প্রতিদিনের গ্যাজেটের যত্নআত্তি

sub-editor · Mar 04, 2016 · 1 min read

প্রতিদিনের গ্যাজেটের যত্নআত্তি

প্রতিদিন ঘুম ভাঙে মোবাইলের এলার্মে, এরপর সারাদিনের কাজকর্মের বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে ডেস্কটপ কিংবা ল্যাপটপটি। আর কাজের ক্লান্তিতে একটু গান শোনার জন্য তো হাতের কাছেই রয়েছে সাধের হেডফোনটি। এসব গ্যাজেট আমাদের নিত্যদিনের চলার পথের সঙ্গী হয়ে আছে সারাটা বছর জুড়ে। তবে দিনশেষে কেন যেন এসব জিনিসগুলোরই খুব একটা যত্ন নেওয়া হয়না। প্রতিদিনের প্রয়োজনীয় গ্যাজেটগুলোর দরকার আলাদা আলাদা যত্ন যাতে এসব ব্যবহার করা যায় দীর্ঘদিন ধরে, কোন ঝুটঝামেলা ছাড়াই।

[picture]

ল্যাপটপ/ নেটবুক এর  যত্নআত্তি

ল্যাপটপ ও নেটবুক অনেকক্ষত্রেই খুব সংবেদনশীল হয় তাই একটুখানি অযত্ন কিংবা মনোযোগের অভাবে আপনার অতি প্রয়োজনীয় জিনিসটির যেকোন ক্ষতি হয়ে যেতে পারে। ল্যাপটপের উপর কখনোই ভারী কিছু রাখা উচিত নয়। লাপটপের পুরুত্ব খুব বেশি না হওয়ায় ভারী কিছুর চাপ  পরলে তা মনিটরে সমস্যা করতে পারে। যেহেতু ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তন বেশ ব্যায়বহুল এবং ঝামেলাপূর্ণ তাই এই ব্যাপারে সচেতন হলে অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে। ল্যাপটপের জন্য স্ক্রীন প্রটেক্টর এবং কীবোর্ড প্রোটেক্টর ব্যবহার করলে ধুলাবালি থেকে রক্ষা করা যেতে পারে সহজেই। এছাড়া আজকাল মিনি ইউএসবি ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যায় যা দিয়ে নিয়মিত মনিটর ও কীবোর্ড পরিষ্কার করে নিতে পারেন।

এছাড়া নিয়মিত ল্যাপটপ শুকনো সূতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন যাতে কোন ময়লা জমে না থাকে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, ল্যাপটপ এর ভেতর কোন অবস্থাতেই যেন পানি প্রবেশ করতে না পারে।

ডেস্কটপ কম্পিউটার এর যত্ন

ল্যাপটপের চেয়ে বেশি কাজের ঝড়ঝাপটা পোহাতে হয় ডেস্কটপকে। তাই যত্নটাও হওয়া চাই ভালো। ডেস্কটপ বা যেকোন ইলেকট্রনিক ডিভাইসই একাধারে চালিয়ে না রেখে কিছুটা সময় বিরতি দেওয়া উচিৎ। বিদ্যুতের তারতম্য দেখা গেলে খুব জরুরী প্রয়োজন ছাড়া ডেস্কটপ বন্ধও রাখাই ঠিক হবে কারণ মাঝে মাঝে এই তারতম্য মাদারবোর্ড জ্বলে যাওয়াসহ বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

ব্যবহারের পর সবসময় কম্পিউটার হালকা কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে কোন ধরণের ধুলাবালি আক্রমণ করতে না পারে। এছারা সব ধরণের কম্পিউটারের ভেতরকার সুরক্ষায় ভাইরাস প্রোটেকশন অনেক জরুরী।

শখের মোবাইল ফোনের যত্ন

স্মার্টফোন কিংবা ট্যাবের সবচেয়ে বড় দিকটি  হলো স্পর্শের সংবেদশীলতা। তাই খুব জোরে কিংবা নখ দিয়ে মোবাইল বা ট্যাব চাপা থেকে বিরত থাকলে টাচ সেনসিটিভিটি অনেকদিন ভালো থাকে।

টাচস্ক্রিন মোবাইলের স্ক্রিনে পানি, ঘাম কিংবা তেল পড়লে এর টাচ এর কর্ম ক্ষমতা নষ্ট হয়ে যায় । তাই যথাসম্ভব চেষ্টা করুন এসব থেকে মোবাইল ফোনটি দূরে রাখতে। আর পানি পরলে সাথে সাথে আলতো করে মুছে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।

মোবাইলের স্ক্রীন বা পর্দা পরিষ্কার করার জন্য পাতলা স্ক্রিনপেপার ব্যবহার করতে পারেন।কেননা, স্ক্রিনপেপার ব্যবহারে সহজে দাগ বা ময়লা পরে না। তবে স্ক্রীন পরিস্কার করার জন্য সাবান,পানি কিংবা কোন ধরণের দ্রবন ব্যবহার করা যাবে না। পরিস্কার করার জন্য নরম কাপড়/টিস্যু ব্যবহার করতে হবে । পরিষ্কার করার সময় অবশ্যই মোবাইল ফোন বন্ধ করে পরিষ্কার করতে হবে ।

হেডফোনের যত্ন

অবসরের নিত্যসঙ্গী হয়ে উঠা হেডফোনটিরও চাই একটুখানি যত্ন যাতে করে দিনের বিভিন্ন ভাগ আপনি উপভোগ করতে পারেন পছন্দের কোন গান দিয়ে। গান শোনার সময় প্লাগটি এমনভাবে রাখুন যাতে হ্যাঁচকা টান কিংবা অসাবধানতায় এটি হঠাৎ খুলে না পড়ে যায়। এছাড়া অন্যসব গাজেট এর মতো হেডফোনও কোন তরল পদার্থ কিংবা অতিরিক্ত গরম থেকে দূরে রাখুন।

