ল্যাপটপ ভালো রাখার কয়েকটি উপায়

সাজগোজ উপ সম্পাদক · Oct 24, 2013 · 1 min read

ল্যাপটপ ভালো রাখার কয়েকটি উপায়

আজকাল কম বেশি সবাই আমরা ল্যাপটপ ব্যবহার করে থাকি। কিন্তু সবারই একই সমস্যা দেখা যায় যেটা সেটা হলো খুব দ্রুত ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়া আর তার জন্য আমরা দায়ী করে থাকি ল্যাপটপের ব্র্যান্ডকে। অনেক সময় নিজের ভাগ্যকেও দোষারোপ করতে ছাড়িনা। কিন্তু ব্র্যান্ড বা ভাগ্য কোনটিই আপনার ল্যাপটপ নষ্টের জন্য দায়ী নয় বরং দায়ী আপনি নিজে, দায়ী আপনার অসাবধানতা। তাহলে কি এবার নিজেকে দোষারোপ করবেন? না। নিজেকে যাতে আর দোষ দিতে না হয় তাই আপনাদের সুবিধার্থে নীচে ল্যাপটপের যত্ন নেয়ার কিছু টিপস দেয়া হলোঃ

০১. ল্যাপটপের ধারে কাছে কখনো তরল কিছু রাখবেন না। যেমন- চা, কফি, দুধ, শরবত, লবণ পানি ইত্যাদি। গরম চা, কফি যাই খান না কেন তা ল্যাপটপ থেকে দূরে রাখুন আর নিতান্তই যদি রাখার প্রয়োজন পড়ে তবে ঢেকে রাখুন যাতে গরম ভাপ ল্যাপটপের কাছে না পৌঁছে।

০২. সব সময় ল্যাপটপে এ্যান্টিভাইরাস রাখবেন। মনে রাখবেন, ভাইরাস থেকে আপনার ল্যাপটপ কখনই নিরাপদ না আর তাই ভালো মানের যেকোনো এ্যান্টিভাইরাস যেমন ক্যাস্পারাস্কি, নরটন, আভাইরা ইত্যাদি এ্যান্টিভাইরাস ল্যাপটপে ইনস্টল করে নিন।

০৩. কখনও ল্যাপটপের উপর খাবার রেখে খাবেন না। এতে খাবারের ছোট দানা আপনার কী-বোর্ডে অনেক সময় ঢুকে গিয়ে ধীরে ধীরে কী-বোর্ডের বাটন নষ্ট করে দিতে পারে।

০৪. ল্যাপটপ ব্যবহার করার সময় হাত যেন পরিষ্কার থাকে সেদিকে লক্ষ্য রাখুন।

০৫. যখন আপনি ল্যাপটপ বন্ধ করবেন তখন লক্ষ্য রাখবেন যেন কোন ক্ষুদ্র জিনিসও ল্যাপটপের উপর না থাকে। যেমন কলম, পেন্সিল ইত্যাদি। দুই হাত দিয়ে ধরে ঢাকনা দিয়ে ঢাকুন। এক হাত দিয়ে ধরলে ল্যাপটপের উপর চাপ পড়ে।

০৬. কখনও ল্যাপটপ সরানোর প্রয়োজন হলে ল্যাপটপের মনিটর ধরে কোনদিন তা উঠাবেন না। এতে মনিটরের ডিসপ্লে নষ্ট হতে পারে।

০৭. পাওয়ার সকেট থেকে কোনদিন কর্ড  টান দিয়ে খোলা বা লাগানোর চেষ্টা করবেন না। এতে সকেট ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে।

০৮. কর্ড পারলে ট্যাপ দিয়ে আটকে রাখুন অথবা এমন কর্ড ব্যবহার করুন যাতে ল্যাপটপের কাজ শেষ হয়ে গেলে খুব সহজেই তা খুলে রাখা যায়। সবসময় চেয়ার থেকে কর্ড কিছুটা দূরে রাখুন যাতে আপনি চেয়ার নিয়ে নাড়াচাড়া করলেও আপনার পা অথবা চেয়ার কর্ডে না লাগে।

০৯. কোন ডিভাইস যেমন মডেম, পেনড্রাইভ ঢুকাতে হলে তার উপযোগী পোর্টে ঢুকান। তার জন্য পোর্টের প্রতীক আর ডিভাইসের প্রতীক মিলিয়ে তারপর ঢুকান। প্রত্যেক ল্যাপটপের আলাদা পোর্ট আলাদা প্রতীক সম্পন্ন।

১০. ল্যাপটপে যেসব সিডি ব্যবহার করবেন তা অবশ্যই আলাদা ব্যাগে রাখুন আর যখন বের করবেন অত্যন্ত যত্ন সহকারে বের করুন। অনেক সময় সিডি থেকেও ল্যাপটপ নষ্ট হতে পারে। সিডি ব্যবহার করার সময় সিডির লেভেল চেক করে নিন।

১১. ল্যাপটপ এমন কোন জায়গায় রাখবেন না যেখানে তাপমাত্রা খুব ওঠা নামা করে। শীতকালে এক রুম থেকে অন্য রুমে নিলে সাথে সাথেই ল্যাপটপ অন করবেন না। আগে ল্যাপটপকে ঘরের তাপমাত্রার সাথে মানিয়ে নিতে সময় দিন। তারপর কিছুক্ষণ পর অন করুন। সূর্যের আলোতেও ল্যাপটপ অন করবেন না।

