হৃদয় বাস্কেট !

sub-editor · Sep 21, 2016 · 1 min read

হৃদয় বাস্কেট !

ঘরের ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য বাস্কেট বা ঝুড়ি প্রয়োজন হয়। অনেক সময় টুকটাক জিনিস রাখার মত পছন্দসই কিছু পাওয়া কঠিন হয়ে যায়। আবার পছন্দসই কিছু পেলেও অনেক সময় দামের কারণে কেনাও হয় না। আসলে কিছু সামগ্রী হাতের কাছে থাকলে বাড়তি খরচ এড়ানো তো যাই আবার নিজের চাহিদামত তৈরি করে নেয়া যায়।

 [picture]

বাড়তি খরচ বাচিয়ে অবসর সময়টুকু কাজে লাগিয়ে ফেলতে পারেন নিজেই হার্ট শেপের এই মিনি বাস্কেট তৈরি করে। ঘরের প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো রাখার জন্য নিজেই কীভাবে এবং কী কী সামগ্রীর সাহায্যে তৈরি করতে পারবেন এই হৃদয় বাস্কেট তাই দেখানোর ট্রাই করা হল। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় সামগ্রী:

  • কার্ড বোর্ড
  • টুথপিক
  • উল
  • সুপার গ্লু
  • পুঁতি

পদ্ধতি:

(১) কার্ড বোর্ড হৃদয় আকৃতি (heart shape) বা নিজ পছন্দ অনুযায়ী কেটে নিয়ে তাতে গ্লু দিয়ে টুথপিকগুলো গেঁথে নিন।ছবিতে দেখানো হয়েছে।

heart box 1

(২) এবার উলের সুতো যেকোন এক দিকে বেঁধে নিয়ে(গিঁঠ দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে গিঁঠটি যেন ভেতরের দিকে থাকে।) একটা করে টুথপিক বাদ রেখে রেখে জিকজ্যাক রিদমে সুতো দিতে হবে। নিচের ছবিটি দেখলে ব্যাপারটি বুঝতে সুবিধা হবে।

 heart box 2

(৪) দেখেছেন? এভাবে একবার টুথপিকের ভেতর দিয়ে দিলে পরেরবার বাইরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বুনুনটি শেষ করতে হবে।

 heart box 3

(৫) সৌন্দর্য বর্ধনের জন্য এর মাঝে পুঁতি গেঁথে দিতে পারেন। সেক্ষেত্রে যেই স্তরে আপনি পুঁতি বসাতে চাচ্ছেন সেখানে সুতোর বুনন করবেন না। প্রতিটি টুথপিকে একটি করে পুঁতি ঢুকিয়ে নিন।পুঁতি টুথপিকে বসানো শেষ হলে আবার সুতোর বুনন দিয়ে দিন। এভাবে ইচ্ছে হলে পুঁতি কয়েটি স্তরে বসিয়ে নিতে পারেন ইচ্ছে মতো।

 heart box 4

(৬) সুতোর বুনন শেষ হয়ে গেলে যে সুতোটুকু অবশিষ্ট থাকে তা এবার পোক্ত করার জন্য ভেতর দিকে সুতোর বুননের মধ্য দিয়ে পেঁচিয়ে নিয়ে গিঁঠ দিয়ে নিন। ব্যস হয়ে গেল হৃদয় বাস্কেট  (আরও একটু সৌন্দর্য বাড়াতে উপরে এবং নিচে আঠা দিয়ে লেস লাগানো হয়েছে)। এখন আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন।

ছবি - ডাই এন্ড ক্যাফট

লিখেছেন - মুমতাহিনা তাবাসসুম

Comments (1)

  • Saki Rezwana

    May 11, 2026

    পার্ল, বিভিন্ন রকমের স্টোন, পুতি, জরি আর এই টাইপের লেস ঢাকায় পাইকারি কোথায় বিক্রি হয়?

সম্পর্কিত লেখা

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস
গৃহসজ্জা

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস

৯০ এর দশকে সিডি দিয়ে গান শোনার কথা তো আমাদের অনেকেরই মনে আছে, তাই না? এখন যুগ বদলের এই সময়ে সিডির ব্যবহার একদমই কমে গিয়েছে। অনেকের বাসায় হয়তো অনেক শখ...

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে
ক্র্যাফট

বুকমার্ক | বইয়ের শোভা যেভাবে বাড়াবেন নিজের হাতে

বই পড়তে পড়তে বিশ্রাম দরকার বা অন্য কোনো কাজে বই পড়া থেকে বিরতি নিতে বন্ধ করতে হলো বইয়ের পাতা। কিন্তু কোথায় পড়া হচ্ছিলো সেটি পরবর্তীতে চট করে বের করতে...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

নিজের তৈরি ব্রেসলেট
ক্র্যাফট

নিজের তৈরি ব্রেসলেট

আমাদের সকলেরই পছন্দের জিনিস ব্রেসলেট। আজকাল ফ্যাশন সচেতন মেয়েদের জন্য ব্রেসলেট যেন অপরিহার্য। কেমন হয় যদি ঘরে বসেই পছন্দমতো বানিয়ে নিতে পারেন আপনার প্...

আরও পড়ুন

 বীফ ইন পটেটো বাস্কেট
চা – নাস্তা

 বীফ ইন পটেটো বাস্কেট

[topbanner] আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ বীফ ইন পটেটো বাস্কেট। বিকেলের নাস্তায় চায়ের সাথে বা বাচ্চার টিফিনের আইতেল হিসেবে কিন্তু দারুণ মুখরোচক। তব...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!
ক্র্যাফট

পুরনো গয়নায় আনুন নতুন রূপ!

সাধের গয়না, আলমারিতে তুলে রাখা আছে ঠিকই কিন্তু সময়ের সাথে সাথে হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। ভাবেন আবার যদি এই গয়নাটা পরতে পারতেন কখনো! প্রিয় জিনিষ বলে...

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ
ক্র্যাফট

সাধারণ স্যান্ডেল করে তুলুন অসাধারণ

প্রতিদিন বাইরে ব্যবহারের জন্য স্যান্ডেলের জুড়ি নেই। এটি যেমন আরামদায়ক তেমনি সুলভ। কিন্তু শুধু এক জোড়া নরমাল স্যান্ডেল পরে তো আর সবসময় বাইরে যাওয়া যায়...

গিফট বক্স তৈরির সহজ কৌশল
ক্র্যাফট

গিফট বক্স তৈরির সহজ কৌশল

প্রিয়জনকে উপহার দিতে আমরা কে না ভালবাসি। কিন্তু অনেক সময় সেই উপহারটা কিভাবে দিলে বেশি আকর্ষণীয় হবে সেটা ভেবে বের করতেই কত ঝামেলাই না পোহাতে হয়। বাজারে...

নান্দনিক কলোনিয়াল নট
ক্র্যাফট

নান্দনিক কলোনিয়াল নট

গিঁঠ দিয়েও যে দারুণভাবে সেলাই করা যায় তা হয় তো আমাদের মাথাতেই আসে না। সবসময়ি সুঁই আর সুতোর গিঁঠ খোলায় লেগে পড়লেও আজ আমরা আনন্দের সাথে এই গিঁঠ দেয়াই শি...

…