নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

sub-editor · Mar 18, 2016 · 1 min read

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস । আর এটি আমাদের সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার আত্মবিশ্বাস  প্রকাশের ভঙ্গিও এক নয়। সাধারণত মনে করা হয় যে, শুধুমাত্র কর্মক্ষেত্রেইআত্মবিশ্বাস  এর প্রয়োজন । আসলে জীবনের প্রতিক্ষেত্রেই আত্মবিশ্বাস জরুরী । কর্মক্ষেত্র  থেকে শুরু করে সংসার, সন্তান লালন পালন এমনকি আপনার রান্নার জন্যও আত্মবিশ্বাস  দরকার ।  কিন্তু কিভাবে নিজেকে সহজেই আত্ম বিশ্বাসী  করে তুলবেন ? সহজ কিছু অভ্যাস আর চিন্তা চেতনার অল্প কিছু ধনাত্মক পরিবর্তনের মাধ্যমে আমারা নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে পারি ।

[picture]

  • সবসময় নিজের ভুলগুলির কথা ভাববেন না । নিজের ছোট ছোট সফলতার কথাও ভাবুন আর নিজেকে উৎসাহ দিন । ধরুন, আপনি নতুন রান্না করছেন । স্বাভাবিকবিক ভাবেই রান্না সবসময় ভাল হয়না । হতাশ হবেন না । নিজের উপর ভরশা রাখুন । নিজের ভাল রান্নার কথা মনে করুন, যেদিন আপনার রান্নার সবাই প্রসংশা করেছিল । দেখবেন রান্নায় আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ।
  • মনে রাখবেন, আমরা সবাই ভুল করি। কোনকিছুতে ভুল করলে ভয় পাবেন না । বরং, ভুল থেকে শিক্ষা নিতে শুরু করুন । সব মানুষই  ভুল করে । ভুল টাকে আঁকড়ে  ধরে থাকার কোন মানে হয়না ।
  • আপনি কোন কাজ পারেন না বা কিছু জানেন না বা আপনার কোন সাহায্য দরকার, কথা বলুন । প্রয়োজনীয় এবং আপনার কাজ বা সমস্যা সম্পর্কিত মানুষের কাছে পরামর্শ নিন। আপনি কথা না বললে কেউ জানবে না যে আপনার কি দরকার। তাই কথা বললে হয়ত আপনি দেখবেন কোন বিষয় আপনি যত  কঠিন ভেবেছেন, আসলে তত কঠিন নয় । কথা বলে আপনি আপনাকে আত্ম বিশ্বাসী করে তুলতে পারবেন কারণ, আপনি তখন অনেক তথ্য জানতে পারবেন  আর আপনার কাছে যত বেশী তথ্য থাকবে, আপনি ততো শক্তশালী ।
  • অন্য মানুষের সাথে সবসময় নিজেকে তুলনা করবেন না। মনে রাখবেন আমরা সবাই আলদা । আমাদের অন্তর্গত শক্তিও ভিন্ন । তুলনার ফাঁদে পড়লে আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন না । তুলনা না করে বরং নিজের যা কিছু ভাল তাই দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করুন।
  • সবসময় অন্যকে সাহায্য করার মানসিকতা বজায় রাখুন । অন্যকে সাহায্য করতে করতে আপনি দেখবেন, সংশ্লিষ্ট কাজে আপনার পারদর্শিতাও  বাড়বে এবং নিজেকে অনেক আত্মবিশ্বাসীও মনে হবে ।
  • যথাযথভাবে পজিটিভ ভাবতে শিখুন। অহেতুক নিজের বা অন্যে  বিষয়ে নেগেটিভ ভাববেন না । পজিটিভ চিন্তাভাবনা আপনার অনেক কাজ সহজ করে দেবে । আপনার নিজেকে মানসিকভাবে পরিচ্ছন্ন মনে হবে ।
  • কোন কাজ করার আগে নিজেকে তৈরি করুন । ঐ  কাজের প্রস্তুতি নিন । দেখবেন কাজটি যথাসময়ে অনেক সহজ ও সাবলীলভাবে আপনি সম্পন্ন করতে পেরেছেন ।
  • নিজেকে সম্মান করতে শিখুন । মনে রাখবেন আপনি আপনাকে সম্মান না করলে অন্যকেও আপনাকে সম্মান করবেনা । যখন নিজের কাজের জন্য নিজেকে সম্মান করবেন আর অন্যের সম্মান পাবেন, তখন নিজেকে আত্মবিশ্বাসী মনে হবে।
  • আপনি নিজে যে কাজে পারদর্শী, যে কাজটি আপনি ভাল পারেন সেটি করার চেষ্টা বজায় রাখুন।
  • নিজের ন্যায়পরায়নতা যেকোন মূল্যে বজায় রাখুন যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে ।
  • সমস্যা নিয়ে সময় নষ্ট না করে সমাধানের দিকে নজর দিন। দেখবেন ধীরে ধীরে  আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ।
  • যেসব মানুষ আপনাকে উৎসাহ দেয়, আপনার সম্পরকে ইতিবাচক ধারনা রাখে, তাদের সাথে বেশি সময় কাটান আর যারা আপনার সম্পর্কে বাজে মনোভাব পোষণ করে, তাদেরকে এড়িয়ে চলুন । কারণ, আপনার ভাল দিকগুলির কথা বারবার শুনলে আপনি সহজেই সেইসব বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন ।
  • নিজের জন্য ছোট ছোট কিছু টার্গেট ঠিক করুন আর সেগুলি অর্জন করতে চেষ্টা করুন । দেখবেন আত্মবিশ্বাস আপনার অনেকখানিই বেড়ে গেছে ।

