আল কাবসা

sub-editor · Mar 28, 2017 · 1 min read

আল কাবসা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে সৌদি আরবের মজাদার এবং ন্যাশনাল ডিশ হিসেবে পরিচিত কাবসা। মজাদার এই আইটেমটি makbūs  নামেও পরিচিত।  

উপকরণ

  • মুরগি ১ কেজি
  • লবন স্বাদ মতো
  • তেল আধা কাপ, তেলের বদলে ঘি ব্যবহার করা যেতে পারে
  • গরম মসলার গুঁড়া 2 চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • লাল মরিচ-গুঁড়া ১ চা চামচ
  • জিরা গুঁড়া আধা চা-চামচ
  • পেঁয়াজ কুঁচি ১ কাপ ও কাঁচামরিচ ৬টি
  • আদাবাটা আধা চা-চামচ
  • রসুনবাটা আধা চা-চামচ
  • টমেটো পেস্ট ১ কাপ
  • এলাচ ৬টি
  • লবঙ্গ ৬টি
  • দারুচিনি ৩টি
  • মৌরি অল্প
  • বাদাম, ডিম ও লেবু সাজানোর জন্য
[picture]

প্রণালী

- প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি, আদাবাটা আর রসুন বাটা দিন। পেঁয়াজ নরম আর লালচে হলে লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং মৌরি দিয়ে কষিয়ে মুরগির টুকরাগুলো ছেড়ে মৃদু আঁচে রাখুন ১০ মিনিট। তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবন, গরম মসলা, হলুদ দিয়ে মুরগি রান্না করতে হবে। এরপর টমেটোর পেস্ট দিয়ে ধীরে নাড়তে থাকুন।

- প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটি হুইসেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ঢাকনা খুলে মুরগির মাংস উঠিয়ে নিন। - কুকারে অল্প পানিতে চাল ঢেলে ঢাকনা দিয়ে তিনটি হুইসেল হলেই ভাত তৈরি হয়ে যাবে।

- এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে রান্না করা মুরগির মাংস লাল করে ভেজে নিন। একটি পাত্রে প্রথমে রান্না করা বাসমতি চালের ভাত, এর উপর ভাজা মুরগি দিন।

- সবশেষে ভাজা বাদাম, ডিম আর লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুণ আল কাবসা।

সম্পর্কিত লেখা

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!
১ ঘণ্টার রান্না

সাতকড়া ও মিষ্টি কুমড়া দিয়ে মুরগির ঝোল!

মুরগির মাংস ভুনা করে রান্না কিংবা আলু দিয়ে ঝোল রান্নার প্রচলন সবচেয়ে বেশি তবে একটু ভিন্নতার জন্য সাথে পছন্দমত সবজি জুড়ে দিলে স্বাদে কিন্তু কোনো অংশে ক...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

আরও পড়ুন

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

তামিল নাড়ুর জনপ্রিয় রেসিপি চিকেন চেট্টিনাদ কারি!
মেহমানদারী

তামিল নাড়ুর জনপ্রিয় রেসিপি চিকেন চেট্টিনাদ কারি!

[topbanner] দেশি খাবারের ফাঁকে একটু বিদেশি ডিশ হলে কেমন হয়? আজকের রেসিপি আয়োজনে তামিল নারুর জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। "Chicken...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

…