অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে বাঁচানোর উপায়

sub-editor · Jan 26, 2016 · 1 min read

অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে বাঁচানোর উপায়
সব কাজ করার আগে ভেবে চিন্তা করে কাজ করতে হয় তা আমরা সবাই জানি, কিন্তু চিন্তা যখন দুশ্চিন্তা/অতিরিক্ত চিন্তায় রূপ নেয় তখন আসলেই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কেননা অতিরিক্ত চিন্তা নিয়ে আসতে পারে নানা রকম সমস্যা। যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন আমাদের সামনের সব কিছু ঘোলাটে মনে হয়, সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না। নানা রকম নেতিবাচক চিন্তা ভাবনা মনে জায়গা করে নেয়। এতে স্বাভাবিক কাজ-কর্মে ব্যঘাত ঘটে। যদি আপনিও এই দলের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে এর থেকে বাঁচার জন্য কিছু উপায় আপনার জন্য:
  • সচেতনতাই বদলানোর প্রথম উপায়-
দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা থেকে বাঁচার উপায় খোঁজার আগে প্রথমে নিজেকে বুঝতে হবে কখন এটা বেশি ঘটে। যখনই মনে হবে কোন ব্যপার নিয়ে আপনি অতিরিক্ত চিন্তায় মগ্ন আছেন, তখনই মূল ঘটনায় নিজেকে আগে বুঝতে হবে কোন পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে আপনি দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি বুঝে নিজেকে সামলানোর চেষ্টা করতে হবে।
  • ভয়কে জয়- 
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে অতিরিক্ত চিন্তার মূলে রয়েছে মূলত একটি অনুভূতি, আর তা হচ্ছে ভয়। যখনই আপনি কোন কিছু করার সময় ঐ কাজের মন্দ দিকগুলো বেশি বেশি চিন্তা করবেন আর ভাববেন একটি কথা ‘হতে পারে’, তাহলেই আপনি দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়বেন।এই ‘হতে পারে’ চিন্তাটি বেশিভাগ সময় আপনাকে নেতিবাচক চিন্তার দিকেই নিয়ে যাবে। সব কিছু করার সময় এর ভাল দিকগুলির দিকে বেশি খেয়াল রাখতে হবে।
  • নিজেকে সুখী মানুষ ভাবা-

অনেক সময় নিজের মনকে সবচেয়ে সুখী মানুষ হিসেবে ভাবাতে হবে। এতে কষ্টদায়ক ও দুশ্চিন্তার কারণ গুলোকে ভুলে থাকা যায়। শখের অথবা ভাল লাগার কিছু কাজ করা যেতে পারে যা আপনাকে অতিরিক্ত চিন্তাগ্রস্থ হবার সব কারনগুলোকে ভুলিয়ে দিতে পারবে, যেমন স্রষ্টাকে স্মরণ করা, ব্যয়াম করা, ড্রয়িং করা,প্রিয় কোন খেলায় মনোনিবেশ করা ইত্যাদি।

  • পরিপূর্ণতা( perfection) লাভের জন্য অপেক্ষা করা-
অধিক চিন্তাগ্রস্থ করার পিছনে এটা সবচেয়ে বেশি কাজ করে। উচ্চাকাঙ্ক্ষী হওয়া ভাল কিন্তু কোন কিছুতে পরিপূর্ণতা লাভের জন্য দিনের পর দিন অপেক্ষা করা, দুশ্চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই না। সব কাজ পারফেক্টলি করার নেশায় অনেক সময় মন ভারাক্রান্ত হয়ে পরে, এটা খুবই ইম্প্রাকটিক্যাল। মানুষের কাজে কিছুটা ত্রুটি থাকতেই পারে,তাই সবকাজে পরিপূর্ণতার জন্য দুশ্চিন্তাকে কখনই প্রশয় দেয়া ঠিক না।
  • চিন্তার জন্য সময় ভাগ করে নেয়া-
নিজের সমস্ত চিন্তার জন্য ৫ থেকে ১০ মিনিট সময় ধার্য করে নিতে হবে। এই সময়ে নিজের সমস্ত চিন্তা গুলো কাগজে লিখে এর উপর ছোট্ট একটু বিশ্লেষণ চালাতে হবে, কারণ ও সমাধানের উপায় খুজতে হবে। কিন্তু সময় শেষ হলেই কাগজ ও দুশ্চিন্তা দুটাকেই ঝেড়ে ফেলতে হবে।
  • ভবিষ্যৎ নিয়ে ভাবনা-
আমাদের মনে রাখতে হবে মানুষ কখনই নিজের ভবিষ্যত নির্ধারণ করতে পারে না। আমাদের নিজেদের সাধ্যমত চেষ্টা করতে হবে এবং ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে। আর স্রষ্টা যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে হবে এতে মনের তৃপ্তি আসে ও অধিক চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়।   লিখেছেন - সারাহ ছবি - ক্যানভেরা ডট কম    

সম্পর্কিত লেখা

অহেতুক দুশ্চিন্তা হওয়ার কারণ ও এর থেকে মুক্তি পাওয়ার ৬টি উপায়!
লাইফ স্টাইল

অহেতুক দুশ্চিন্তা হওয়ার কারণ ও এর থেকে মুক্তি পাওয়ার ৬টি উপায়!

