পজেটিভ দৃষ্টিভঙ্গী | যে ৫টি কাজ কখনো করবেন না

সুহী আহমেদ সুসান · Jan 07, 2020 · 1 min read

পজেটিভ দৃষ্টিভঙ্গী | যে ৫টি কাজ কখনো করবেন না

আমাদের জীবনে নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কথা বলে শেষ করা যাবে না। প্রায় সব ধরনের সমস্যাই পজেটিভ দৃষ্টিভঙ্গী থাকলে মোকাবেলা করা যায়। যেকোন বিষয়ে যার কাছেই উপদেশ চাইবেন, সবাই ঘুরেফিরে আপনাকে একটা কথাই বলবে- “বি পজেটিভ”। কিন্তু জীবনে পজেটিভ দৃষ্টিভঙ্গী সবসময় দেখা যায় না। জেনেটিক কারণে হোক কিংবা পারিপার্শ্বিক কারণেই হোক না কেন, অনেকের জন্যই জীবনকে পজেটিভলি নেওয়াটা কঠিন যেহেতু সবার মাঝে পজেটিভ দৃষ্টিভঙ্গী থাকে না।

আমাদের মাথায় কোন সুইচ নেই যে হুট করে টিপে দিলাম আর সব নেগেটিভ চিন্তা উধাও হয়ে যাবে। অনেকেই হয়তো খুব সহজে একটা খারাপ ঘটনা ঘটার পরও সেটার ভালো দিক দেখতে পারে, সেখান থেকে শিক্ষা নিতে পার, অন্তত অন্য কোন নেতিবাচক ঘটনার দিকে ফোকাস করতে পারে। কিন্তু অনেকেই আছেন যারা অন্যান্যদের চেয়ে ভালো অবস্থানে থেকেও হতাশায় ডুবে যান। সামান্য কোন খারাপ ঘটনা ঘটলেই জীবনের সব অর্জনকে মিথ্যা ভেবে নেন। এটা কোন দোষের কিছু না, কিন্তু জীবনের জন্য নেগেটিভ চিন্তা খুবই ভয়ানক। যারা চট করে সবকিছুর ইতিবাচক দিকটায় ফোকাস করে, তারা খুবই তাড়াতাড়ি হতাশ হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, কারণ পজেটিভ দৃষ্টিভঙ্গী একটা অভ্যাসের মত। বারবার নিজেকে নেতিবাচক চিন্তা করানোর প্র্যাক্টিস করলে ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিনত হয়। তাহলে আসুন জেনে নেই কিভাবে জীবনে পজেটিভ দৃষ্টিভঙ্গী  আনা যায়!

পজিটিভ দৃষ্টিভঙ্গি অভ্যাসে ৫টি টিপস

১) বিষাক্ত মানুষকে জীবনে স্থান দিবেন না 

আমরা অনেকেই নিজেদের এমন কিছু বিষাক্ত মানুষদের দিয়ে ঘিরে রাখি যারা বারবার নানা রকম দোষ ত্রুটি বের করে আমাদের ছোট করে। আমাদের বুঝতে হবে কারা আমাদের শুভাকাংক্ষি হয়ে ভালো উপদেশ দিচ্ছে আমাদের উন্নতির জন্য আর কারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করছে। যারা অযথাই সারাক্ষণ আমাদের দোষ বের করতে থাকে, আমাদের নানাভাবে হেয় করার চেষ্টা করে, আমাদের উচিত তাদের থেকে যথাসম্ভব দূরে থাকা। নেগেটিভ চিন্তা বেশিরভাগ সময়ই আমাদের মাথায় আসে পারিপার্শ্বিক কারণে, যখন অন্য কেউ আমাদের বারবার ছোট করে, আমরা নিজেরাও শুধু নিজেদের দোষ বের করতে থাকি।

বিষাক্ত মানুষকে দূরে রাখা - shajgoj.com

এভাবে মানুষ নিজের উন্নয়ন করার বদলে আত্মবিশ্বাস হারিয়ে নেতিবাচক চিন্তায় ডুবে যায়। অনেক সময়ই দেখা যায় খুব কাছের মানুষেরা না বুঝেই আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়- সেটা বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকাও হতে পারে। এসব ক্ষেত্রে আমাদের উচিত তাদের সাথে সরাসরি কথা বলা যে আমরা তাদের আচরণে আহত হচ্ছি। এছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের ব্যাপারে কোন মন্তব্যটা সঠিক আর কোনটা ভুল। নিজেদের সম্পর্কে অন্যদের ভ্রান্ত ধারণাকে গ্রহণ করার কোন মানে হয় না। সেটা যত কাছের মানুষই করুক না কেন।

