নারী উদ্যোক্তার আত্নবিশ্বাস বাড়াতে ৭ টিপস

sub-editor · Jan 21, 2016 · 1 min read

“উদ্যোক্তা” শব্দটিকে নারী কিংবা পুরুষ দিয়ে বিশেষায়িত করাটা খুব একটা গৌরবের কিংবা মহিমান্বিত বোধ করার বিষয় নয়। নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের সবাইকে “মানুষ” হিসেবে চিন্তা করে কাজ করলেই যেকোন ধরণের কাজই সহজ হয়ে যায়। কিন্তু, বাংলাদেশ তথা পুরো বিশ্বেই বেশিরভাগ ক্ষেত্রেই  সামাজিক কিংবা পারিপার্শ্বিক নানা কারণে “নারী” শব্দটি দ্বারা বিশেষায়িত করা হয় খুব বেশি। আর শুরু থেকেই এমন বিভাজনের কারণেই নারীরা নিজের পছন্দের ক্ষেত্রে বিচরণ করতে অস্বস্তির মুখে পরতেন, বাঁধা পেতেন প্রতি পদেই।

তবে সময় পাল্টেছে, একটু একটু করে বদলাতে শুরু করেছে সবার মানসিকতাই। ঠিক এই কারণেই নারীর স্বচ্ছন্দ্য বিচরণ আমরা দেখতে পাই চারিদিকে। অনেক নারীই নিজেদের ইচ্ছে ও চেষ্টার একাগ্রতায় হয়ে উঠেছে সফল উদ্যোক্তা। কেউবা আবার সেই পথেই হাঁটার স্বপ্ন দেখছেন। যারা সেই স্বপ্নের পথে হাঁটার ইচ্ছে পোষন করছেন তাঁদের সাহস ও সম্মান জানিয়েই কিছু টিপস জানিয়ে দিচ্ছি আজ:

১। নারী হওয়াকে অসুবিধা হিসেবে দেখা বন্ধ করুন

সবার আগে নিজেকে বদলানো, নিজেকে নিজে মানসিক সাহায্য করাটা জরুরী। তাই নিজেকে নারী হিসেবে দেখে তাকে “অসুবিধা” মনে করে বন্ধ করুন। বরং “নারী দশভুজা” এই মন্ত্রে দীক্ষিত করুন নিজেকে। নিজেকে কোন অংশে মানসিকভাবে পিছিয়ে রাখবেন না আগে থেকেই।

২। অনুপ্রেরণা নিন সফলদের জীবনগাঁথা থেকে

বেগম রোকেয়া থী হাল আমলের শেরিল স্যান্ডবার্গ  যেকেউ হতে পারে আপনার অনুপ্রেরণা। কিংবা বেছে নিতে পারেন কাছের কোন সফল মানুষকে। বেশি বেশি সফল মানুষের বই পড়ুন, তাঁদের জীবন সম্পর্কে জানুন। এতে নিজের প্রতি আত্নবিশ্বাস বাড়বে বহুগুণে।

৩। নিজের সামর্থ সম্পর্কে জানুন

কোন দিকটিকে আপনি সবাইকে ছাপিয়ে সেরা হতে পারেন, কোন দিকটিতে আপনি নিজেকে বেশি সামর্থবান ও স্বচ্ছন্দ্য মনে করেন সেদিকে নজর দিন। এই বিষয়ে প্রতিনিয়ত অনুশীলন করতে থাকুন।

৪। অন্যের সাথে নিজেকে পরিমাপ করবেন না

প্রত্যেকেরই নিজস্ব পছন্দ, অপছন্দ ও ভালোলাগা রয়েছে। সেদিক থেকেই কাজের জায়গাটিও ভিন্ন সবার। আবার প্রত্যকেরই কাজ করার ধরন আলাদাও হতে পারে। তাই নিজের সাথে অন্যের কাজের দিক চুলচেরা বিশ্লেষণে সময় না দিয়ে বরং সময় দিন নিজের উন্নতির দিকে। এছাড়া একেক ব্যবসায়ীর কৌশন একেক রকম হতে পারে। তাই এসব দিক ভাবা উচিৎ নয় একজন উদ্যোক্তার।

৫। নিজেকে জানুন

নিজেকে জানুন প্রতিনিয়ত। ফোকাসড থাকুন নিজের কাজে। নিজেকে ভালোবাসুন। আত্নবিশ্বাস বাড়াতে নিজের ভালো ও খারাপ দিকগুলো পর্যালোচনা করুন। দিন যাওয়ার সাথে সাথে কতটা উন্নতি বা অবনতি হচ্ছে সেগুলো নোট রাখুন।

