ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে? প্রতিদিনের যে কাজগুলো এর পেছনে দায়ী!

আরফাতুন নাবিলা · Mar 23, 2022 · 1 min read

ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে? প্রতিদিনের যে কাজগুলো এর পেছনে দায়ী!

ঝলমলে সুন্দর একটা দিন। ঘুম থেকে উঠলেন, পর্দা সরিয়ে মুখে রোদের আলোটুকু স্পর্শ করালেন, ওয়াশরুমে গেলেন ফ্রেশ হতে। আয়নার দিকে তাকাতেই মন খারাপ হয়ে গেলো! কারণ মুখে ফুটে উঠেছে ব্রণ! মুহূর্তেই সুন্দর সকালটা মন খারাপে ছেয়ে গেলো। এদিকে সকাল থেকে রাত পর্যন্ত ডেইলি স্কিন কেয়ারে সবকিছু ঠিকমতো করলেও কীভাবে এই ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে বুঝতে পারছেন না কিছুতেই। স্কিন কেয়ার ঠিকমতো করলেও প্রতিদিনের কিছু কাজ আছে যেগুলো একনে ব্রেকআউট হওয়ার জন্য দায়ী। চলুন জেনে নেই কোন সে কাজগুলো।

প্রতিদিনের কোন কাজগুলোর কারণে ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে? 

১) চুল ভালো করে না ধোয়া

চুল ভালো রাখার জন্য নিয়মিত শ্যাম্পু করা জরুরি। যদি তা না হয়, তাহলে যে শুধু চুলের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়। অপরিষ্কার আর আনহেলদি স্ক্যাল্পের কারণে ব্যাকটেরিয়া ও জার্ম জমতে থাকে স্ক্যাল্পে। আর এগুলো থেকেই কপাল থেকে পুরো মুখে একনে ব্রেকআউট হয়।

ব্রণের সমস্যা দূর করতে শ্যাম্পু করা

এছাড়া বিভিন্ন হেয়ার প্রোডাক্ট থেকেও একনে প্রবলেম হতে পারে। বিশেষ করে যেসব প্রোডাক্ট চুলে তেলতেলে ভাব ধরে রাখে সেগুলোর কারণে স্ক্যাল্পের পোরস ক্লগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি হেয়ার লাইন, ঘাড়ে, গলায় এমনকি পিঠেও একনে প্রবলেম দেখা যায়, তাহলে হতে পারে সেটি আপনার প্রতিদিনের ব্যবহার করা প্রোডাক্টের কারণে হচ্ছে। এমন হলে হেয়ার প্রোডাক্ট বদলে ফেলাটাই ভালো।

২) অপরিচ্ছন্ন বালিশের কভার ব্যবহার করা 

ব্রণের সমস্যা বেড়ে যাওয়ার জন্য স্কিন কেয়ারের অন্যসব সমস্যা হয়তো সহজে মানা যায়, তাই বলে বালিশের কভার? অথচ জানেন, আপনার একনে ব্রেক আউটের জন্য প্রতিদিন যে বিছানার বালিশে আপনি মাথা রেখে ঘুমাচ্ছেন সেটি সমানভাবে দায়ী? ঘরে থাকা ধুলোবালি, জার্ম, চুলের তেল, শরীরের ঘাম, হেয়ার প্রোডাক্টে থাকা কেমিক্যালের অবশিষ্ট অংশ, এমনকি মেকআপ রিমুভ করে না ঘুমালে সেগুলো সব বালিশের কভারে লেগে যায়। পরিষ্কার করা না হলে এগুলো থেকেই শুরু হয় একনে প্রবলেম। রাতে ঘুমিয়ে সুইট ড্রিমসকে রাতারাতি স্কিন নাইটমেয়ারে পরিণত করতে না চাইলে সপ্তাহে অন্তত একবার বালিশের কভার বদলে ফেলুন অথবা ধুয়ে নিন।

