ফলি মাছের কোপ্তা

sub-editor · Nov 08, 2016 · 1 min read

ফলি মাছের কোপ্তা

দুপুরে গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে  এক টুকরা ফলি মাছের কোপ্তা হলে কেমন হয়? মেনু পছন্দ হলে আজই দুপুরের আইটেমে রাখতে দারুণ মজাদার ফলি মাছের কোপ্তা।

[picture]

উপকরণ

  • ফলি মাছ মাঝারি ২ টা
  • পেঁয়াজ কুঁচি ১/২ কাপ
  • কাচামরিচ কুঁচি ১/৪ কাপ
  • ধনেপাতা কুঁচি ১/৪ কাপ
  • নারকেল বাটা ১/৩ কাপ
  • আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া ১.৫ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • সয়াবিন তেল ২ টেবিল চামচ
  • লবন স্বাদমত

প্রণালী 

- ফলিমাছ সুন্দর করে ধুয়ে মাথা আলাদা করে নিয়ে গোটামাছটাকে শিল পাটায় রেখে পুতা দিয়ে ছেঁচে নিন। কিছুক্ষন ছেঁচে নিলে মাছের চামড়া আর মাছ কাটা আলাদা হয়ে যাবে।

- এবার মাছের চামড়াটা আলাদা করে রেখে দিয়ে মাছগুলোকে মিহি করে বেটে নিন। বড় কাটা গুলো তুলে ফেলে দিন।

- মিহি বাটা মাছের সাথে বাকি সব মশলা ভাল করে মিশিয়য়ে মেখে নিন।

- এবার মাছের চামড়াটা ভালোভাবে টান টান করে বিছিয়ে মাছের আকারে অর্ধেকের মাঝখানে মাছটা দিয়ে অর্ধেক চামড়া দিয়ে ঢেকে দিন। এরপর চারপাশটা ভালো করে মসৃণ করে আটকে নিন। এভাবে ২ টা তৈরি করে হালকা তেলে বাদামি করে ভেজে নিন।

- নামিয়ে একটু ঠান্ডা করে পিস করে কেটে আবার পিসগুলির এপাশ ওপাশটা ভেজে নিন।

ছবি ও রেসিপি - সামিয়া তাসমিন

সম্পর্কিত লেখা

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

মাছের ডিমের দোপেয়াজা
২০ মিনিটের রান্না

মাছের ডিমের দোপেয়াজা

চিংড়ির দোপেয়াজা কমবেশি খেয়েছেন তার রেসিপিও জানা আছে। আজ দিচ্ছি সেই দোপেয়াজায় মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের দোপেয়াজা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে ল...

আরও পড়ুন

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই
মেহমানদারী

২টা মাছের রেসিপি | ভাপা ইলিশ ও কোরাল মাছের ডিপ ফ্রাই

২টা মাছের রেসিপি নিয়ে আজকের আয়োজন। ইলিশ মাছ প্রতিটি বাঙালির খুবই প্রিয় একটি মাছ। আর এই ইলিশ মাছে আছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টিগুন।...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

ইলিশ মাছের পাতুরি
মেহমানদারী

ইলিশ মাছের পাতুরি

ইলিশ মাছ রান্না, ভাঁজা সবইতো খেলাম। আজকে দেখি কিভাবে ভাপে কলা পাতার মধ্যে ইলিশ মাছের পাতুরি তৈরি করতে হয়। উপকরণ ইলিশ- ৪ পিস লবণ- স্বাদমতো...

…