মজাদার বোরহানি

sub-editor · Apr 13, 2016 · 1 min read

মজাদার বোরহানি

প্রচন্ড গরম! আরও কয়েকটা দিন এমন গরম সহ্য করতেই হবে। কাজেই নিজেকে যতটা ঘরের ভিতরে রাখা যায় এবং যতটা সম্ভব পানি পান করা যায় ততোই ভাল। কিন্তু কর্মজীবী মানুষদের এই গরমে বের হতেই হচ্ছে। তাই দরকার প্রচুর পরিমানে পানি পান করা। পানির পাশাপাশি মৌসুমি ফলের জুস, যদি ফল না থাকে তবে চট করে বোরহানি বানিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা খেলেও কিন্তু প্রশান্তির সাথে সাথে হজমেও সাহায্য করবে। তাই এই গরমে প্রশান্তির জন্য চাই মজাদার বোরহানি।

বোরহানি বানানোর পদ্ধতি-

উপকরণ 

  • টকদই- ২ কেজি
  • মিষ্টিদই- ১.৫কেজি
  • মালাই- ১.৫ কাপ 
  • আমন্ড বাদাম গুড়া- ২ টেবিল চামচ
  • কাঠবাদাম- ৪ টেবিল চামচ
  • পোস্তদানা বাটা- ১ টেবিল চামচ
  • সরিষা গুঁড়া- ২ টেবিল চামচ 
  • লবণ- পরিমাণমতো
  • বিট লবণ- ১ টেবিল চামচ
  • পুদিনাপাতা বাটা- ২ টেবিল চামচ 
  • কাঁচা মরিচ বাটা- ২ চা চামচ 
  • সাদা গোল মরিচ গুঁড়া- ১.৫ চা-চামচ 
  • জিরা (টালা গুঁড়া)- ১.৫ চা-চামচ 
  • ধনে (টালা গুঁড়া)- ১.৫ চা-চামচ 
  • পানি- পরিমাণমতো
  • তেঁতুলের ক্বাথ  (বোরহানির টক বুঝে)- পরিমাণমতো

প্রণালী

(১) প্রথমে দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে।

(২) তারপর পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিতে হবে।

(৩) সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। 

(৪)  মনে রাখতে হবে বোরহানি বেশি পাতলা হবে না।

এই গরমে নিজেকে সতেজ রাখতে বোরহানির কোন জুরি নেই। তাই খুব সহজে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন মজাদার বোরহানি।

 

ছবি- সংগৃহীত: স্টীমিট.কম

রেসিপি- রোমান্টিক কিচেন স্টোরি

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার বোরহানী!
ভিডিও

ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার বোরহানী!

দাওয়াত বাড়ি গিয়ে বোরহানি খেতে খেতে নিশ্চয়ই মনে হয়, বাসায় নিজে নিজে যদি বানানো যেতো! খুব সহজেই কিন্তু বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন ঠাণ্ডা ঠাণ্ড...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

ত্বক ও চুলের যত্নে সজনে পাতা কীভাবে ব্যবহার হয় জানা আছে কি?
বিউটি টিপস

ত্বক ও চুলের যত্নে সজনে পাতা কীভাবে ব্যবহার হয় জানা আছে কি?

‘সজনে বা সজিনা’ ডাটা সবজি হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত। ডাল দিয়ে সজনে ডাটা অনেকের প্রিয় একটি খাবার। সজনে গাছের বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা। এই মরি...

…