৩) স্ট্রেস লেভেল বাড়তে থাকা

স্ট্রেসকে পয়জন বললেও খুব একটা ভুল হয় না। স্ট্রেস যে আপনার স্কিনের ক্ষতি করে এতে কিন্তু কোনো লুকোছাপা নেই। একনে ব্রেকআউটের অন্যতম একটি কারণ এই স্ট্রেস। বিভিন্ন স্কিন কনসার্ন যেমন, প্রি ম্যাচিউর এজিং, রিংকেল, সিবাম তৈরি হয় স্ট্রেসের কারণে। আর অতিরিক্ত সিবাম থেকেই একনের উৎপত্তি।

আপনি যখন স্ট্রেসে থাকেন, তখন আপনার শরীরে কর্টিসল (স্ট্রেস হরমোন) উৎপাদন হয়। এতে অয়েল প্রোডাকশন আগের চেয়েও দ্রুত গতিতে বাড়তে থাকে। আর এ থেকে চেহারায় ফুটে ওঠে একনে। এই সমস্যাকে কমাতে চাইলে স্ট্রেস লেভেল যেভাবেই হোক কমিয়ে আনতে হবে। ঘুম, ব্যায়ামসহ নিজের জন্য যতটুকু সেলফ কেয়ার করা দরকার তার সবই করতে হবে। এতে শুধু যে একনে প্রবলেম দূরে থাকবে তাই নয়, ভালো থাকবে মানসিক স্বাস্থ্যও।

মোবাইলের স্ক্রিন ক্লিন করা

৪) মোবাইলের স্ক্রিনে বার বার টাচ করা

দিনের মধ্যে ঠিক কতবার আপনি আপনার মোবাইলটা হাতে নিচ্ছেন বলুন তো? সংখ্যা সঠিক বলতে না পারলেও নিশ্চয়ই সেটি কমও হবে না, তাই না? আপনি যতবার হাত দিয়ে মোবাইলের স্ক্রিন টাচ করছেন, ঠিক ততবার হাতের আঙুল থেকে ব্যাকটেরিয়া ও ডার্ট স্ক্রিনে চলে যাচ্ছে। আর এগুলো চলে যাচ্ছে গালে, মুখে। এবার বলুন, যেখানে ব্যাকটেরিয়া আপনার প্রতিদিনের লাইফস্টাইলে জড়িয়ে আছে, সেখানে কীভাবে আপনি ব্রেকআউট থেকে সেইফ থাকবেন? এ সমস্যা থেকে বাঁচতে মোবাইলের স্ক্রিন অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নিন। সরাসরি কানে লাগিয়ে কথা না বলে হেডফোন ব্যবহার করতে পারেন। এতে মোবাইলের স্ক্রিনে টাচ কম লাগবে।

৫) মেকআপ টুলস ক্লিন না করা

মেকআপ টুলসগুলোতে ব্যাকটেরিয়া, ডার্ট, অয়েল ইত্যাদি জমে থাকে। নিয়মিত পরিষ্কার না করা হলে ব্রেকআউটের জন্য অন্যতম মাধ্যম হতে পারে এগুলোই। মেকআপ টুলসের মধ্যে মূলত ব্রাশ আর স্পঞ্জ থাকে। জেনে নিন টুলসগুলো ক্লিন করার পদ্ধতিঃ

স্পঞ্জ ক্লিন করার পদ্ধতি

কুসুম গরম পানিতে শ্যাম্পু বা মাইল্ড সোপ মিশিয়ে তাতে স্পঞ্জ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পানি থেকে উঠিয়ে স্পঞ্জ ভালো করে চিপে পানি বের করে শুকিয়ে নিন। এবার মেকআপ ব্যাগ বা ড্রয়ারে শুকনো জায়গায় স্টোর করুন।

ব্রাশ ক্লিন করার পদ্ধতি

একটি বাটিতে কুসুম গরম পানির সাথে মাইল্ড ক্লেনজার অথবা শ্যাম্পু এবং অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে ব্রাশগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার ব্রাশ ক্লিনারের সাহায্যে ব্রাশগুলো পরিষ্কার করে পানিতে একবার ধুয়ে নিন। শুকিয়ে গেলে স্টোর করুন।

Brush clean

ব্যাকটেরিয়ামুক্ত রাখতে সপ্তাহে অন্তত একবার মেকআপ টুলসগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। এতে একনে হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

