মুড সুইং | অসুখ যখন মনমেজাজের

sub-editor · May 01, 2018 · 1 min read

মুড সুইং | অসুখ যখন মনমেজাজের

কিছুক্ষণ আগে কলেজের পিকনিক থেকে ফিরেছে মুন্নি। এই পিকনিকের জন্য মুন্নি আর তার বন্ধুদের কতদিনের অপেক্ষা ছিলো! কত পরিকল্পনা ছিলো তাদের এই দিনটা নিয়ে। বন্ধুবান্ধব আর শিক্ষকদের সাথে খুব আনন্দেই কেটেছে দিনটা। মা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, মেয়ে এসে গল্প শোনাবে পিকনিকের। মেয়ে এলো বটে, মুখহাত ধুতে যাবার আগে হাসিমুখেই কথা বললো মায়ের সাথে, তারপরেই তার মেজাজ একদম পাল্টে গেলো! মুখ কেমন থমথমে করে রেখেছে মুন্নি। মাকে রুম থেকে এক প্রকার তাড়িয়েই দিলো চেঁচামেচি করে, গল্প বলার মন তার এখন নেই। মা হতভম্ব প্রায়, হুট করে কী হয়ে গেলো মেয়ের? কেন করছে এমন অদ্ভুত আচরণ?

মেজাজ এমন হুট করেই পাল্টে যাওয়া, মন ভালো আর মন খারাপের অলিগলিতে ক্রমাগত ঘুরপাক খাওয়া, ক্ষণে হাসিমুখ তো পরক্ষণেই ক্রোধিত রূপ, এসবই মনের একটা অসুখের লক্ষণ। অসুখের নাম 'মুড সুইং'। এই মুড সুইং ভারী আজব এক অসুখ। মুড সুইংয়ের শিকার ব্যক্তি অনবরত বিপরীতধর্মী সব আবেগের মধ্য দিয়ে যেতে পারে। মন ভালো থেকে একটু খারাপ, অনেক বেশি খারাপ, তীব্র হতাশা, আবার খুশি হয়ে যাওয়া- এইসবই ঘটতে পারে অল্প সময়ের ব্যবধানে।

[picture]

মুড সুইং, এই বিষয়টা আজকাল খুব একটা অপরিচিত নয়। অনেকেই জানেন এই ব্যাপারে এবং সচেতনতাও রাখেন। মুড সুইং অধিক মাত্রায় পরিলক্ষিত হয় মেয়েদের মাঝে। বিশেষ করে পরিবর্তিত শারীরিক অবস্থায় তাদের মুড সুইং হয় চোখে পড়ার মত, সেটি ঘটে মাসিক ঋতুচক্রের সময় আর গর্ভাবস্থায়। এসব দিনে শরীরে হরমোনের তারতম্যে একজন নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়। আর এই বিপর্যয় তাকে হালকা কিংবা চরম মাত্রার মুড সুইং দিতে পারে। ঋতুচক্রের সময়টা অল্পদিনের হয় বলে এই সময়ের মুড সুইং দ্রুত কেটে যায়। কিন্তু গর্ভকালীন মুড সুইং দীর্ঘমেয়াদী হয় স্বাভাবিকভাবেই, আর খুব প্রবল মাত্রায় ঘটতে পারে। তাই বাড়তি সচেতনতা প্রয়োজন এই সময়টায়। হবু মায়ের তো বটেই, মুড সুইং নিয়ে সচেতন থাকা প্রয়োজন তার কাছের মানুষদেরও। সন্তান জন্মদানের পরেও মানসিক অশান্তির রেশ থেকে যেতে পারে আর সেটা মা ও বাচ্চা দুইজনের জন্যই বেশ ভয়াবহ।

তাই বলে মুড সুইং একচোখা অসুখ নয়! কেবল নারীরাই মুড সুয়িংয়ের শিকার হয় না, মুড সুইং ঘটে পুরুষদেরও। ক্রমাগত মনমেজাজ বদলানোটা কয়েকদিন ধরেই ঘটতে থাকা, এটা পুরুষদের মাঝেও খুব সাধারণ বিষয় হতে পারে। খুব বাড়াবাড়ি না হলে কখনোই এটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন হয় না। অর্থাৎ এসব স্বল্পকালীন ঘটনা হলে, আর খুব ঘনঘন না হলে দুশ্চিন্তা করার

