চাকরির সাক্ষাৎকারের জন্য ৬ টি করণীয়!

সাইফুল্লাহ ফয়সাল · Feb 07, 2013 · 1 min read

চাকরির সাক্ষাৎকারের জন্য ৬ টি করণীয়!

আমরা যখন কোন সাক্ষাৎকারের মুখোমুখি হই তখন আমরা আতঙ্কিত হয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলি। আর এ অবস্থা থেকে বের হয়ে আসতে এবং আপনার সাক্ষাৎকারকে সফল করতে পারে দুইটি বিষয়ঃ আপনার আত্মবিশ্বাস ও সর্বোচ্চ প্রস্তুতি।

আমরা চাকরির সাক্ষাৎকারের ব্যাপারে ভয়ে ভয়ে থাকলেও আসলে এই ভয়ই চাকরির সাফল্যের চাবিকাঠি। কেননা ভয় থেকেই আসে সতর্কতা। আর এই সতর্কতাই আপনাকে সাহায্য করবে সঠিক মনোভাব ও আচার আচরণ গড়ে তুলতে যার ফলে সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে।

এই টিপস গুলো আপনাকে সাহায্য করবে নার্ভাসনেস কাটিয়ে উঠে শান্ত থাকতে এবং গুরুত্বপূর্ণ দিকে দৃষ্টি রেখে সাফল্য পেতে। তো চলুন দেখে নেয়া যাক...

১) পূর্ণ প্রস্তুতি গ্রহণ

খুঁজে বের করুন কোম্পানির লক্ষ্য, দৃষ্টিভঙ্গি, কোম্পানির ম্যানেজমেন্ট ও প্রোডাক্ট সম্পর্কে সব তথ্য। সেটা হতে পারে কোম্পানির ওয়েবসাইট বা যে কোন সোর্স থেকে। তারপর আপনার জব ডেসক্রিপশন ভাল করে পড়ুন এবং নিজেকে যাচাই করুন একজন প্রার্থী হিসেবে আপনি কতটুকু যোগ্য। আপনি খুব ভালো প্রস্তুতি নেবার পরেও সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে না, বেশ কিছু প্রশ্ন হবে আপনার আওতার বাইরে।তবে কিছু কমন ব্যাপার রয়েছে যেগুলো আয়ত্ত করলে আপনি সাক্ষাৎকার যুদ্ধে অর্ধেক এগিয়ে যাবেন।

২) জীবন বৃত্তান্তের মাধ্যমে নিজেকে প্রকাশ করুন

জীবন বৃত্তান্তে(resume) যে বিষয় সমূহ উল্লেখ করবেন সেগুলোর সাথে আপনার খুব ভালো পরিচয় থাকতে হবে। আর নিজেকে জীবন বৃত্তান্তে প্রকাশ করুন আকর্ষণীয়ভাবে। এখানে উল্লেখ করতে হবে আপনার চাকরির ইতিহাস, পেশাগত অর্জন, আপনার দক্ষতা আর আপনার কিছু ব্যক্তিগত তথ্য।

৩) আত্মবিশ্বাসীর মত আচরণ করুন

যদিও আপনার নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে না, তবুও আচরণ করুন আত্মবিশ্বাসীর মত। সাক্ষাৎকারের সময় আপনাকে হতে হবে পজেটিভ ও আত্মবিশ্বাসী। চেয়ারে সোজা হয়ে বসুন এবং সাক্ষাৎকারের বোর্ড কর্তাদের চোখে চোখ রেখে কথা বলুন। এতে নিজেকে নিজের কাছে আত্মবিশ্বাসী মনে হবে এবং কর্তা ব্যক্তিদের কাছেও আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপিত হবেন। মনে করুন আপনার হারানোর কিছু নেই, এই মনোভাব নিয়ে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হন। এতে আপনি মানসিক ভাবে ফ্রি থাকতে পারবেন।

৪) পর্যাপ্ত ঘুম

সাক্ষাৎকারের আগের রাতের ঘুম অতি জরুরী যা আপনাকে মানসিক ও শারীরিক ভাবে তরতাজা রাখবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত প্রস্তুতির পরিকল্পনা ত্যাগ করা যাবে না। প্রস্তুত হন সাক্ষাৎকারের ড্রেস নিয়ে।যে জুতো ব্যবহার করবেন তা ভালো ভাবে পালিশ করে নিন। মেয়েরা অবশ্যই নখ ছোট করে নিবেন এবং আপনার উচিৎ হবে নেইল পলিশ নখে ব্যবহার না করা বা ব্যবহার করে থাকলেও রিমুভ করে নেয়া। দেরি করে খাবার খাওয়া থেকে বিরত থাকুন। সাক্ষাৎকারে সাফল্য পেতে নিজেকে শান্ত ও হাসিখুশি রাখুন।

 ৫) সময়মত পৌঁছান

সাক্ষাৎকার পথের যাত্রা আপনার জন্য ক্লান্তিকর ও চাপের হতে পারে যদি আপনি দীর্ঘ দূরত্বে থাকেন। চেষ্টা করুন এক দিন আগেই সাক্ষাৎকার এলাকার কাছাকাছি থাকতে যাতে করে আপনি জানেন কত সময় লাগবে সেখানে পৌঁছোতে। এভাবে আপনি আপনার সময় ও সুবিধামত পরিকল্পনা করতে পারেন। মনে রাখবেন, দেরি করে সাক্ষাৎকার বোর্ডে ঢোকাটা ক্ষমার অযোগ্য যা আপনি কোন অজুহাত দিয়েই ঢাকতে পারবেন না।

