নিজেই তৈরি করুন ফ্লোরাল নেকলেস এবং হেক্স নাট ব্রেসলেট

সাজগোজ উপ সম্পাদক · Oct 14, 2013 · 1 min read

নিজেই তৈরি করুন ফ্লোরাল নেকলেস এবং হেক্স নাট ব্রেসলেট

নিজের হাতে জিনিস বানানোর মজাই আলাদা। আজ আমি একটি ব্রেসলেট ও নেকলেস বানানো শিখিয়ে দেবো। এগুলো বানাতে তেমন কোন উপকরণ লাগে না উপরন্তু সময় সাপেক্ষ না। সামনে ঈদ, এসব এক্সসরিজ বানিয়ে ফ্রেন্ড বা রিলেটিভ দের গিফট করে যেমন তাদের মন জয় করতে পারবেন তেমনি সাশ্রয়ে আপনিও খুশি হয়ে যাবেন।

ফ্লোরাল নেকলেস

যে যে উপকরণ লাগবেঃ

০১. আপনার পছন্দ মত রঙের কাপড়।

০২. ৪টি চেইন, যেগুলো প্রায় কেনা নেকলেসের সাথে থাকে, দৈর্ঘ্য আপনার পছন্দ মত অথবা পুরানো কোন চেইন ব্রেসলেট।

০৩. ১৬টি বিভিন্ন রঙের এবং বিভিন্ন শেপের ছোট্ট ছোট্ট পুঁথি

০৪. ২৫ ইঞ্চি প্রস্থের ফিতা ( ফুলের বেজ ধরে রাখার জন্য )

০৫. ২টি আইলেট ( বেজের সাথে চেইন জোড়া লাগানোর জন্য)

০৬. সুঁচ এবং সুতা

০৭. লবস্টার ক্লাস্প (বোতাম,সুতা যেসব দোকানে পাওয়া যায় সেখানে পাবেন)

মনে রাখবেন আপনার কাপড়ের রঙের সাথে মিলিয়ে ৪,৫ এবং ৬ নাম্বার উপকরণ নিবেন।

পদ্ধতিঃ

০১. প্রথমে কাপড় দিয়ে ১০-১২ টি বিভিন্ন সাইজের সার্কেল কাটুন। তবে সবচেয়ে বড় সার্কেলটার ডায়ামিটার হবে ৩ ইঞ্চি।

01

০২. এবার পাপড়ি গুলো একে একে সাজিয়ে নিন। সবচেয়ে বড় সার্কেলটি দিন সবচেয়ে নীচে। এভাবে যত উপরের দিকে আসবে সার্কেলের সাইজ তত ছোট হবে। ১০-১২ টি সার্কেল এক সাথে সেলাই করুন। তারপর সুঁচ নীচ থেকে তুলে উপরে নিন আবার উপর থেকে নীচের দিকে সেলাই করুন। এভাবে কয়েকবার করুন, যেন কাপড়ের সার্কেল গুলো একটির সাথে আরেকটি শক্ত ভাবে আটকে যায়। এভাবে চারটি ফুল বানান।

0202

০৩. এবার প্রত্যেকটির মাঝে ৪টি করে বিভিন্ন শেপ, কালার, সাইজের পুঁথি সেলাই করে লাগিয়ে দিন।

0203

০৪. আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ফুল গুলোকে একটি বেজের সাথে আ্যাটাচ করা। ফিতার উপর ফুল গুলো আগে আঠা দিয়ে লাগিয়ে নিন তারপর রান ফোঁড় দিয়ে ফুল গুলো আরও শক্ত করে আটকে দিন।

0444

০৫. এবার বেজের ২ মাথায় ২টি ছিদ্র করুন যেন আইলেট গুলোকে স্থাপন করা যায়। এই আইলেটের সাথেই চেইন গুলো জোড়া লাগানো হবে। আইলেটস বোতাম, সুতা যেসব দোকানে পাওয়া যায় সেখানে পাবেন।

003333

০৬. এবার চেইনের যেকোনো এক মাথায় লবস্টার ক্লাস্প লাগিয়ে ফেলুন, নেকলেসটিকে আপনার গলার সাথে জড়ানোর জন্য।

04

এবার নিশ্চয়ই মন আকুপাকু করছে নেকলেসটা দেখার জন্য। থাক আপনাদের আর অপেক্ষা করাব না। দেখুন তো কেমন হল হারটি।

05

হেক্স নাট ব্রেসলেট

এবার আসুন হেক্স নাট দিয়ে একটি ব্রেসলেট বানানো যাক। এই হেক্স নাট যেকোনো হার্ড ওয়্যারের দোকানে পাবেন।

যা যা লাগবেঃ ১৪টি হেক্স নাট, জাম্প রিং ( এটিও হার্ডওয়্যারের দোকানে পাবেন), প্লায়ারস, ২৪ ইঞ্চি rat tail cord ( বই বাঁধাইয়ের দোকান বা হার্ডওয়্যারের দোকানে পাবেন), লাইটার।

b1

পদ্ধতিঃ প্রথমে হেক্স নাট গুলোকে আপনার পছন্দ মত শেপ অনুযায়ী সাজান। এবার প্লায়ারস দিয়ে জাম্প রিং এর মুখ ওপেন করুন আর হেক্স নাটস গুলো ২টি ২টি করে একটির সাথে আরেকটি জুড়ে নিন। এই ছবিটির মত করে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে এরকম শেপ দিতে পারেন।

b2

এখন rat tail কর্ড জোড়া লাগানোর পালা। পুরো কর্ডটিকে কাঁচি দিয়ে কেটে দুই ভাগে ভাগ করুন। নীচে বাকি ধাপগুলো দেখানো হলো। ১ নং ছবিটি দেখুন, এক ভাগ কর্ড নিন সেটি সমান দুই ভাঁজ করুন। বরফি শেপের এক মাথার সব শেষের নাটের ভেতর ভাঁজ করা কর্ড ঢুকিয়ে একটি গিঁট দিন। কাঁচি দিয়ে কাঁটা আরেক ভাগ কর্ড একই ভাবে ভাজ করে নিয়ে আরেক মাথার নাটের সাথে লাগিয়ে গিঁট লাগাতে হবে।

b3

- এবার ২ নং ছবিটি দেখুন, রম্বস সেপের ২ মাথার ভাজ করা কর্ড ২টি একসাথে করে এর ভেতর একটি নাট ঢুকিয়ে দিন।

