মেকআপ ছাড়া পরিপাটি থাকার ৭টি উপায়!

সুহী আহমেদ সুসান · Dec 01, 2019 · 1 min read

মেকআপ ছাড়া পরিপাটি থাকার ৭টি উপায়!

এখন এমন একটা সময় চলে এসেছে যে ঘরের বাইরে শপিং মলে, অফিসে, এমনকি জিমেও সাজগোজ ছাড়া মেয়ে দেখাই যায় না। তার মাঝেও অনেকেই আছেন যারা একটুও মেকআপ করতে পছন্দ করেন না। মেকআপ মানেই সৌন্দর্য বর্ধন না। কারণ ন্যাচারাল সৌন্দর্যের কোন তুলনা হয় না। তাছাড়া আমাদের স্কিনের কিছুটা ব্রেকেরও প্রয়োজন আছে। তবুও চারিদিক একদম টিপটপ থাকা মেয়েদের পাশে মেকআপ ছাড়া হয়তো আপনাকে কিছুটা মলিন লাগতে পারে। নিচের টিপস ফলো করলে আপনি মেকআপ ছাড়াই আরও সুন্দর হয়ে থাকতে পারবেন। চলুন তবে দেখে নেই মেকআপ ছাড়া পরিপাটি থাকার ৭টি টিপস!

মেকআপ ছাড়া পরিপাটি থাকা যায় যেভাবে

১) উজ্জ্বল রঙের কাপড়

মেকআপ না করেও আপনাকে মনে হবে আপনি নিজেকে যত্ন করে গুছিয়ে রেখেছেন, যদি আপনি উজ্জ্বল রঙের জামা পরেন। ব্রাইট হলুদ, গোলাপি, লাল, আকাশী, হালকা বেগুনী ইত্যাদি রঙের জামা পরলে আপনি আত্মবিশ্বাস অনুভব করবেন। বিশেষ করে লাল রঙের জামা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। সাজগোজ করেননি বলে সুন্দর জামাটা পরবেন না, এমন কোন কথা নেই। আলমারি থেকে আপনার পছন্দের সুন্দর কোন উজ্জ্বল জামা পরে ফেলুন, তাহলে মেকআপের প্রয়োজন হবে না।

২) চুলের যত্ন নিন

আমাদের একটা অভ্যাস হলো মেকআপ না করলে আমরা আর কোন কিছুরই খেয়াল রাখি না। চুলটা এলোমেলো করে বাঁধি, গুছিয়ে থাকার চেষ্টাও করি না। কিন্তু ন্যাচারাল লুকের সবচেয়ে বড় এলিমেন্ট হলো খুব সুন্দর কোন হেয়ার স্টাইল। দেখে যেন মনে হয় আপনি চুলের পেছনে কিছুটা হলেও সময় দিয়েছেন। সারাদিনের জন্য বের হলে কিছুক্ষণ পর পর খেয়াল রাখা উচিত চুলটা এলোমেলো হয়ে গেছে কিনা। চুল গোছানো না থাকলে আপনি নিজেও আত্মবিশ্বাস পাবেন না, নিজের কাছেই নিজেকে সুন্দর লাগবে না। এছাড়া পরিপাটি চুল থাকলে বাইরের মানুষ আপনাকে গোছানো ভাববে। চুল সামলে রাখতে যদি আপনার খুব ঝামেলা মনে হয় তাহলে চুল কিছুটা ছোট করে সুন্দর কোন হেয়ার কাট দিয়ে রাখুন। গোসলের পর হালকা ব্লো ড্রাই করে নিন, তাহলে চুল সেট হয়ে থাকবে।

৩) এক্সেসরিজ পরুন 

ন্যাচারাল লুকের জন্য আপনি জায়গার উপর ভিত্তি করে বিভিন্ন এক্সেসরিজ পরে আপনার লুকে কিছুটা “গ্ল্যাম” যোগ করতে পারেন। আর কিছুই না করলেন, এক জোড়া সুন্দর কানের দুল পরুন, একটা সুন্দর ব্যাগ নিন, সুন্দর একটা ঘড়ি পরুন। একেবারাই সাধারণভাবে গেলে কিছু জায়গায় আপনি ভীড়ের সাথে একেবারে মিশে যেতে পারেন। তাই হালকা ও ইউনিক কিছু দুল, লকেট, ঘড়ি, ব্যাগ, জুতা ইত্যাদি দিয়ে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করুন।