৬) ফেইসে ওভার স্ক্রাবিং করা 

একবার স্ক্রাব করার পর ভালো রেজাল্ট পেলে অনেকেই সপ্তাহে কয়েকবার, এমনকি দিনে দুইবার করেও স্ক্রাব করতে থাকেন। স্কিনের জন্য এটি খুবই ক্ষতিকারক। অতিরিক্ত এক্সফোলিয়েশনের জন্য ইনফ্ল্যামেশন বা পোরস ক্লগের মতো সমস্যা দেখা দিতে পারে। এ থেকেই হয়তো ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে! তাই স্কিনের যত্নে স্কিনের ধরন বুঝে এক্সফোলিয়েশন করা জরুরি।

৭) বেশি পরিমাণে ফাস্ট ফুড খাওয়া

ফাস্ট ফুড যে আমাদের জন্য ভালো নয়, তা আমরা সবাই জানি। হেলথ কনসার্নের কথা আসলে তো বটেই, স্কিন ভালো রাখার জন্যও ফাস্ট ফুড থেকে দূরে থাকা ভালো। ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিজ্জার মতো ফাস্ট ফুডগুলোতে হাই স্যাচুরেটেড ফ্যাট থাকে। এসব খাবারে থাকা ইনগ্রেডিয়েন্টগুলো হরমোনাল ব্যালেন্সে ব্যাঘাত ঘটায়, সাথে সুগার লেভেল বাড়ায়। আর হরমোনের ভারসাম্য নষ্ট হলে ফেইসের স্কিনে ডিপ সিস্টিক একনে দেখা দিতে পারে। এ ধরনের একনে হলে বেশ ব্যথা হয়। যদি ফাস্ট ফুড খাওয়ার খুব বেশি ক্রেভিং হয় তাহলে চেষ্টা করুন বাড়িতেই নিজের মতো করে বানিয়ে নিতে। এতে অন্তত একনে প্রবলেমের সম্ভাবনা কমে যাবে। এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এতে ত্বক আর্দ্র থাকবে, দূরে থাকবে একনে প্রবলেম।

এই তো জেনে নিলেন, প্রতিদিনের কোন কাজগুলোর কারণে ব্রণের সমস্যা বেড়ে যাচ্ছে। এসব কাজ থেকে দূরে থাকলে স্কিন ফ্রেশ থাকবে। এছাড়া একনে প্রন স্কিনের জন্য প্রয়োজন নিয়মিত যত্ন। চেষ্টা করবেন স্কিন কেয়ার রুটিনটা ঠিকমতো মেনে চলতে। এছাড়া স্কিন কেয়ারের অথেনটিক বিভিন্ন পণ্য অনলাইনে শপ.সাজগোজ.কম অথবা যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত চারটি ফিজিক্যাল শপ থেকেও নিতে পারেন।

  ছবিঃ সাজগোজ, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

আরও পড়ুন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?
একনে-প্রন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?

একনে বা ব্রণ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েদেরই নয় বরং আশেপাশের পরিবেশের হাজারটা দূষণ আর ব্যস্ত জীবনযাপনের কারণে এখন ছেলে...

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?
ত্বকের যত্ন

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?

‘ফাঙ্গাল একনে’ বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম। অনেকেই জানেন না এই ফাঙ্গাল একনে আসলে কী! আবার অনেকেই আছেন যারা নিজেদের সাধারণ একনেগুলোকেও ফাঙ্গাল একনে...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?
সুস্থতা

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?

বন্ধুদের সাথে আড্ডা হোক অথবা কাছের মানুষদের নিয়ে ঘুরতে যাওয়া- পছন্দের রেস্টুরেন্টে যেয়ে ফাস্ট ফুড অর্ডার দিয়ে খাবার খেয়ে সময় কাটানোতেই এখন সবাই আনন্দ...

অ্যাডাল্ট একনে থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি?
একনে-প্রন

অ্যাডাল্ট একনে থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি?

৩৭ বছর বয়সী প্রমা গত কয়েকদিন ধরে একনে প্রবলেম ফেইস করছে। বিষয়টি নিয়ে সে বেশ চিন্তিত। কারণ এই প্রবলেম তার টিনেজে হয়েছিল। নতুন করে এই বয়সেও যে ব্রণের সম...

…