জেনে নিন, ‎চিকেন রেজালা‬র পারফেক্ট রেসিপি

sub-editor · Apr 19, 2016 · 1 min read

জেনে নিন, ‎চিকেন রেজালা‬র পারফেক্ট রেসিপি

আমরা সকলেই গরু বা খাসির রেজালার সাথে পরিচিত। কিন্তু চিকেন রেজালার স্বাদ কি চেখে দেখা হয়েছে? এই গরমে গরু বা খাসি খাওয়াটা বেশ যন্ত্রণাদায়ক, কারণ এগুলো দেহের তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি করে। কিন্তু মুরগী খেতে তো সমস্যা নেই। কিন্তু একই ধাঁচের মসলা মুরগী আর কতো। আজকে জেনে নিন চিকেন রেজালার একদম পারফেক্ট রেসিপিটি। বদলে নিন মুখের স্বাদ।

‪উপকরণ

  • ১ কেজি মুরগীর মাংস
  •  ৩০০ গ্রাম পেঁয়াজ কুচি
  •  ৫ চা চামচ আদা-রসুন বাটা
  •  ৮ টি এলাচ
  •  ১ চা চামচ মরিচ গুঁড়ো
  •  আধা কাপ ঘন নারকেলের দুধ (সাধারণ দুধ ঘন হলেও চলবে)
  •  ১ টেবিল চামচ বাদাম বাটা
  •  ৫/৬ টি কাঁচা মরিচ
  •  ২৫০ গ্রাম টকদই
  •  ৩ টেবিল চামচ ঘি
  •  ১ চা চামচ ভাঙা মাওয়া
  •  শুকনো মরিচ (ইচ্ছা)
  •  আধা চা চামচ কেওড়া জল
  •  লবণ স্বাদমতো
[picture]

‪প্রণালী

- একটি প্যানে মাংস ধুয়ে পানি, লবণ এবং এলাচ দিয়ে সেদ্ধ হতে দিন। মাংস আধা সেদ্ধ হলে এতে দিন কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা, আদা- রসুন বাটা ও বাদাম বাটা। এরপর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। - পানি প্রায় শুকিয়ে এলে একটি বাটিতে টকদই, মরিচ গুঁড়ো ও ঘি একসাথে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিন এবং প্যানে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। আবার একটু শুকিয়ে এলে এতে ১ কাপ বা নিজের প্রয়োজন মতো পানি দিয়ে দিন ঘন ঝোল করার জন্য। - মাঝারি আঁচে দিয়ে খানিকক্ষণ ঝোল ফুটিয়ে নিন। এরপর দিন কেওড়া জল ও মাওয়া। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এরপর দিন ঘন দুধ। কিছুক্ষণ চুলায় রেখে ঝোল পছন্দমতো ঘন করে নামিয়ে নিন। - একটি ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে এতে শুকনো মরিচ টেলে ঘি সহ শুকনো মরিচ মাংসের উপর ছড়িয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ২-৩ মিনিট। - ব্যস, এবার আপনার ‘চিকেন রেজালা’ তৈরি পরিবেশনের জন্য। কিশমিশ ও বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

ছবি -  কিচেনপ্লেটার.কম

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

শাহী চিকেন রেজালা
মেহমানদারী

শাহী চিকেন রেজালা

যারা চিকেনের শাহী রেজালা পারফেক্টলি বানাতে পারেন না, তাদের জন্য আজকের রেসিপি। খেতে বেশ সুস্বাদু, দেখতেও লোভনীয়। আর এই চিকেনের শাহী রেজালার রেসিপিও কিন...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি
মেহমানদারী

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি

চিটাগাং এর আখনি বিরিয়ানি কে কে খেয়েছেন? আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহি চিটাগাং-এর আখনি বিরিয়ানি। দেরি না করে চলুন জেনে নিই এর পুরো প্রণালী। [...

শাহী চিকেন রোস্ট
মেহমানদারী

শাহী চিকেন রোস্ট

দুপুরের খাবারের আয়োজনে তৈরি করে নিতে পারেন শাহী চিকেন রোস্ট। পোলাও, বিরিয়ানী বা সাদা ভাতের সাথে উপরে বেরেস্তা ও বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন এই সুস্...

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া
ডেজার্ট

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া

শবে বরাত তো এসেই গেল। পুরোনো কিছু মজাদার হালুয়ার রেসিপি আবার নতুন করে আপনাদের জন্য। কাচাঁ পেঁপের সন্দেশ উপকরণঃ কাচাঁ পেঁপে সেদ্ধ করে বাটা-...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

…