ঘরোয়া উপায়ে সিস্টিক একনের পরিচর্যা

সঙ্গীতা রাত্রি · Oct 25, 2020 · 1 min read

ঘরোয়া উপায়ে সিস্টিক একনের পরিচর্যা
একনে নিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই। বয়ঃসন্ধিকাল থেকে কমবেশি সবারই এ সমস্যা দেখা দেয়। কারণ, বয়ঃসন্ধিকাল থেকে শুরু হয় আমাদের শরীরে হরমোনাল পরিবর্তন। আর এই পরিবর্তনের কারণে শারীরিক পরিবর্তনের সাথে সাথে ত্বকেরও পরিবর্তন আসে। আর তখন থেকেই একনে সমস্যার শুরু। এই একনের আবার বিভিন্ন ধরণ রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে- সিস্টিক একনে। আজকে আসুন জেনে নেই, কীভাবে ঘরোয়া উপায়ে সিস্টিক একনের পরিচর্যা করবেন।

সিস্টিক একনে কী?

সাধারণ একনের চেয়ে  সিস্টিক একনে  ভিন্ন। এই একনেগুলো নরমাল একনের চেয়ে আকারে তুলনামূলক বেশি বড়, লাল এবং খুব ব্যাথাযুক্ত হয়। এই ধরনের একনে সাধারণ একনের মতো সহজে চলে যায়না, বরং এই সিস্টিক একনেগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং যেতেও বেশ সময় লাগে। আর পরবর্তীতে দাগও পড়ে যায়।

কেন সিস্টিক একনে হয়?

স্কিনে একনে তখনই হয়, যখন আপনার স্কিনের পোরস ক্লগ হয়ে যায় এবং স্কিনে অনেক ডেড স্কিন সেলস বা মৃত কোষ জমে। অয়েলি স্কিনে একনে হবার চান্স বেশি থাকে। হরমোনাল ইমব্যালেন্স, ত্বকে ব্যাকটেরিয়ার প্রভাব, ত্বকে ডেড সেল এবং ময়লা জমে পোরস ক্লগড হয়ে যাওয়া, অতিরিক্ত মেকাপ ব্যবহার ও প্রপার ক্লেনজিং না করা, খাদ্যাভ্যাসের প্রভাব এবং আনহেলদি লাইফস্টাইল সহ আরও বিভিন্ন কারণে সিস্টিক একনে হতে পারে।

ঘরোয়া উপায়ে সিস্টিক একনের পরিচর্যা

ঘরোয়া কিছু পদ্ধতিতে সিস্টিক একনে থেকে রেহাই পাওয়া সম্ভব। তবে ঘরোয়া রেমেডি ট্রাই করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবেন যে, প্রাকৃতিক এই উপাদানগুলো আপনাকে স্যুট করে কিনা! কেননা আমাদের একেকজনের ত্বকের ধরন একেক রকম। তাই প্রাকৃতিক উপাদান হলেও সবাইকে সব উপাদান স্যুট নাও করতে পারে।

তবে চলুন জানা যাক, ঘরোয়া উপায়ে প্রাকৃতিক জিনিস ব্যবহার করে কীভাবে সিস্টিক একনের পরিচর্যা করা যেতে পারে।

১. নিম

ব্রণ দূর করতে নিমের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। নিমে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা ব্রণের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করা যাবে
  • প্রথমে ৯/১০ টা নিমপাতা অল্প পরিমান পানির সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তারপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে ১৫/২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যাবে।
  • ৭/৮ টি নিমপাতা ভালোভাবে ফুটিয়ে গ্লাসে ছেঁকে নিতে হবে। এভাবে প্রতিদিন সকালে পানিটা খেলে ভেতর থেকে টক্সিন কমাতে সাহায্য করবে এবং ব্রন হবার প্রবণতা কমে যাবে।

২. ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশে আছে অ্যালবুমিন, লাইসোজাইম। এছাড়াও ডিমের সাদা অংশ ব্যবহারে স্কিন টাইট হয়, পোরস কমে, স্কিনের ভেতর থেকে তেল, ব্যাকটেরিয়া দূর করে।

যেভাবে ব্যবহার করা যাবে
ডিমের কুসুম থেকে সাদা অংশ আলাদা করে একটা ব্রাশ এর সাহায্যে পুরো মুখে সাদা অংশ লাগিয়ে নিতে হবে। এরপর ১০ মিনিট অপেক্ষা করতে হবে এরপর নরমাল পানি দিয়ে ফেইস ক্লিন করে নিতে হবে। এভাবে রোজ একবার করলে একনে কমে যাবে।