আমরা অনেকেই অহেতুক দুশ্চিন্তা করি। অতিরিক্ত কল্পনা, অতিরিক্ত টেনশন এবং অহেতুক উদ্বেগে ভুগি। অতিচিন্তা ও ভাবুক এই শব্দ দুটি কিন্তু এক নয়। আমরা যারা আমা...

বিষণ্ণতা আর দুশ্চিন্তা আপনার জীবনে কতটুকু ক্ষতি করতে পারে?
সুস্থতা

বিষণ্ণতা আর দুশ্চিন্তা আপনার জীবনে কতটুকু ক্ষতি করতে পারে?

কপালে হালকা ভাঁজ, কখনো বা গালে হাত কিংবা উদাস মনে একদিকে তাকিয়ে থাকা; একরকম মূহুর্ত আমাদের প্রত্যেকের জীবনে খুব কমন, তাই না? কেমন যেন চিন্তার জগতে প্র...

পজেটিভ দৃষ্টিভঙ্গী | যে ৫টি কাজ কখনো করবেন না
লাইফ স্টাইল

পজেটিভ দৃষ্টিভঙ্গী | যে ৫টি কাজ কখনো করবেন না

আমাদের জীবনে নেতিবাচক দৃষ্টিভঙ্গীর কথা বলে শেষ করা যাবে না। প্রায় সব ধরনের সমস্যাই পজেটিভ দৃষ্টিভঙ্গী থাকলে মোকাবেলা করা যায়। যেকোন বিষয়ে যার কাছেই উপ...

সহজ ও সুন্দর জীবনের মূল মন্ত্র কী?
লাইফ স্টাইল

সহজ ও সুন্দর জীবনের মূল মন্ত্র কী?

আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আপনার জীবনটা এখন যেমন আছে তা আরও অনেক বেশি সুন্দর হতে পারত অথবা হতে পারে?আর আপনি কি জানেন আপনার ভালো থাকাটা আপনার উপরই নির্...

আরও পড়ুন

“অন্যরা কী ভাবছে” এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার ৭ কৌশল
লাইফ স্টাইল

“অন্যরা কী ভাবছে” এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার ৭ কৌশল

চারপাশের মানুষজন আপনাকে নিয়ে কী ভাবছে! অন্যজনের ধ্যান ধারণা আপনাকে নিয়ে কেমন? ভালো কি মন্দ? আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কী চিন্তা করে সেটা নিয়ে ভাবা মা...

অন্যদের মতামত প্রাধান্য দিয়ে নিজের শান্তি নষ্ট করছেন না তো?
লাইফ স্টাইল

অন্যদের মতামত প্রাধান্য দিয়ে নিজের শান্তি নষ্ট করছেন না তো?

কোনো কাজ করার আগে কাজটি নিয়ে চিন্তা করার চাইতে অন্যেরা কী মনে বলবে তা নিয়ে অনেক স্ট্রেস কাজ করে। আসলে আমরা বেশিরভাগই চারপাশের মানুষের কথাকে একটু বেশিই...

আত্মহত্যার চিন্তা | বাঁচিয়ে রাখুন নিজেকে!
লাইফ স্টাইল

আত্মহত্যার চিন্তা | বাঁচিয়ে রাখুন নিজেকে!

আজকাল মানুষের মাঝে হতাশার পরিমাণ অনেক বেশি দেখা যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আইকনিক মানুষরাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই কিছুদিন আগ...

সুখী দাম্পত্য জীবন পাওয়ার সহজ রহস্য
সম্পর্ক

সুখী দাম্পত্য জীবন পাওয়ার সহজ রহস্য

বিয়ের অনুষ্টান শেষ। "অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো"- গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না। বিয়ের মাধ্যমে বরং দুইজন মানুষের শুরু...

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!
ফিটনেস

গালের অতিরিক্ত চর্বি কমান খুব সহজে মাত্র ১ সপ্তাহেই!

গালের অতিরিক্ত চর্বি এবং ফোলা ফোলা ভাব মেয়েদের সবচেয়ে বড় সমস্যা। একটু মোটা না হতেই মুখ ফুলে যাচ্ছে গালে অতিরিক্ত চর্বি জমে যাচ্ছে এতে দেখতেও অনেকসময় ব...

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!
ফিটনেস

কোমরের অতিরিক্ত চর্বি কমাতে ১০টি কার্যকরী টিপস!

পছন্দের জামাটি পড়ছেন কিন্তু কিছুতেই আর আগের মতো ভালো লাগছে না। আজকাল সব মেয়েরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে কোমরের চর্বি খু...

…