অযথা কানের মাঝে হেডফোনটি চেপে ধরা কিংবা বারবার পরিবর্তন করা কোনটিই ঠিক নয়। তাই সঠিকভাবে হেডফোনটি কানে দিন।

হেডফোন পরিষ্কার করা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ছোট ছোট ওয়াইপস কিংবা টিস্যু। এছাড়া কটনবাড দিয়েও হেডফোনে জমে থাকা ময়লা বের করা যাবে অনায়াসেই। এছারা শখের হেডফোনটিকে ঝকঝকে, সুন্দর ও নতুনের মতো দেখাতে অনেকেই ব্যবহার করেন একটু সাবানপানি। এটি দিয়ে পরিষ্কারের সময় খেয়াল রাখতে হবে যাতে হেডফোনের ভেতরের দিকে কোনভাবে পানি প্রবেশ না করে।

অন্যসব কাজের পাশাপাশি দিনের কিছুটা সম আপনার নিত্য প্রয়োজনীয় গ্যাজেটগুলোর যত্নের জন্য ব্যয় করুন। এতে হয়তো আপনি নিজের পছন্দের গ্যাজেটটিকে সুন্দর এবং কার্যকর রাখতে পারবেন অনেকদিন ধরে।

লিখেছেন -  জান্নাতুল ইসলাম শিখা

ছবি - দ্যাস্টার.কম.পিএইচ

সম্পর্কিত লেখা

ল্যাপটপ ভালো রাখার কয়েকটি উপায়
লাইফ স্টাইল

ল্যাপটপ ভালো রাখার কয়েকটি উপায়

আজকাল কম বেশি সবাই আমরা ল্যাপটপ ব্যবহার করে থাকি। কিন্তু সবারই একই সমস্যা দেখা যায় যেটা সেটা হলো খুব দ্রুত ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়া আর তার জন্য আমরা...

মোবাইল ফোন | স্বাস্থ্যের উন্নতি না অবনতির কারণ?
সুস্থতা

মোবাইল ফোন | স্বাস্থ্যের উন্নতি না অবনতির কারণ?

২০১৫ সালের পর থেকে হওয়া একাধিক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বের মধ্যে আমাদের দেশে মিসক্যারেজ রেট অত্যন্ত বেশির দিকে। এমনটা হওয়ার পিছনে অনেক কারণ দায়ী থা...

জীবনের সব ক্ষেত্রে স্মার্ট হতে রপ্ত করুন এই ১০টি কৌশল
লাইফ স্টাইল

জীবনের সব ক্ষেত্রে স্মার্ট হতে রপ্ত করুন এই ১০টি কৌশল

শিলা আর মিলা দুইজন সহকর্মী। একই সাথে তারা একটি স্বনামধন্য কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করেছে। শিলার মাঝেমাঝেই মনে হয় মিলা বা অন্য সহকর্মীরা...

শিশুর হাতে স্মার্টফোন | প্রযুক্তির আসক্তি থেকে বাচ্চাকে কীভাবে দূরে রাখবেন?
মা ও শিশু

শিশুর হাতে স্মার্টফোন | প্রযুক্তির আসক্তি থেকে বাচ্চাকে কীভাবে দূরে রাখবেন?

আজকাল একটা জিনিস খুবই চোখে পরে, রেস্টুরেন্ট কিংবা পার্কে যেয়েও অনেক বাচ্চা মোবাইল নিয়েই বসে আছে! কোনো হুল্লোড় নেই, আশেপাশে কী হচ্ছে সেটা জানার আগ্রহ ন...

আরও পড়ুন

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!
রিভিউ

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনজীবন যেন থমকে গিয়েছে প্রায়! এমন পরিস্থিতিতে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু...

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস
স্বাস্থ্য

ঘাড় ও পিঠে ব্যথা হওয়ার পেছনে দায়ী যে অভ্যাস

রিনা একজন চাকরিজীবী নারী। সম্প্রতি তার ঘাড় ও পিঠে ব্যথা দেখা দিয়েছে। সারাদিন অফিসের কম্পিউটারে বসে কাজ করার পর বাসায় ফিরে ঘরের কাজ সেরে বিনোদনের জন্য...

ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে? প্রতিদিনের যে কাজগুলো এর পেছনে দায়ী!
ত্বকের যত্ন

ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে? প্রতিদিনের যে কাজগুলো এর পেছনে দায়ী!

ঝলমলে সুন্দর একটা দিন। ঘুম থেকে উঠলেন, পর্দা সরিয়ে মুখে রোদের আলোটুকু স্পর্শ করালেন, ওয়াশরুমে গেলেন ফ্রেশ হতে। আয়নার দিকে তাকাতেই মন খারাপ হয়ে গেলো! ক...

শিশুদের টেকনোলজিতে আসক্তি দূর করার ৮টি উপায়!
মা ও শিশু

শিশুদের টেকনোলজিতে আসক্তি দূর করার ৮টি উপায়!

আমার ভাইয়ের মেয়ের বয়স আড়াই বছর। কিন্তু তার হাতে মোবাইল না দিলে তাকে কিছু খাওয়ানো যায় না। দিনে যতটা সময় সে জেগে থাকে তার সারাটাক্ষণই সে মোবাইল বা ট্যাব...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

…