নিজের তৈরি ব্রেসলেট

সাজগোজ উপ সম্পাদক · Sep 16, 2013 · 1 min read

নিজের তৈরি ব্রেসলেট
আমাদের সকলেরই পছন্দের জিনিস ব্রেসলেট। আজকাল ফ্যাশন সচেতন মেয়েদের জন্য ব্রেসলেট যেন অপরিহার্য। কেমন হয় যদি ঘরে বসেই পছন্দমতো বানিয়ে নিতে পারেন আপনার প্রিয় ব্রেসলেট? আজকে আপনাদের জন্য ব্রেসলেট বানানোর একটি পদ্ধতি দেখানো হলো। যা যা লাগবেঃ - ২০ ইঞ্চি লম্বা একটি চেইন - ৪০ ইঞ্চি লম্বা একটি ফিতা - ৫ টি বড় মুক্তা বা পুঁতি - ৬ টি ছোট ছোট কাপড়ের গোলাপ ফুল - সুঁই এবং সুতা - আঠা পদ্ধতিসমুহঃ একটি বড় এবং লম্বা মুখের সুঁই ফিতার মধ্যে ঢুকিয়ে সুঁইটি চেইনের প্রত্যেক ফাঁকের মধ্যে সেলাই করার মত ঢুকান।

b1

  চেইনের দুই প্রান্তে সমান পরিমাণ ফিতা রাখতে হবে।

b2

  এখন পুঁতিগুলো আঠা দিয়ে ফিতার মধ্যে লাগান। প্রথমে ফিতার মাঝখানে একটি পুঁতি আঠা দিয়ে লাগান। এরপর ঐ পুঁতি থেকে সমান দূরত্ব বজায় রেখে দুই দিকে দুইটি করে বাকি ৪ টি পুঁতি আঠা দিয়ে বসিয়ে নিন। প্রত্যেকটি পুঁতির দূরত্ব ১ ইঞ্চি করে রাখুন।

b3

  সুঁই দিয়ে পুঁতিগুলো ফিতার মধ্যে সেলাই করে নিন যাতে পুঁতি খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে।

b4

  প্রত্যেকটি পুঁতির মাঝখানে একটি করে কাপড়ের গোলাপ ফুল আঠা দিয়ে লাগান।

b5

  এখন ব্রেসলেটটি হাতে পেঁচিয়ে দুই পাশের বাড়তি ফিতা দিয়ে বো এর মত করে বাঁধুন।

b6

  দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল ব্রেসলেট। আপনার পছন্দের কালার বা কাপড়ের সাথে ম্যাচ করে বানিয়ে নিতে পারেন এই ব্রেসলেট। লিখেছেনঃ নাহার ছবিঃ ট্রিনকেটসিনব্লুম.কম    

সম্পর্কিত লেখা

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে
ক্র্যাফট

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে...

মুড সুইং | অসুখ যখন মনমেজাজের
লাইফ স্টাইল

মুড সুইং | অসুখ যখন মনমেজাজের

কিছুক্ষণ আগে কলেজের পিকনিক থেকে ফিরেছে মুন্নি। এই পিকনিকের জন্য মুন্নি আর তার বন্ধুদের কতদিনের অপেক্ষা ছিলো! কত পরিকল্পনা ছিলো তাদের এই দিনটা নিয়ে। বন...

আরও পড়ুন

নিজেই বানান ফ্লোরাল নেকলেস
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল নেকলেস

ফ্লোরাল নেকলেস বর্তমানে খুবই জনপ্রিয়। কাপড়ের সাথে ম্যাচ করে আমরা মোটামুটি সবাই এই নেকলেস পরতে পছন্দ করি। আর তা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো কথাই...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

হৃদয় বাস্কেট !
ক্র্যাফট

হৃদয় বাস্কেট !

ঘরের ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য বাস্কেট বা ঝুড়ি প্রয়োজন হয়। অনেক সময় টুকটাক জিনিস রাখার মত পছন্দসই কিছু পাওয়া কঠিন হয়ে যায়। আবার পছন্দসই কিছু পেলেও...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

নিজেই তৈরি করুন ফ্লোরাল নেকলেস এবং হেক্স নাট ব্রেসলেট
ক্র্যাফট

নিজেই তৈরি করুন ফ্লোরাল নেকলেস এবং হেক্স নাট ব্রেসলেট

নিজের হাতে জিনিস বানানোর মজাই আলাদা। আজ আমি একটি ব্রেসলেট ও নেকলেস বানানো শিখিয়ে দেবো। এগুলো বানাতে তেমন কোন উপকরণ লাগে না উপরন্তু সময় সাপেক্ষ না। সাম...

…