কিছুই নেই। হালকা মাত্রায় মুড সুইংকে নিরীহ হিসাবেই নেয়া চলে। কিন্তু মুড সুইং হচ্ছে নিশ্চিত হবার প্রায় সপ্তাহকাল পেরিয়ে গেছে, কিংবা আরো বেশি সময় হয়েছে যে আপনি এই দ্রুত পরিবর্তনশীল মেজাজ নিয়ে বিপদে আছেন, তাহলে চিন্তা করা লাগবে বৈকি! আপনার এক্ষেত্রে বিশেষজ্ঞ কারো মতামত বা কাউন্সেলিং প্রয়োজন।

আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও মুড সুইং ভয়াবহ হয়ে উঠতে পারে। আক্রান্ত ব্যক্তি এমনকি নিজেকে ধ্বংস করার চিন্তাও রাখে কোনো কোনো ক্ষেত্রে। আর তাই নিয়মিত নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত প্রতিটি মানুষেরই। সামান্য মুড সুইংকেও সাবধানী নজরে দেখা চাই, সেটা যেন মনের অজান্তে মনের বেশিরভাগ নিয়ন্ত্রণ না নিয়ে ফেলে। অসুখ হবেই, কিন্তু তা যেন অল্পেই সেরে যায় এটা নিশ্চিত করার চেষ্টাই করা উচিত। তা সে অসুখ শরীরেই হোক, কিংবা মনে!

লিখেছেন- মুমতাহীনা মাহবুব

সুত্র- মেডিসিননেট.কম, হেলথলাইন.কম, সাইকসেন্ট্রাল.কম

সম্পর্কিত লেখা

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!
একনে-প্রন

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!

আমরা একটি চারা গাছকে যখন প্রতিদিন যত্ন নিয়ে বড় করি, তখন সেটা খুব ভালোভাবে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠে। আর কোনো রকমে যদি যত্ন করেন বা অবহেলা করেন, চারাগাছ হয়...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

নিজের তৈরি ব্রেসলেট
ক্র্যাফট

নিজের তৈরি ব্রেসলেট

আমাদের সকলেরই পছন্দের জিনিস ব্রেসলেট। আজকাল ফ্যাশন সচেতন মেয়েদের জন্য ব্রেসলেট যেন অপরিহার্য। কেমন হয় যদি ঘরে বসেই পছন্দমতো বানিয়ে নিতে পারেন আপনার প্...

আরও পড়ুন

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
ত্বকের যত্ন

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের অ্যাসেনশিয়াল অয়েলের গুণাগুণের কথা আমরা কমবেশি সবাই জানি। নানা রকম ফ্লাওয়ার, ফ্রুটস, ট্রি ইত্যাদির নির্যাস থেকেই মূলত অ্যা...

গর্ভধারণের প্রাথমিক লক্ষণ | প্রেগনেন্সির ১১টি সিম্পটম জানা আছে কি?
মা ও শিশু

গর্ভধারণের প্রাথমিক লক্ষণ | প্রেগনেন্সির ১১টি সিম্পটম জানা আছে কি?

গর্ভাবস্থায় একজন নারীর অনেক ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে তা আমরা সবাই জানি। এই দীর্ঘ কঠিন সময়ে তাদের একেক সময়ে একেক উপসর্গ দেখা দেয়। গর্ভধারণের...

৪টি উপায়ে পিরিয়ডের দিনগুলোতে থাকুন ফ্রেশ
ভিডিও

৪টি উপায়ে পিরিয়ডের দিনগুলোতে থাকুন ফ্রেশ

পিরিয়ডের সময় মুড সুইং, ক্র্যাম্পস এগুলো খুবই কমন! আজকের ভিডিওতে আমরা দেখে নিবো পিরিয়ডের দিনগুলোতে ফ্রেশ অ্যান্ড কমফোর্টেবল থাকার ৪টি টিপস...... &nbs...

সেলাই কাজের হাতে খড়ি
ক্র্যাফট

সেলাই কাজের হাতে খড়ি

[topbanner] নান্দনিক কিছু করতে কার না ভালো লাগে। আর হাতের কাজ রমণীদের কাছে তেমনি একটি ভালো লাগা। এই ভালো লাগাকে কাজে লাগাতে এবং সাজগোজের হাতের কাজপ্র...

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল
ক্র্যাফট

নিজেই বানান ফ্লোরাল স্যান্ডেল

এই সময়ে ফ্লোরাল স্যান্ডেলের ট্রেণ্ড বেশ চলছে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি স্টাইলিশ। ফ্লোরাল স্যান্ডেল খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন কিছু স্টেপ অ...

…