আত্মবিশ্বাসী মানুষেরা সহজেই তাদের  যেকোনো সমস্যার সমাধান করতে পারে আর চুড়ান্ত  লক্ষ্যে পৌঁছুতে পারে । তাই, নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন আর  জীবনকে তার যথাযথ মর্যাদায় মহিমান্বিত করুন ।

মডেল - সাবিনা রিমা

ছবি - মির্জা খালেদ

লিখেছেন – রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

আত্মবিশ্বাসী হয়ে উঠুন
লাইফ স্টাইল

আত্মবিশ্বাসী হয়ে উঠুন

আত্মবিশ্বাস মানে হল নিজের প্রতি বিশ্বাস। নিজের যোগ্যতার উপর বিশ্বাস। নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা। স্বাধীনতা, স্বকীয়তা, উৎসাহ, আবেগ নিয়ন্ত্র...

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল
অফিস লাইফ

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল

আত্মবিশ্বাস শব্দটি সাধারণত ব্যবহার করা হয় একজন মানুষের জীবনে নিজস্ব মতামত, সামর্থ্য এবং শক্তি সম্পর্কে নিজের সুচিন্তিত আস্থা বোঝাতে। মানুষের জীবনে আত্...

চাকরির সাক্ষাৎকারের জন্য ৬ টি করণীয়!
অফিস লাইফ

চাকরির সাক্ষাৎকারের জন্য ৬ টি করণীয়!

আমরা যখন কোন সাক্ষাৎকারের মুখোমুখি হই তখন আমরা আতঙ্কিত হয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলি। আর এ অবস্থা থেকে বের হয়ে আসতে এবং আপনার সাক্ষাৎকারকে সফল করতে...

হয়ে উঠুন ভিতর থেকে সুন্দর
লাইফ স্টাইল

হয়ে উঠুন ভিতর থেকে সুন্দর

বাইরে থেকে সুন্দর দেখানোর জন্য কত কিছুই না করা হয়। কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে ভিতর থেকে আপনি কতটা সুন্দর? আপনার বাহ্যিক সব সৌন্দর্যই বৃথা যাবে যদ...

আরও পড়ুন

সম্পর্কের মাঝে বিশ্বাস পুনঃস্থাপনের উপায়গুলো জানেন কী?
সম্পর্ক

সম্পর্কের মাঝে বিশ্বাস পুনঃস্থাপনের উপায়গুলো জানেন কী?

একটি সম্পর্কের মাঝে বিশ্বাস অত্যন্ত বড় একটি জিনিস। বিশেষ করে ভালোবাসার সম্পর্কগুলোর মূল ভিত্তিটাই হচ্ছে বিশ্বাস। যদি বিশ্বাস একবার ভেঙ্গে যায়, তাহলে স...

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!
লাইফ স্টাইল

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!

কর্মব্যস্ত এই জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যেনো বিরামহীন ছুটে চলা। মাঝেমধ্যে মনে হয় এক মুহূর্ত যেনো শান্তি নেই, কিছুটা নিস্তার নেই। যে কোনো কাজ, পরামর...

লাইফ স্টাইল

নারী উদ্যোক্তার আত্নবিশ্বাস বাড়াতে ৭ টিপস

“উদ্যোক্তা” শব্দটিকে নারী কিংবা পুরুষ দিয়ে বিশেষায়িত করাটা খুব একটা গৌরবের কিংবা মহিমান্বিত বোধ করার বিষয় নয়। নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের সবাইকে “...

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?
সুস্থতা

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?

কথায় আছে, নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে অন্যকে নিয়ন্ত্রণ করা সোজা। এখন প্রশ্ন আসতেই পারে "নিজেকে কেন নিয়ন্ত্রণ করব?" আসলে জীবনের অনেক সমস্যার সমাধান হত...

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত
লাইফ স্টাইল

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত

আমাদের সবারই জীবনে একটি লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া জীবনকে বলা হয় বৈঠা ছাড়া নৌকার মতো। লক্ষ্য নির্ধারণ করে রাখলে চলার পথ কিছুটা হলেও সহজ হয়ে যায়। কোনো...

ব্যস্ত জীবনে কাজের সমন্বয় সাধন করুন
লাইফ স্টাইল

ব্যস্ত জীবনে কাজের সমন্বয় সাধন করুন

খুব সকালে ঘুম থেকে উঠা, রান্নাবান্নার কাজ শেষ করে বাচ্চাকে খাওয়ানো তারপর অফিসের দিকে দৌড়ানো। এ হলো জয়তার দৈনন্দিন কাজের শুরুর চিত্র। এত সব করে সময়...

…