৬) বুকভরে শ্বাস নিন

যদি আপনাকে অপেক্ষা করতে হয় তবে এক গ্লাস ঠাণ্ডা পানি পান করুন এবং গভীরভাবে শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন, দেখবেন ভালো লাগবে। এতে আপনার গলার স্বর স্বাভাবিক ও নিয়ন্ত্রিত থাকবে এবং শরীর থাকবে রিল্যাক্সড। মনে মনে প্রস্তুত হতে পারেন যেমন-সেখানে গিয়ে নিজের ব্যাপারে কী বলবেন। এটা খুবই জরুরি, কেননা এটা আপনাকে অপেক্ষার সময় কাটাতে ও স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করবে এবং আপনাকে সংশয়গ্রস্থদের মত লাগবেনা।

অবশেষে, এটা না বললেও চলে যে, রিল্যাক্সড হন এবং অতিরিক্ত চিন্তাগ্রস্থ হবেন না। মনে রাখুন, এই সাক্ষাৎকার উভয়ের জন্যই দরকার। আপনার এবং চাকরিদাতার উভয়ের প্রয়োজনেই এই সাক্ষাৎকারের আয়োজন। সুতরাং খোলা ও শান্ত মন নিয়ে এগিয়ে যান এবং সফলতা ছিনিয়ে আনুন।

 

সম্পর্কিত লেখা

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী
লাইফ স্টাইল

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস । আর এটি আমাদের সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার...

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-২): কীভাবে CV বানাবেন
অফিস লাইফ

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-২): কীভাবে CV বানাবেন

বন্ধুরা, গত পর্বে আলোচনা করেছিলাম চাকরি খোঁজার ব্যাপারে এমন কিছু বিষয়ে যা আপনাদেরঅনেকেরই ভাল লেগেছে। আপনাদের সাড়া পেয়ে অনুপ্রাণিত বোধ করছি। আজ লিখ...

আত্মবিশ্বাসী হয়ে উঠুন
লাইফ স্টাইল

আত্মবিশ্বাসী হয়ে উঠুন

আত্মবিশ্বাস মানে হল নিজের প্রতি বিশ্বাস। নিজের যোগ্যতার উপর বিশ্বাস। নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা। স্বাধীনতা, স্বকীয়তা, উৎসাহ, আবেগ নিয়ন্ত্র...

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)
অফিস লাইফ

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)

সেই শৈশব থেকে আমাদের মনের ভেতর একটা স্বপ্ন লালন করি আমরা: লেখাপড়া শেষ করে চাকরি করব। যারা ব্যবসা করবেন বলে মনস্থির করেছেন, তারাও কেউ কেউ জীবনের কোন...

আরও পড়ুন

আবেগীয় বুদ্ধিমত্তা কম থাকার ৯টি লক্ষণ
সম্পর্ক

আবেগীয় বুদ্ধিমত্তা কম থাকার ৯টি লক্ষণ

তিথির খুব কাছের বান্ধবী মিতু। ভার্সিটি বন্ধ হবার পরে দিনের মধ্যে বেশ কয়েকবার তাদের ফোনে কথা হয় । তিথির সাথে ফোনে কথা বলার পর প্রায়শই তার মন খারাপ হয়ে...

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”
অফিস লাইফ

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”

“ইন্টারভিউ” বিষয়টাকে কেউ দেখেন পরীক্ষা হিসেবে, কেউ দেখেন খেলা হিসেবে। আমি ২য় দলে। যে কোন ভাল ক্রিকেট ম্যাচের কথা ভেবে দেখুন, কত ধরনের প্রস্তুতি থাকে...

বিশ্ববিখ্যাত ৫ টি ব্র্যান্ডের ইতিবৃত্ত
রিভিউ

বিশ্ববিখ্যাত ৫ টি ব্র্যান্ডের ইতিবৃত্ত

মেয়েদের সাজগোজ এবং ত্বকের যত্নে হাজার হাজার ব্র্যান্ড রয়েছে। কিন্তু এতসব ব্র্যান্ডের ভিড়েও রয়েছে কিছু ব্র্যান্ড যেগুলো হচ্ছে বিশ্বসেরা। সেরকমই ৫ টি বি...

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?
সুস্থতা

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?

কথায় আছে, নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে অন্যকে নিয়ন্ত্রণ করা সোজা। এখন প্রশ্ন আসতেই পারে "নিজেকে কেন নিয়ন্ত্রণ করব?" আসলে জীবনের অনেক সমস্যার সমাধান হত...

দেহের পাশাপাশি মনটাও ভালো রাখা জরুরী
সুস্থতা

দেহের পাশাপাশি মনটাও ভালো রাখা জরুরী

আমাদের মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। দেহের সুস্থতার থেকে মনের সুস্থতা অনেক বেশি জরুরি। কারণ আমাদের মনই যে কোনো ব্যাপারে প্রথমে সাড়া দেয়। আর তাই শু...

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!
লাইফ স্টাইল

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!

কর্মব্যস্ত এই জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যেনো বিরামহীন ছুটে চলা। মাঝেমধ্যে মনে হয় এক মুহূর্ত যেনো শান্তি নেই, কিছুটা নিস্তার নেই। যে কোনো কাজ, পরামর...

…