৩. অ্যালোভেরা

অ্যালোভেরাতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা ব্রণের ব্যাকটেরিয়া দূর করতে হেল্প করে।
 যেভাবে ব্যবহার করা যাবে
  • অ্যালোভেরার শাঁস ভেতর থেকে নিয়ে প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে।  এরপর মুখে লাগিয়ে ২০/৩০ মিনিট পর ধুয়ে নিতে হবে, এভাবে দিনে দুইবার ইউজ করলে ব্রণ কমে যাবে, স্কিন গ্লোয়িং হবে এবং ব্রণ এর দাগ কমবে।
  • অ্যালোভেরার ভেতরের শাঁস বের করার পর  ভালোভাবে ব্লেন্ড করে আইস কিউবের মতো করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। প্রতিদিন বাহির থেকে এসে কিংবা রান্নার পর ভালোভাবে  মুখ ক্লিন করে এই কিউবগুলো ব্যবহার করতে পারেন। এতে পোরসগুলো ছোট হবে এবং ব্রণ হবার আশংকাও কমে যাবে।

৪. মুলতানি মাটি

মুলতানি মাটি স্কিনের ভেতর থেকে অয়েল কনট্রোল করতে সাহায্য করে এবং এর অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ সিস্টিক একনে দূর করতে হেল্প করে।
যেভাবে ব্যবহার করা যাবে

২ চামচ মুলতানি মাটির সাথে গোলাপজল মিশিয়ে মুখে লাগাতে হবে। মুখ পুরোপুরি শুকানোর একটু আগে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করলে অতিরিক্ত অয়েল কনট্রোল হবে এবং রোমকূপ পরিষ্কার থাকবে।

৫. স্টিমিং

স্টিমিং এর মাধ্যমে পোরস ওপেন হয় এবং ভেতর থেকে তেল, ময়লা ক্লিন করে এবং ব্রণ কমায়।
একটা বড় বাটি বা গামলায় গরম পানি নিতে হবে।  তার ভেতর ১/২ ফোটা টি ট্রি ওয়েল দিয়ে মুখে ৫/৭ মিনিট গরম ভাপ নিয়ে ফেইসওয়াস দিয়ে ফেইস ক্লিন করতে হবে। স্টিমিং এর কারণে ত্বকের পোরসগুলো বড় হয়ে যায় তাই পোরস ক্লোজ করার জন্য একটা বরফ ঘসে নিতে হবে।
এভাবে ঘরে বসেই ন্যাচারাল উপায়ে খুব সহজেই সিস্টিক একনে দূর করা সম্ভব। শারীরিক কিংবা মেডিসিনের প্রভাবে একনে হলে এবং একনের মাত্রা বেশি হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে।

স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেক্টিক প্রোডাক্ট আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

ছবি- সাটারস্টক
   

Products in this article

Rajkonna Multani Mati

Rajkonna Multani Mati

(4)
80gm
৳ 120.00

সম্পর্কিত লেখা

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

আরও পড়ুন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?
ত্বকের যত্ন

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?

‘ফাঙ্গাল একনে’ বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম। অনেকেই জানেন না এই ফাঙ্গাল একনে আসলে কী! আবার অনেকেই আছেন যারা নিজেদের সাধারণ একনেগুলোকেও ফাঙ্গাল একনে...

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?
একনে-প্রন

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?

জীবনে কোনোদিন ব্রণ বা একনে সমস্যার মুখোমুখি হননি এমন মানুষ পাওয়া ভার। তার মাঝে ফোরহেড একনে বা কপালে ব্রণ হওয়া বেশ কমন একটি সমস্যা। আর স্পেশাল প্রোগ্রা...

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?
একনে-প্রন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?

একনে বা ব্রণ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েদেরই নয় বরং আশেপাশের পরিবেশের হাজারটা দূষণ আর ব্যস্ত জীবনযাপনের কারণে এখন ছেলে...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!
একনে-প্রন

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!

আমরা একটি চারা গাছকে যখন প্রতিদিন যত্ন নিয়ে বড় করি, তখন সেটা খুব ভালোভাবে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠে। আর কোনো রকমে যদি যত্ন করেন বা অবহেলা করেন, চারাগাছ হয়...

…