সহজ ফারাইযি চিকেন

সাজগোজ উপ সম্পাদক · May 21, 2014 · 1 min read

সহজ ফারাইযি চিকেন

আর যাই রান্না হোক আর না হোক, মুরগির মাংসটা বোধ হয় আজকাল সব বাড়িতেই সব চেয়ে বেশি রান্না হয়! এই একটি প্রোটিন খাদ্য আমাদের খাদ্য তালিকায় থাকেই কম বেশি। তবে বার বার একই রকম রান্না খেতে কার ভালো লাগে! তাই মাঝে মাঝেই আমরা চেষ্টা করি একটু ভিন্ন কিছু রান্না করতে, একটু নতুন ভাবে রান্না করতে। এমনি একটি ভিন্ন ধরনের চিকেন রেসিপি আজকে শেয়ার করছি। আশা করি এটি বাড়িতে রান্না করে খেলে সবারই ভালো লাগবে।

যেই রেসিপিটি আজ আমরা শেয়ার করতে যাচ্ছি তার নাম হল ফারাইযি চিকেন। খুবই সহজে এই রেসিপিটি দেখে এই রান্নাটি করা সম্ভব।

ফারাইযি চিকেন এর জন্য যা যা উপকরণ লাগবেঃ

মুরগির মাংসের টুকরো - ৮-১০ টি

আদা বাটা - ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ চা চামচ

সয়া সস – ১/৪ কাপ

এলাচ – ১-২ টি

দারুচিনি – ১-২ টি

ধনেপাতা – ২ টেবিল চামচ

পেঁয়াজ কুঁচি – ১ কাপ

তেল – ১/২ কাপ

কাঁচা মরিচ – ৫-৬ টি

টমেটো সস – ১/২ কাপ (চিলি সসও ব্যবহার করতে পারেন, তবে চিলি সস ব্যবহার করলে ডিশটি একটু মিষ্টি হবে যা ব্যক্তিগত ভাবে আমি পছন্দ করি না!)

পানি – ১/২ কাপ

লবণ – প্রয়োজন মত

প্রস্তুত প্রণালীঃ

রসুন বাটা, আদা বাটা, সয়া সস, পানি ও লবণ দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে সেদ্ধ করুন। এবার আরেকটি পাত্রে তেল নিয়ে তাতে এলাচ, দারুচিনি ও পেঁয়াজ ভাজতে থাকুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে সেদ্ধ মাংসের টুকরো গুলো দিয়ে একটু নাড়ুন। পাঁচ মিনিট ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সস, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নাড়তে থাকুন। আবারও পাত্রটি ২-৩ মিনিট ঢেকে রাখুন। ২-৩ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে দেখবেন, মজাদার ফারাইযি চিকেন তৈরি!

এ রান্নাটি গরম গরম পরিবেশন করতে পারেন পরোটার সাথে, পোলাওয়ের সাথে কিংবা ভাতের সাথে। যে কোনটির সাথেই খেতে দারুণ লাগবে এই ফারাইযি চিকেন।

লিখেছেনঃ ফারহাত আলম বৃষ্টি

ছবিঃ গ্রিনহর্নগার্মেট.কম

সম্পর্কিত লেখা

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

আরও পড়ুন

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

মিক্সড চাওমিন
চা – নাস্তা

মিক্সড চাওমিন

চাইনিজ রেস্টুরেন্ট-গুলোতে গেলে আমরা কমবেশি সবাই চাওমিন খেয়ে থাকি। এটি অনেক ধরনেরই হয়ে থাকে, চিকেন চাওমিন, শ্রিম্প চাওমিন, মিক্সড চাওমিন, ভেজিটেবল চাওম...

স্পেশাল হারিয়ালি চিকেন
১ ঘণ্টার রান্না

স্পেশাল হারিয়ালি চিকেন

স্পেশাল হারিয়ালি চিকেন নিয়ে আবার ফিরে এলাম আমরা। চিকেন দিয়ে ভিন্ন কোনো আইটেম ট্রাই করতে চাইলে ঝটপট রেঁধে নিন হারিয়ালি চিকেন! পোলাও ও পরোটার সাথে খাওয়া...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

মাটন লেগ রোস্ট
মেহমানদারী

মাটন লেগ রোস্ট

পোলাও-রোস্ট নামটা শুনলে উৎসব উৎসব আমেজটা এসেই যায়। পোলাও-এর সাথে আমরা যে কোন মাংসের রোস্ট খেয়ে থাকি। আজকে আমরা দেখবো কিভাবে খাসীর পায়ার রোস্ট বানাতে হ...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

…