৬। পুরুষ গ্রাহক কিংবা অধিনস্তদের সাথে স্বচ্ছন্দ্য হোন

অনেক নারীকেই নিজেকে নারী গ্রাহক কিংবা নারী অধিনস্তদের মধ্যেই বন্দী থাকতে দেখা যায়। এটি খুব একটা ভালোদিক হহতে পারে না একজন উদ্যোক্তার জন্য। বরং চারিদিকে নিজেকে ছড়িয়ে দিন। সবার সাথেই ধীরে ধীরে স্বছন্দ্য হতে চেষ্টা করুন। এতে নিজের ব্যবসায়ের পরিধি বাড়ার সাথে সাথে অনেক সুযোগও আসতে পারে হাতের মুঠোয়।

৭। বিশ্বাস রাখুন

“আমি পারবো” এই বিশ্বাস মনেপ্রানে ধরে রাখাটা খুব জরুরী। তানাহলে হয়তো প্রতিপদেই পিছিয়ে পরতে হবে। তাই শেষকথা হলো, নিজেকে বিশ্বাস করুন, নিজের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করুন।

লিখেছেন -  জান্নাতুল ইসলাম শিখা

ছবি - লাইফস্টাইলবিজনেসসামিট.কম

 

সম্পর্কিত লেখা

ফেমিনিজমের উদ্দেশ্য কি পুরুষের আধিপত্য উচ্ছেদ করে নারীর আধিপত্য ঘটানো?
লাইফ স্টাইল

ফেমিনিজমের উদ্দেশ্য কি পুরুষের আধিপত্য উচ্ছেদ করে নারীর আধিপত্য ঘটানো?

আমাদের কম বেশী সবার ফেমিনিজম শব্দটির সঙ্গে পরিচয় রয়েছে। কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে জানেন না ফেমিনিজম আসলে কী? এই শব্দটি নিয়ে অনেক ভুল অথবা কাল্পনিক ধারণ...

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?
সুস্থতা

সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হচ্ছে?

কথায় আছে, নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে অন্যকে নিয়ন্ত্রণ করা সোজা। এখন প্রশ্ন আসতেই পারে "নিজেকে কেন নিয়ন্ত্রণ করব?" আসলে জীবনের অনেক সমস্যার সমাধান হত...

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!
লাইফ স্টাইল

মি টাইম বা কিছুটা সময় কাটুক শুধু নিজের সাথেই!

কর্মব্যস্ত এই জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যেনো বিরামহীন ছুটে চলা। মাঝেমধ্যে মনে হয় এক মুহূর্ত যেনো শান্তি নেই, কিছুটা নিস্তার নেই। যে কোনো কাজ, পরামর...

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?
সম্পর্ক

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা নিয়ে আমরা স্বচ্ছ ধারণা রাখি না। গতকাল সতীত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং একজন বলেছিল যে, কোন নারীর সতীত্ব আছে কি নেই, সেটা প্রমাণের...

আরও পড়ুন

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত
লাইফ স্টাইল

জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত

আমাদের সবারই জীবনে একটি লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া জীবনকে বলা হয় বৈঠা ছাড়া নৌকার মতো। লক্ষ্য নির্ধারণ করে রাখলে চলার পথ কিছুটা হলেও সহজ হয়ে যায়। কোনো...

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী
লাইফ স্টাইল

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস । আর এটি আমাদের সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার...

ডিভোর্সের পর প্রস্তুতি | কীভাবে মুখোমুখি হবেন সমাজের?
সম্পর্ক

ডিভোর্সের পর প্রস্তুতি | কীভাবে মুখোমুখি হবেন সমাজের?

ডিভোর্সের পর প্রস্তুতি কেমন হওয়া চাই? আচ্ছা, এ নিয়েই আজ আমরা আলোচনা করবো। তার পূর্বে ডিভোর্স নিয়ে কিছু কথা বলে নেই। সম্পর্কের ছাড়াছাড়ি অত্যন্ত গুরুত্ব...

আত্মহত্যার চিন্তা | বাঁচিয়ে রাখুন নিজেকে!
লাইফ স্টাইল

আত্মহত্যার চিন্তা | বাঁচিয়ে রাখুন নিজেকে!

আজকাল মানুষের মাঝে হতাশার পরিমাণ অনেক বেশি দেখা যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আইকনিক মানুষরাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই কিছুদিন আগ...

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!
অফিস লাইফ

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!

রিয়া চাকরি করছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। দশটা থেকে পাঁচটার নিয়মবদ্ধ অফিস জীবন। কোনো দিন একটু দেরিও হয় ফিরতে, কাজের চাপ বেশি থাকলে। ঘরে অশান্তির শেষ...

ডিপ্রেশন-কে ডিল করার ৬ টি টিপস!
লাইফ স্টাইল

ডিপ্রেশন-কে ডিল করার ৬ টি টিপস!

একটুখানি মন খারাপ লাগা, বিরক্ত লাগা বা ক্লান্ত হয়ে যাওয়া আমাদের জীবনেরই একটা অংশ। কিন্ত কখনো কখনো কিছু ঘটনা আমাদের মনকে খুব গভীর ভাবে নাড়া দিয়ে যায়, য...

…