২) নিজেকে পরিস্থিতির শিকার মনে করবেন না

নিজেকে পরিস্থিতির শিকার মনে করা - shajgoj.com

এটা সত্যি যে সবার সাথেই কমবেশি খারাপ ঘটনা ঘটে থাকে। খুব কম সময়েই আমাদের সে সব পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ থাকে। কিন্তু তাই বলে নিজেকে সব সময় সব দুর্ঘটনার শিকার মনে করা, “আমার সাথেই কেন এমন হয়” এধরনের চিন্তা করা আমাদের মন আর শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সাথে যেমন খারাপ কিছু ঘটে, অন্যদের সাথেও ঘটে। কারও জীবনই সহজ না। অনেক সময় আমরা শুধু নিজের ক্ষতিটাই দেখি আর ভেবে বসি পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে লেগে আছে। এভাবে চিন্তা না করে আমাদের উচিত যতটুকুর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, ততটুকু ঠিক করার চেষ্টা করা। কিছু না কিছু তো আমরা বদলাতেই পারি। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমাদের উচিত সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া আর এমন প্রস্তুতি নেওয়া যেন আগামীতে আমাদের আর ততটা কষ্ট না হয়।

৩) মনের উপর চাপ আসে এমন জায়গায় যাবেন না 

শুনে মনে হতে পারে এটাই তো যুক্তিসম্পন্ন যে আমরা যার কাছে বা যেখান থেকে কষ্ট পাই, তাকে এড়িয়ে চলবো। কিন্তু আমরা প্রায়ই এই সহজ ব্যাপারটা ভুলে যাই। হয়তো আপনার প্রাক্তন প্রেমিককে তার নতুন প্রেমিকার সাথে দেখতে আপনার কষ্ট হয়। কিন্তু আপনি ঘুরে ফিরে বারবার তাদের ছবি দেখে বা তাদের কথা চিন্তা করে নিজেকে অত্যাচার করেন। এরকম ইচ্ছা করলে নিজেকে বারবার সংযত করবেন। খারাপ চিন্তা মাথায় আসলে জোর করে সেটাকে কোন ভালো চিন্তায় পরিবর্তন করবেন। যদি কোন গান শুনলে বা কোন জায়গায় গেলে আপনার মনের উপর চাপ পড়ে আপনি সেসব জায়গা এড়িয়ে চলুন।

৪) অন্যদের সাথে নিজেকে তুলনা করবেন না

অন্যদের সাথে নিজেকে তুলনা না করা - shajgoj.com

ছোটবেলা থেকেই আমরা বেড়ে উঠি একটা প্রতিযোগিতামূলক পরিবেশে। আমাদের শিক্ষাব্যবস্থা হোক কিংবা সমাজ হোক, সবাই যেন সারাক্ষণ বলতে থাকে- "ও এটা পারে, তোমাকেও পারতে হবে। অমুকের মত হতে পারো না? দেখো ও কত ভালো করছে।" এসব কারণে আমরা জেনে না জেনে সারাক্ষণ নিজেকে আশেপাশে সবার সাথে তুলনা করতে থাকি। এজন্য খুব সহজেই মানুষ ইতিবাচক চিন্তায় ডুবে যায়। আমাদের সবার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা একদিকে না। আমাদের প্রাপ্তি-অপ্রাপ্তিও ভিন্ন। তাই আমাদের লক্ষ্য রাখা উচিত কিভাবে নিজের মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়। আমাদের তুলনা হওয়া উচিত শুধু নিজেদের সাথেই।

৫) ক্ষমা করতে শিখুন

কারও কোন আচরণে আমরা আহত হলে, প্রতারিত বোধ করলে সেই মানুষের জন্য মনে ঘৃণা চেপে রাখা উচিত না। মাফ করে মনকে হালকা করে ফেলা উচিত। ঘৃণা, ঈর্ষা, অহংকার এধরনের নেতিবাচক অনুভুতি আমাদের মনকে বিষাক্ত করে তোলে, নিজের শান্তি নষ্ট করে দেয়। তবে এর মানে এই না যে বারবার মানুষকে আঘাত করার সুযোগ করে দিবেন। শুধু মন থেকে তাদের অপরাধটা মাফ করে দিন, এতে আমি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক.কম

সম্পর্কিত লেখা

সহজ ও সুন্দর জীবনের মূল মন্ত্র কী?
লাইফ স্টাইল

সহজ ও সুন্দর জীবনের মূল মন্ত্র কী?

আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আপনার জীবনটা এখন যেমন আছে তা আরও অনেক বেশি সুন্দর হতে পারত অথবা হতে পারে?আর আপনি কি জানেন আপনার ভালো থাকাটা আপনার উপরই নির্...

আত্মবিশ্বাসী হয়ে উঠুন
লাইফ স্টাইল

আত্মবিশ্বাসী হয়ে উঠুন

আত্মবিশ্বাস মানে হল নিজের প্রতি বিশ্বাস। নিজের যোগ্যতার উপর বিশ্বাস। নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা। স্বাধীনতা, স্বকীয়তা, উৎসাহ, আবেগ নিয়ন্ত্র...

রক্তের বিভিন্ন গ্রুপ ও তাদের প্রয়োজনীয়তা
সুস্থতা

রক্তের বিভিন্ন গ্রুপ ও তাদের প্রয়োজনীয়তা

রক্তের গ্রুপিং জানার প্রয়োজনীয়তা যে কত বেশি তা নতুন করে বলার কিছু নেই। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অনুযায়ী ৩২ টি গ্রুপিং করা যায়।...

ব্যস্ত জীবনে কাজের সমন্বয় সাধন করুন
লাইফ স্টাইল

ব্যস্ত জীবনে কাজের সমন্বয় সাধন করুন

খুব সকালে ঘুম থেকে উঠা, রান্নাবান্নার কাজ শেষ করে বাচ্চাকে খাওয়ানো তারপর অফিসের দিকে দৌড়ানো। এ হলো জয়তার দৈনন্দিন কাজের শুরুর চিত্র। এত সব করে সময়...

আরও পড়ুন

অন্যদের মতামত প্রাধান্য দিয়ে নিজের শান্তি নষ্ট করছেন না তো?
লাইফ স্টাইল

অন্যদের মতামত প্রাধান্য দিয়ে নিজের শান্তি নষ্ট করছেন না তো?

কোনো কাজ করার আগে কাজটি নিয়ে চিন্তা করার চাইতে অন্যেরা কী মনে বলবে তা নিয়ে অনেক স্ট্রেস কাজ করে। আসলে আমরা বেশিরভাগই চারপাশের মানুষের কথাকে একটু বেশিই...

অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে বাঁচানোর উপায়
সুস্থতা

অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে বাঁচানোর উপায়

সব কাজ করার আগে ভেবে চিন্তা করে কাজ করতে হয় তা আমরা সবাই জানি, কিন্তু চিন্তা যখন দুশ্চিন্তা/অতিরিক্ত চিন্তায় রূপ নেয় তখন আসলেই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়...

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!
অফিস লাইফ

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!

পলিটিক্স এর বাংলা হচ্ছে রাজনীতি। বাংলাদেশে পলিটিক্স শব্দটি শুনেন নি এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আগেরকার দিনে এদেশে পলিটিক্স বলতে শুধু ভিলেজ পলিটি...

“অন্যরা কী ভাবছে” এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার ৭ কৌশল
লাইফ স্টাইল

“অন্যরা কী ভাবছে” এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার ৭ কৌশল

চারপাশের মানুষজন আপনাকে নিয়ে কী ভাবছে! অন্যজনের ধ্যান ধারণা আপনাকে নিয়ে কেমন? ভালো কি মন্দ? আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কী চিন্তা করে সেটা নিয়ে ভাবা মা...

ডিভোর্সের পর প্রস্তুতি | কীভাবে মুখোমুখি হবেন সমাজের?
সম্পর্ক

ডিভোর্সের পর প্রস্তুতি | কীভাবে মুখোমুখি হবেন সমাজের?

ডিভোর্সের পর প্রস্তুতি কেমন হওয়া চাই? আচ্ছা, এ নিয়েই আজ আমরা আলোচনা করবো। তার পূর্বে ডিভোর্স নিয়ে কিছু কথা বলে নেই। সম্পর্কের ছাড়াছাড়ি অত্যন্ত গুরুত্ব...

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী
লাইফ স্টাইল

নিজেকে করে তুলুন আত্মবিশ্বাসী

আত্মবিশ্বাস হল নিজের প্রতি বিশ্বাস, নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস । আর এটি আমাদের সাফল্যের চাবি কাঠি । তবে সবাই আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না । আবার সবার...

…