৪) গ্রুমড থাকুন

মেকআপ না করলেও কিছু জিনিস আমাদের “ওয়েল গ্রুমড” একটা লুক দেয়। সাধারণত মেকআপ করলে যা চোখে পড়ে না, খালি চেহারায় সেসব চোখে পড়ে। তাই নিয়মিত আইব্রো, আপারলিপ করে রাখা উচিত। এছাড়া কিছু পার্সোনাল হাইজিন মেনটেইন করা উচিত। ঘর থেকে বের হওয়ার সময় মুখ ভালোমতো ফেইসওয়াশ দিয়ে ধুয়ে ভালো কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এছাড়া মেকআপ করুন বা না করুন সানস্ক্রিন অবশ্যই মেখে বের হবেন। তা না হলে ত্বকের ক্ষতি হতে পারে। ঘর থেকে বের হওয়ার আগে গোসল করে নিলে আপনাকে ফ্রেশ দেখাবে। ঠোঁট যেন ফেটে না থাকে সেজন্য পেট্রোলিয়াম জেলি সাথে রাখতে পারেন। চাইলে পছন্দের পারফিউম মেখে নিতে পারেন।

৫) ত্বকের যত্ন নিন

মেকআপ দিন কিংবা না দিন, ত্বকের যত্ন অবশ্যই নেওয়া উচিত। আমাদের সবারই উচিত একটা ভালো স্কিনকেয়ার রুটিন ফলো করা। প্রতিদিন দুইবেলা ভালো ফেইসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন, টোনার লাগান, সিরাম অ্যাপ্লাই করুন, আই ক্রিম মাখুন। সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন, ন্যাচারাল স্ক্রাবার কিংবা দোকানের এক্সফোলিয়েটার দিয়ে। ছুটির দিনগুলোতে কোনো ন্যাচারাল প্যাক মাখুন। চেহারার পাশাপাশি হাত পায়েরও যত্ন নিন। নিয়মিত হাত-পা ময়েশ্চারাইজ ও এক্সফোলিয়েট করুন। প্রতিদিন চেহারার যত্ন নিলে আপনার আর কিছুর প্রয়োজন হবে না। ন্যাচারালি আপনাকে সুন্দর লাগবে।

৬) স্বাস্থ্যকর খাবার খান

আমাদের ডায়েটের উপর আমাদের চেহারা অনেকখানি নির্ভরশীল। আপনি যত ভালো খাবেন, ততই সেটা আপনার চেহারায় প্রকাশ পাবে। তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্কফুড, অতিরিক্ত মসলা ইত্যাদি খেলে আপনার চেহারায় ব্রণ দেখা যাবে, লোমকূপ বড় হবে, চেহারার সৌন্দর্য নষ্ট হবে। তাই পুষ্টিগুণ সম্পন্ন খাবার খান। তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা যেমন বাড়বে, তেমনই আপনার শরীর ও মনও ভালো থাকবে।

৭) প্রচুর পরিমাণে পানি পান করুন

আমরা খুব ভালোমতই জানি সুস্থ থাকতে পানির কোনো বিকল্প নেই। ত্বকের সুস্থতা আর গ্লো এর জন্যও পানি অপরিহার্য। বেশি বেশি পানি পান করলে আপনার শরীরের সব টক্সিন বেরিয়ে যাবে, আপনাকে ন্যাচারালি সুন্দর দেখাবে।

 

এই তো জেনে নিলেন, মেকআপ ছাড়া পরিপাটি থাকার উপায়! নিজেকে প্রেজেন্ট করতে খুব বেশি মেকআপের প্রয়োজন হয় না। শুধু একটু গুছিয়ে চললেই অনেক সুন্দর ও ব্যক্তিত্ব সম্পন্ন মনে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপের অথেনটিক বিভিন্ন প্রোডাক্টস কিনতে পারেন সাজগোজ থেকে। অনলাইনে শপ.সাজগোজ.কম অথবা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকেও কিনতে পারেন আপনার দরকারি যে কোনো প্রোডাক্ট।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

আরও পড়ুন

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি
মেকআপ

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি

ছোটবেলা থেকেই ঈশিতার সৃজনশীলকাজে ঝোঁক বেশি ছিল। ছোটবেলায় চাচার সাথে চারুকলায় যেতেন, পরে ওখানে কিছুদিন ছবি আঁকাও শিখলেন। শিখলেন গানও। পড়াশুনা করেছেন ভি...

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!

মেকআপ আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলোকে ফুটিয়ে তুলতে হেল্প করে। আর সেই মেকআপ যদি গ্লোয়িং ও লং লাস্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই! বিভিন্ন মেকআপ লুকের ম...

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

টিনেজার্স গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করার ৭টি সহজ ধাপ
মেকআপ

টিনেজার্স গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করার ৭টি সহজ ধাপ

কলেজে ফেয়ারওয়েল পার্টিতে পরার জন্য মায়ের একটি শাড়ি অনেক আগে থেকেই সিলেক্ট করে রেখেছে সাবিহা। সাথে ম্যাচিং ঝুমকা, গলার মালা আর চুড়িও কেনা হয়ে গেছে।...

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?
বিউটি টিপস

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?

‘মেকআপ করার পরই ফেইসে একনে হয়! এতগুলো প্রোডাক্ট কিনলাম সেদিন। তাহলে কি এগুলো আর ব্যবহার করা হবে না? আবার স্কিনকেয়ারও তো করছি। তাও কোনো লাভ হচ্ছে না।’...

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

…