পারে।

৫) মানসিক চাপের কারণেও হতে পারে।

৬) জরায়ুর টিউমার এর ফলে হতে পারে।

৭) জরায়ুতে পলিপ হলে হতে পারে।

৮) এডেনোমায়োসিস (Adenomyosis)

৯) জরায়ুতে কপার টি (IUCD) ধারণ করলে (জন্ম নিয়ন্ত্রণকারী ডিভাইস)।

জরায়ু মুখে ক্যান্সার মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণ - shajgoj.com

১০) জরায়ু, ডিম্বাশয় অথবা জরায়ু মুখে ক্যান্সার হলে।

১১) বংশগতভাবে রক্তের রোগের ইতিহাস থাকলে।

১২) এন্ডোমেট্রিওসিস (Endometriosis)  রোগের কারণেও হতে পারে।

১৩) ওষুধের সাইড ইফেক্ট থেকেও হতে পারে।

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে পরীক্ষা-নিরীক্ষা

১) রোগের ইতিহাস এবং মাসিক চক্র জানা

২) রক্ত গ্রুপিং ও অন্যান্য পরীক্ষা করা

৩) আল্ট্রাসাউন্ড স্ক্যান

৪) এন্ডোমেটরিয়াল বায়োপসি

৫) প্যাপ টেস্ট

৬) ডি এন্ড সি

মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসা কি?

রোগ নির্ণয়ের উপর ভিত্তি করে সাধারণত চিকিৎসা দেয়া হয়। এটা সার্জিক্যাল বা নন সার্জিক্যাল হতে পারে।

আপনার করণীয়

 

১) নিয়মিত আপনার পিরিয়ড শুরুর দিনটির হিসাব রাখুন। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন।

২) কতদিন পর্যন্ত থাকে, তার হিসাব রাখুন।

৩) কতগুলো প্যাড পরিবর্তন করতে হয়, তার হিসাব রাখুন।

৪) কোন শারীরিক দুর্বলতা বা অন্য কোন সমস্যা হলে তা চিকিৎসককে জানান।

৫) অতিরিক্ত রক্তপাত হলে পর্যাপ্ত বিশ্রাম করতে হবে।

৬) অ্যাসপিরিন ঔষধ সেবন থেকে বিরত থাকতে হবে।

৭) সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

এভাবে লক্ষণগুলো চিনে রোগ নির্ণয়ের মাধ্যমে তার প্রতিকার করুন এবং সুস্থ ও রোগহীন জীবন যাপন করুন।

ছবিঃ সংগৃহীতঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?
সুস্থতা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?

১২-১৩ বছর বয়স থেকে ৪৫-৫০ বছর অবধি একজন নারীর প্রজননকাল। অর্থাৎ সন্তান ধারনের জন্য তার শরীরে এই সময়ে প্রতি মাসে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণুর সংস্পর্শে স...

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 
সম্পাদকের পছন্দ

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 

একজন মেয়ে হিসাবে আপনার রিপ্রোডাক্টিভ অরগ্যান, শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর পিরিয়ড সংক্রান্ত হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কি? আর ছেলেদের কাছে প্রশ্ন আ...

অনিয়মিত মাসিকের সমস্যা |  ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!
সুস্থতা

অনিয়মিত মাসিকের সমস্যা | ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!

অনিয়মিত মাসিকের সমস্যা যে কোন বয়সের নারীদের মাঝেই দেখা যায়। বিশেষ করে যারা অবিবাহিত তাঁদের মাঝে এই অনিয়মিত মাসিকের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত অনেক...

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?
সুস্থতা

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?

একটি মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন অধ্যায় হচ্ছে পিরিয়ড। সাধারণত ৮ থেকে ১৩ বছরের মেয়েদের প্রথম মাসিক হয়ে থাকে। মাসিকচক্রের প্রথম ধাপকে মেনারকি বলা হ...

আরও পড়ুন

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!
সুস্থতা

ঋতুস্রাব বা মাসিক | পিরিয়ড ফেজে সুস্থতায় ৭টি টিপস!

পিরিয়ড/ মাসিক/ মিনস/ ঋতুস্রাব/ মেন্সট্রুয়াল সাইকেল সৃষ্টিকর্তা কতৃক নির্ধারিত, নারী চরিত্রের প্রকৃতিপ্রদত্ত একটি নিয়ম। এই স্বাভাবিক বিষয়টিকে সমাজে ট্য...

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?
সুস্থতা

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?

পিরিয়ডে তীব্র পেট ব্যথা? পিরিয়ড ক্র্যাম্পস বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস মেয়েদের প্রতিমাসের সঙ্গী বলা যায়। তীব্র হোক কিংবা মৃদু, পিরিয়ড ক্র্যাম্পস নিয়ে ভ...

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?
মা ও শিশু

সন্তানের সাথে পিরিয়ড নিয়ে কীভাবে কথা বলবেন?

সন্তানের সাথে পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে খোলামেলা কথা বলা এখনো নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়। অনেক পিতা মাতাই তাদের সন্তানের সাথে খোলামেলা এবং নির্দ্বিধায় এই...

হেভি ব্লিডিং এর কারণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানেন তো?
সুস্থতা

হেভি ব্লিডিং এর কারণ ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানেন তো?

বেশিরভাগ মেয়েরাই জীবনের কোনো না কোনো পর্যায়ে মাসিক সংক্রান্ত সমস্যায় ভোগে। স্বভাবগত কারণে হোক বা নিজের প্রতি অবহেলায়, অনেক মেয়েরা তাদের শারীরিক সমস্যা...

অনিয়মিত পিরিয়ড | আছে কী কোন ঘরোয়া সমাধান?
সুস্থতা

অনিয়মিত পিরিয়ড | আছে কী কোন ঘরোয়া সমাধান?

অনেকের হয়তো মাঝে মাঝে পিরিয়ড-এর তারিখ পেরিয়ে গেলেও পিরিয়ড হতে সবসময় দেরি হয়। সাধারণত অনেক বেশি স্ট্রেস, পরিশ্রম, দুর্বলতা, জীবনযাত্রায় বড় কোনও পরিবর্ত...

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?
সুস্থতা

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?

পিরিয়ড অথবা মাসিক, আমাদের সমাজে এখনও এই শব্দগুলো একধরনের ট্যাবু হিসেবেই প্রচলিত। পাবলিকলি এগুলো নিয়ে কথা উঠলেই সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। কিন্ত...

…