১২. অনেকে ল্যাপটপ গাড়িতে রেখে যায়। এই কাজ কোনদিন করবেন না। ল্যাপটপ গাড়ির তাপমাত্রার সাথে মানানসই না। বন্ধ গাড়ী রোদে থাকলে অনেক গরম হয়ে যায়।

১৩. ল্যাপটপ বছরে একবার পরিষ্কার করুন। এই কাজ আপনি নিজে পারলে ভালো, তবে না পারলে প্রফেশনাল কাউকে দিয়ে করিয়ে নিন। কারণ ময়লা পড়ার কারণে পার্টস গুলো নষ্ট হয়ে ল্যাপটপ আর কাজ করেনা।

১৪. ল্যাপটপের উপর কখনো ভারী জিনিষপত্র রাখবেন না। এমনকি ভারী বইও রাখবেন না।

১৫. ল্যাপটপ সবসময় ল্যাপটপ ব্যাগে রাখবেন। অনেকে আজকাল ছোট ছোট ব্যাগে ল্যাপটপ বহন করে থাকে। এতে ব্যাগ ছিড়ে ল্যাপটপ পড়ে যাবার আশঙ্কা থাকে।

১৬. ল্যাপটপ সব সময় একটি সমান্তরাল ও পরিষ্কার জায়গার উপর রেখে কাজ করবেন।

১৭. মাঝে মাঝে পুরাতন টুথব্রাশ দিয়ে কী-বোর্ড ও অন্যান্য পার্টস পরিষ্কার করুন।

কষ্টের টাকায় কেনা ল্যাপটপ যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে সত্যি অনেক কষ্ট হয়। কিন্তু উপরোক্ত নিয়ম মেনে চললে ল্যাপটপ ভালো রাখতে পারেন অনেকদিন।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা

ছবিঃ সাইক্লিক্স.কম

সম্পর্কিত লেখা

প্রতিদিনের গ্যাজেটের যত্নআত্তি
গৃহসজ্জা

প্রতিদিনের গ্যাজেটের যত্নআত্তি

প্রতিদিন ঘুম ভাঙে মোবাইলের এলার্মে, এরপর সারাদিনের কাজকর্মের বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে ডেস্কটপ কিংবা ল্যাপটপটি। আর কাজের ক্লান্তিতে একটু গান শোনার জন্...

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস
গৃহসজ্জা

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস

৯০ এর দশকে সিডি দিয়ে গান শোনার কথা তো আমাদের অনেকেরই মনে আছে, তাই না? এখন যুগ বদলের এই সময়ে সিডির ব্যবহার একদমই কমে গিয়েছে। অনেকের বাসায় হয়তো অনেক শখ...

ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস
স্বাস্থ্য

ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস

রিনা একজন চাকরিজীবী নারী। সম্প্রতি তার ঘাড় ও পিঠে ব্যথা দেখা দিয়েছে। সারাদিন অফিসের কম্পিউটারে বসে কাজ করার পর বাসায় ফিরে ঘরের কাজ সেরে বিনোদনের জন্য...

ওয়ার্কপ্লেসে একটানা বসে কাজ করার জন্য মেরুদণ্ডের ব্যথা বাড়ছে কি?
অফিস লাইফ

ওয়ার্কপ্লেসে একটানা বসে কাজ করার জন্য মেরুদণ্ডের ব্যথা বাড়ছে কি?

রাবিবের ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। রাতে ভালো ঘুম হয়নি, কাল অফিসে কাজের চাপ বেশি ছিলো! অল্প বিশ্রামে এটা এমনিতেই সেরে যাবে, এমনটা ভেবেই সে চুপ করে ব্যথা...

আরও পড়ুন

নিজেই তৈরি করুন ফ্লোরাল নেকলেস এবং হেক্স নাট ব্রেসলেট
ক্র্যাফট

নিজেই তৈরি করুন ফ্লোরাল নেকলেস এবং হেক্স নাট ব্রেসলেট

নিজের হাতে জিনিস বানানোর মজাই আলাদা। আজ আমি একটি ব্রেসলেট ও নেকলেস বানানো শিখিয়ে দেবো। এগুলো বানাতে তেমন কোন উপকরণ লাগে না উপরন্তু সময় সাপেক্ষ না। সাম...

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!
ক্র্যাফট

ওয়াশি টেপ এর ৬টি রকমারি ব্যবহার সম্পর্কে জেনে নিন!

তরুণদের মধ্যে ওয়াশি টেপের জনপ্রিয়তা অনেক আগেই দেখা দিয়েছে। এর ব্যবহারের বহুমুখিতা আর উজ্জ্বল রং একে জনপ্রিয় করেছে সব বয়সী মানুষের কাছে। এই ওয়াশি টেপ ক...

সিডি মোজাইক ফটো ফ্রেম
ক্র্যাফট

সিডি মোজাইক ফটো ফ্রেম

আমাদের সবার বাসায় পরিত্যাক্ত অনেক সিডি থাকে। তখন সেগুলো ফেলে দেয়া ছাড়া ২য় কোনও অপশন আপনার মাথায় আসে না। একটু ভেবে দেখুনতো এসব অপ্রয়োজনীয় সিডি দ...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

…