- ৩ নং ছবিতে দেখা যাচ্ছে এক করা কর্ডের ২ মাথায় ২টি গিঁট লাগিয়ে দিন।

- ৪ নং ছবিটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে কর্ডের শেষ মাথা ২টি লাইটার দিয়ে সাবধানে একটু পুড়িয়ে দেয়া হয়েছে। যেন কর্ড থেকে সুতা বের না হতে পারে। তৈরি হয়ে গেল আপনার ব্রেসলেট।

তৈরি করার পর আপনার নেকলেস আর ব্রেসলেটের ছবি আমাদের পেজে আপলোড করতে ভুলবেন না কিন্তু।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ মিসেসপ্রিস.কম, ট্রিংকেটসইনব্লুম.কম

সম্পর্কিত লেখা

জেনে নিন বাদামের পুষ্টি গুণ সম্পর্কে
সুস্থতা

জেনে নিন বাদামের পুষ্টি গুণ সম্পর্কে

হাতের কাছে বাদামের কৌটা থাকা চাই-ই-চাই। কুড়মুড়ে আর মজাদার স্বাদের জন্য অতুলনীয় হলেও ভিন্ন ভিন্ন বাদামের রয়েছে দারুণ সব পুষ্টি গুণ। কোন বাদাম ওজন কমাত...

চেইন সেলাইয়ে রিপিটেশন এনে রূপ দিন দারুন কারুকার্যে!
ক্র্যাফট

চেইন সেলাইয়ে রিপিটেশন এনে রূপ দিন দারুন কারুকার্যে!

আজকের আমরা শিখব বেসিক চেইন সেলাইয়ে রিপিটেশন এনে কেমন দারুন কারুকার্যে রূপ দেয়া যায়। এই সেলাইয়ে নাম দেয়া যায় ট্রিপল চেইন স্টিচ। যারা চেইন স্টিচ অলরেডি...

মেকআপের যে ভুলগুলোর কারণে আপনাকে বয়স্ক দেখায়
মেকআপ

মেকআপের যে ভুলগুলোর কারণে আপনাকে বয়স্ক দেখায়

মেকআপ আসলে এমন তলোয়ার যার দুইদিকেই ধার। এর সঠিক ব্যবহারে আপনার ব্যাক্তিত্বের সবচেয়ে বেস্ট ফিচার গুলো যেমন ফুটে ওঠে তেমনি আপনি যদি ব্যাকডেটেড মেকআপ টেক...

কুসুদামা কাগজের ফুল
ক্র্যাফট

কুসুদামা কাগজের ফুল

কুসুদামা হলো জাপানের একটি ঐতিহ্যবাহী কাগজের তৈরী ফুল। এটি চাইলে আপনি উপহার বা বাড়ির ডেকোরেশনের কাজেও লাগাতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কুসু...

আরও পড়ুন

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

ল্যাপটপ ভালো রাখার কয়েকটি উপায়
লাইফ স্টাইল

ল্যাপটপ ভালো রাখার কয়েকটি উপায়

আজকাল কম বেশি সবাই আমরা ল্যাপটপ ব্যবহার করে থাকি। কিন্তু সবারই একই সমস্যা দেখা যায় যেটা সেটা হলো খুব দ্রুত ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়া আর তার জন্য আমরা...

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

নিজের তৈরি ব্রেসলেট
ক্র্যাফট

নিজের তৈরি ব্রেসলেট

আমাদের সকলেরই পছন্দের জিনিস ব্রেসলেট। আজকাল ফ্যাশন সচেতন মেয়েদের জন্য ব্রেসলেট যেন অপরিহার্য। কেমন হয় যদি ঘরে বসেই পছন্দমতো বানিয়ে নিতে পারেন আপনার প্...

একটি সহজ চুলের স্টাইল
হেয়ার স্টাইল

একটি সহজ চুলের স্টাইল

আমরা অনেকেই অনেক সময় খোলা চুলে বের হয়ে অভ্যস্ত। খোলা চুলে হেডব্যান্ড, ক্লিপ ইত্যাদি ব্যবহার করে কেউ কেউ একটু ভেরিয়েশন আনার চেষ্টা করেন। আবার কেউ সামনে...

বিলাইছড়ি ভ্রমণ | রোমাঞ্চকর ট্রেকিং আর ঝিরিপথে উপভোগ করুন নৈসর্গিক সৌন্দর্য
বেড়ানো

বিলাইছড়ি ভ্রমণ | রোমাঞ্চকর ট্রেকিং আর ঝিরিপথে উপভোগ করুন নৈসর্গিক সৌন্দর্য

ঘরকুনো বাঙালি বলে আমাদের কিন্তু এক ভয়ঙ্কর দুর্নাম আছে। সেই দুর্নাম ঘুচাতেই যেন আজকাল বেশ ট্রাভেলিংয়ের ট্রেন্ড শুরু হয়েছে। ট্রেন্ড ফলো করতে চান কিংবা প...

…